সাংসদ বিপ্লব কুমার দেবকে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রীর চিঠি

সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করির সাথে সাক্ষাৎ করে সংশ্লিষ্ট মন্তকের অধীন ত্রিপুরায় চলমান ১১ টি কাজের বর্তমান অবস্থা ও গুনগত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার বিষয়েও দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি বেশ কিছু দাবি উত্থাপন করেছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব l আজ বিপ্লব কুমার দেবকে চিঠির মাধ্যমে তাঁর উত্থাপন করা বিষয় গুলির অগ্রগতি ও বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি l যেখানে নেশান্যাল হাইওয়ে হিসেবে কমলপুর -আমবাসা -গন্ডাতুইসা-অমরপুর – শান্তিরবাজার দুই লেন ও পেভ সোল্ডারের কাজের বিষয়ে জানো হয়েছে l বিলোনিয়া – জুলাইবাড়ি সড়কের উন্নীতকরণ ও দুই লেনে প্রশস্তকরনের বিষয়ে বিপ্লব কুমার দেবের প্রশ্নের জবাবে জানানো হয়েছে, ২০২২ এ তা সম্পন্ন হওয়ার কথা থাকলেও, জমি অধিগ্রহনে বিলম্ব, স্থানীয় কিছু ইস্যু, ইউটিলিটি শিফটিং সহ অনুসাঙ্গিক কিছু কারনে তা বিলম্বিত হয়েছিল, কিন্তু ৩০/০৪/২০২৫ এ এর ফিজিক্যাল প্রগ্রেস প্রায় সম্পন্ন হয়েছে l

কৈলাশহর – ফুলতলি সড়কের দুই লেনে উন্নীত করার বিষয়ে জানানো হয়েছে, এই সড়কটির কাজও প্রায় ৯৬% সম্পন্ন এবং ৩০ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে l গোমতি ও মুহুরী নদীর উপরে আরসিসি ব্রিজের কাজ এবং সাব্রুম আগরতলা এপ্রোচ রোডের ব্রিজের কাজের অগ্রগতি সম্পর্কে জানানো হয়েছে যে, নদী স্রোতের বাঁধা সহ অনুসাঙ্গিক বিভিন্ন কারনে এই কাজের গতি হ্রাস পেয়েছিল l বর্তমানে এর অগ্রগতি প্রায় ৬১ শতাংশ l গুনমান বজায় রেখে এই কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য কন্ট্রাক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে l অন্যথ্যায় ব্যবস্থা গ্রহণেরও কথা উল্লেখ করা হয়েছে l কৈলাশহর কুর্তি ব্রিজ সেকশন পর্যন্ত কাজের অগ্রগতি নিয়ে জানানো হয়েছে যে, এই কাজে অধিক বিলম্বের জন্য প্রথম কন্ট্রাকটরকে এই কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল l পরবর্তীতে গত বছর সেপ্টেম্বর মাসে, অন্য সংস্থা টেন্ডারের মাধ্যমে অবশিষ্ট কাজের বরাত পায় l বর্তমানে কাজের অগ্রগতি প্রায় ১৬ শতাংশ l

চম্পকনগর থেকে খয়েরপুর পর্যন্ত চার লেনে উন্নীত করার বিষয়ে এই পত্রে জানানো হয়েছে, এই কাজটি ২৭ সেপ্টেম্বর ২০২৬ এ সম্পন্ন হওয়ার কথা, বর্তমানে কাজের অগ্রগতি প্রায় ২৩ শতাংশ l লালছড়া – কাঞ্চনপুর সেকশনের বিষয়ে জানানো হয়েছে, এই কাজের তদারকির জন্য কনসালটেনসি আজেনসি নিযুক্ত করা হয়েছে l তারা কাজের অগ্রগতি ও গুনমান সমস্ত কিছুতে লক্ষ্য রাখছে l তৎসঙ্গে ২০২৪ সালে ভারী বন্যায় অনেক সড়কের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রটেকশন ওয়াল l কোথাও আবার সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে l এই মর্মে জানানো হয়েছে, বন্যা পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত নির্মাণ সারাইয়ায়ের উদ্যোগ নেওয়া হয়েছিল l কমলপুর -আমবাসা -গন্ডাতুইসা-অমরপুর – শান্তিরবাজার দুই লেন  (পেভ সোল্ডার) সড়ক টি ধলাই ও দক্ষিন ত্রিপুরার মধ্যে দিয়ে যাবে l যা ডম্বুর ছবিমুড়ার মত দুটি পর্যন্ত কেন্দ্র হয়ে যায়, যা মৈত্রী সেতু হয়ে চিটাগাং বন্দরের সাথে যোগাযোগের যোগাযোগের অন্যতম পথ হিসেবে উঠে এসেছে l এই বিষয়ে পত্রে জানানো হয়েছে যে, নিয়ম নীতি অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে l