ডেঙ্গু সার্ভে করতে গিয়ে হেন*স্থার শিকার পুরকর্মীরা, গায়ে হাত তোলার অভিযোগ

ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমে সার্ভে করতে গিয়েই বিপাকে পড়লেন শিলিগুড়ি পুরনিগমের কর্মীরা। জানা গিয়েছে, শিলিগুড়ি ৩৫ নম্বর ওয়ার্ডের পাইপ লাইন এলাকার বৃহস্পতিবার ওই বাড়িতে সার্ভের জন্য গেলে বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ।

অভিযোগ, বাড়ির পুরুষেরা মহিলা সার্ভে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি তাদের গায়ে হাত তোলে। কর্মীরা জানান, প্রায়ই তারা এই ধরনের হেনস্থার শিকার হতে হয়, তবে এবারের ঘটনা সীমা অতিক্রম করেছে বলে পুর কর্মীদের দাবি।

ইতিমধ্যেই সার্ভে টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি ৪ নম্বর বোরো অফিসে রিপোর্ট করা হবে। পাশাপাশি অভিযুক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।