কর্পোরেট ও ইন্ডিভিজুয়াল উভয় খাতে উল্লেখযোগ্য রিজিওনাল মাল্টি-লাইন ইন্স্যুরেন্স সংস্থা আবু ধাবি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি (অ্যাডনিক), প্রথম আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র (আইএফএসসি)ভারতের গুজরাটে অবস্থিত গিফট সিটি থেকে রিইন্স্যুরেন্স বা পুনঃবিমা ব্যবসা পরিচালনার লাইসেন্স পেয়েছে। এই অনুমোদন ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হয়, যা কোম্পানির আন্তর্জাতিক সম্প্রসারণ কৌশলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আশা করা হচ্ছে যে, এই ভারতীয় শাখাটি আয়ের নতুন উৎস তৈরি করবে এবং দ্রুত বেড়ে ওঠা বাজারগুলোতে গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেবে, যা দীর্ঘমেয়াদে এডিএনআইসি-এর উন্নতিতে সাহায্য করবে। এছাড়া, এটি সংযুক্ত আরব আমিরাত ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর যে লক্ষ্য রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ভারতে অ্যাডনিক-এর এই প্রবেশ কোম্পানির দীর্ঘমেয়াদে উন্নতির ইচ্ছাকেই স্পষ্ট করে তোলে এবং আন্তর্জাতিক স্তরে একটি শক্তিশালী বিমা কোম্পানি হিসেবে তাদের অবস্থানকে আরও মজবুত করে। এডিএনআইসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা চারালাম্পোস মিলোনাস বলেন, “গিফট সিটিতে কাজ করার অনুমতি পাওয়া আমাদের আন্তর্জাতিক যাত্রায় একটি বড় সাফল্য। এটি ভারতে আমাদের গ্রাহক ও সহযোগীদের পাশে থাকার প্রতিশ্রুতিকে আরও জোরালো করবে এবং সংযুক্ত আরব আমিরাত ও ভারতের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে। আমরা যখন বিশ্বের বিভিন্ন দেশে আমাদের ব্যবসা ছড়িয়ে দিচ্ছি, তখন আমাদের মূল লক্ষ্য হলো দ্রুত পরিবর্তনশীল বাজারে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সঠিক বিমা পরিষেবা দেওয়া এবং তার মান বজায় রাখা।”
অ্যাডনিক গ্রুপ সারা বিশ্বে বিমা পরিষেবা দিয়ে থাকে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং যুক্তরাজ্যে তাদের অফিস রয়েছে। এখন ভারতের এই শাখাটি তাদের আন্তর্জাতিক নেটওয়ার্ককে আরও বড় করে তুলবে বলে আশা।
