দোরগোড়ায় প্রায় চলে এসেই গেছে নির্বাচন, এখন পরিস্থিতি তুঙ্গে। ভোটের রেজাল্ট বেরোনোর পরেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। আগামী ৮ মে মাধ্যমিকের রেজাল্ট। জানা যাচ্ছে, এবছর একাধিক সাইটে দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট।
এখনও পর্যন্ত দুটি সাইট নিশ্চিত হয়ে রয়েছে যেগুলি হল, wbbse.wb.gov.in এবং wbresults.nic.in। এই দুই ওয়েবসাইটে নিশ্চিত ভাবে দেখা যাবে ফল। এর জন্য প্রথমেই যেতে হবে নির্দিষ্ট সাইটে। দুই সাইটেই ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট ২০২৬ নামে একটি লিঙ্ক পাওয়া যাবে। ওই লিঙ্কে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে। সেখানে নির্দিষ্ট জায়গায় লিখতে হবে রোল নম্বর এবং জন্ম তারিখ। এরপর সঠিক ভাবে ক্যাপচা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপরেই দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট। সেটা ডাউনলোড করে প্রিন্টও করা যাবে। এছাড়াও এবছর স্কুলে গিয়েও দেখা যাবে রেজাল্ট। আগামী শিক্ষাবর্ষ থেকে সিলেবাসে বদল আসতে চলেছে মাধ্যমিকে। বাংলা, বিজ্ঞানের মতো কিছু বিষয়ে আসছে বদল। ২০২৭ সালে সংশোধিত সিলেবাস চালু করে দেওয়া যাবে।
