ভ্যালু-মোমেন্টাম কৌশলে আইসিআইসিআই-এর নতুন ফান্ড

আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ BSE 500 মোমেন্টাম ভ্যালু 50 Index Fund চালু করেছে। এটি ভ্যালু ও মোমেন্টাম—দুই বিনিয়োগ কৌশলের সমন্বয়ে তৈরি একটি বিকল্প, যা নির্বাচিত ইউনিট-লিংকড বিমা প্ল্যান (ULIPs) -এর মাধ্যমে দীর্ঘমেয়াদি ইকুইটি বিনিয়োগের সুযোগ দেবে। এই লঞ্চ সম্পর্কে মনীশ কুমার, চিফ ইনভেস্টমেন্ট অফিসার, আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স, বললেন “BSE 500 মোমেন্টাম ভ্যালু 50 ইনডেক্স ফান্ড ডিজাইন করা হয়েছে ক্রেতাদের এমন এক নিয়মনিষ্ঠ ও স্বচ্ছ লগ্নি কৌশলের নাগাল দিতে, যা ভ্যালু আর মোমেন্টাম, এই দুটো গুরুত্বপূর্ণ লগ্নি ফ্যাক্টরকে এক জায়গায় নিয়ে আসে।

আকর্ষণীয় ভ্যালুয়েশন ভ্যালুয়েশনের দিক থেকে স্বাচ্ছন্দ্য জোগাতে পারে, ঋণাত্মক মোমেন্টাম বাজারের ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের দিকে ইঙ্গিত করতে পারে। এই ফ্যাক্টরগুলোর মিশ্রণ সেইসব কোম্পানিকে চিহ্নিত করার কৌশল নির্ধারণ করতে পারে যেগুলো দুই মাপকাঠিতেই শক্তিশালী, ফলে লগ্নিকারীরা ভ্যালুয়েশনের উপর জোর দিয়েই উদীয়মান সুযোগগুলোতে অংশগ্রহণ করতে পারেন। ফান্ডটি BSE 500 থেকে নির্বাচিত ৫০টি কোম্পানিতে বিনিয়োগ করবে এবং আইসিআইসিআই BSE 500 মোমেন্টাম ভ্যালু 50 কাস্টমাইজড ইনডেক্সকে  অনুসরণ করবে। কোনও স্টক নিয়ন্ত্রক নির্দেশের কারণে নির্বাচিত না হলে পরবর্তী যোগ্য স্টক নেওয়া হবে।

এদিকে,২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে কোম্পানির ক্লেম সেটলমেন্ট রেশিও ছিল ৯৯.৩% এবং তদন্তবিহীন ব্যক্তিগত ক্লেম নিষ্পত্তিতে গড়ে সময় লেগেছে মাত্র ১ দিন৩০ জুন ২০২৬ পর্যন্ত কোম্পানির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট  ছিল ৩.৩৪ লক্ষ কোটি এবং চালু হওয়ার পর থেকে কোম্পানির নন-পারফর্মিং অ্যাসেট (NPA) শূন্য। ফান্ডটি আইসিআইসিআই প্রু স্মার্টকিড অ্যাশিওর, আইসিআইসিআই প্রু সিগনেচার অ্যাশিওর, আইসিআইসিআই প্রু সিগনেচার অনলাইন এবং আইসিআইসিআই প্রু স্মার্ট ইনশিওরেন্স প্ল্যান প্লাস,সহ নির্বাচিত ULIP-এর মাধ্যমে পাওয়া যাবে।