গ্যাংটক যাওয়ার পথে ধস: বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, প্রশাসন জানাল বিকল্প রাস্তা

লাগাতার বৃষ্টির জেরে ধস নামায় শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংগামী ১০ নম্বর জাতীয় সড়ক আগামী ৬ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তারখোলা ও শ্বেসিঝোরা এলাকায় নতুন করে ধস নামায় রাস্তার একাধিক জায়গায় বোল্ডার পড়ে আছে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালিম্পং প্রশাসন যাত্রীদের সুবিধার্থে বিকল্প রুটের সন্ধান দিয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ছোট গাড়িগুলো এখন থেকে শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত যেতে পারবে এই তিনটি পথে:

শিলিগুড়ি → জোরবাংলো → তিস্তাবাজার → রংপো → গ্যাংটক

শিলিগুড়ি → সেবক → বাগরাকোট → লাভা → আলগারা → রংপো → গ্যাংটক

শিলিগুড়ি → সেবক → ডামডিম → গরুবাথান → লাভা → আলগারা → রংপো → গ্যাংটক

প্রশাসন জানিয়েছে, বর্তমানে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ধস সরানোর কাজ দ্রুত গতিতে চলছে এবং স্বাভাবিক যান চলাচল ফেরানোর চেষ্টা করা হচ্ছে।