মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার বিজেপির প্রার্থী ঘোষণার প্রার্থী তালিকা সামনে এনেছে তৃণমূল। এবারের তালিকায় পুরনো মুখদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখদের দেখা গিয়েছে ঘাসফুলে।
এ নিয়ে যখন রাজনৈতিক মহলে জল্পনা চলছে তখনই তৃণমূলকে কটাক্ষ শানিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অভিযোগ তুললেন, টাকা দিয়ে প্রার্থীপদ বিক্রি হওয়ার। একটি ভিডিও বার্তা দিয়ে সৌমিত্র খাঁকে বলতে শোনা যায়, ‘যে কথাটা আমি ২০১৮ সালে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস চুরি করে, কয়লা চুরি করে, বালি চুরি করে, মানুষের চাকরি চুরি করে। কিন্তু পুরনো তৃণমূল কর্মীদের আত্মাটাকেও চুরি করে আর প্রার্থী যে বিক্রি হয় তার প্রমাণ আমি নিজে পেলাম’। এরপরেই তিনি প্রশ্ন তুলেছেন, পুরনো তৃণমূলের কেউ টিকিট কেন পেলেন না?
বদলে টিকিট পেয়েছেন ব্যবসাদাররা, যাঁদের মানুষের সঙ্গে কোনও যোগাযোগ নেই। কত টাকায় বিক্রি হয়েছেন? প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ। প্রত্যেক জায়গায় টাকা দিয়ে টিকিট বিক্রি হওয়ার অভিযোগ করেছেন তিনি। কেউ ২ কোটি টাকা, কেউ ৪-৫ কোটি টাকায় বিক্রি হয়েছেন, অভিযোগ সৌমিত্র খাঁ এর।
