২০২৬-এর শেষে আসছে বিজিএমআই লাইট

ক্র্যাফটন ঘোষণা করেছে, চলতি বছরের শেষের দিকে ভারতে লঞ্চ হতে চলেছে বিজিএমআই লাইট। আরও বেশি সংখ্যক প্লেয়ারের কাছে গেমের অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই লাইট ভার্সন তৈরি করা হয়েছে। গেমের মূল বৈশিষ্ট্যগুলি অক্ষুণ্ণ রাখার পাশাপাশি কম ডাউনলোড সাইজের মাধ্যমে এটিকে আরও সহজলভ্য করা হয়েছে।

অ্যানড্রয়েড ইউজারদের জন্য ২৫ই আগস্ট ২০২৬ থেকে গুগল প্লে-তে বিজিএমআই লাইটের প্রি-রেজিস্ট্রেশন শুরু হবে। প্রাথমিকভাবে গেমটির ডাউনলোড সাইজ প্রায় ১ জিবি, ফলে তুলনামূলক কম স্টোরেজ ও ডেটা ব্যবহার করেই প্লেয়াররা গেমটি ডাউনলোড করতে পারবেন।

বর্তমান বিজিএমআই প্লেয়ারদের জন্যও রয়েছে সুবিধা। অ্যাকাউন্ট ট্রান্সফার না করেই তাঁরা বিজিএমআই লাইট খেলতে পারবেন। অর্থাৎ, বর্তমান বিজিএমআই অ্যাকাউন্ট অপরিবর্তিত রেখেই আলাদাভাবে বিজিএমআই লাইট অ্যাক্সেস করা যাবে। তবে আইওএস-এ বিজিএমআই লাইট কবে পাওয়া যাবে এবং প্রি-রেজিস্ট্রেশন কবে শুরু হবে, তা পরে জানানো হবে।

বিজিএমআই লাইট সম্পর্কিত আরও তথ্য পাওয়া যাবে গেমটির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে। ক্র্যাফটন জানিয়েছে, বিজিএমআই-এর সমস্ত ফ্যানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হবে।