পুজোর রোজগারের আশায় শিলিগুড়িতে নেপালি শ্রমিকরা

পুজোর লম্বা ছুটিতেও নিজ দেশে ফিরছেন না শিলিগুড়িতে বসবাসকারী নেপালি পরিযায়ী শ্রমিকরা। তাদের কাছে উৎসবের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জীবিকা। চলমান রাজনৈতিক অস্থিরতা এবং নেপালে কাজের অভাবের কারণে তারা এ সময়টায় শিলিগুড়িতে থেকে বাড়তি রোজগারের সুযোগ নিতে চান।

শিলিগুড়ির একটি হোটেলে কাজ করা ভীম বাহাদুর থামি বলেন, “দেশে ফিরে কী করব! সেখানে কাজ নেই, দু’বেলা খাবার জোটে না। তাই পুজোর মধ্যে কোথাও যাচ্ছি না, এখানে থেকে রোজগার করে দেশে পাঠাব।” ভীম বাহাদুরের মতো অনেকেই শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও সিকিমে হোটেল, রেস্তোরাঁ এবং নৈশপ্রহরীর মতো বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করছেন।

তারা তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হলেও, পেটের তাগিদে দেশে ফেরা থেকে বিরত থাকছেন। নেপালে রাজনৈতিক অস্থিরতা থাকলেও তাদের পরিবারের সদস্যরা ভালো আছে— এটাই তাদের একমাত্র স্বস্তি।