গতকাল প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে শিলিগুড়ি হিলকার্ট রোডের বিভিন্ন জায়গায় প্রচার চালান শিলিগুড়ির সদ্য প্রাক্তন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। আজ সকালে পুজো দিয়ে নেমে পড়েন ভোট প্রচারে।
বিভিন্ন বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি শংকর বাবু প্রচার চালান বিভিন্ন বাজারে। এবং শিলিগুড়ি মহাবীর স্থান এর ব্যবসায়ীদের হাতে গীতা দিয়ে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। শিলিগুড়িতে ইতিমধ্যেই বামেরা প্রার্থী করেছে শিলিগুড়ি পৌরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তীকে।
আজ দুপুরে প্রার্থী তালিকা ঘোষণা হবে তৃণমূলের। প্রাথমিকভাবে তৃণমূলের ধারণা শিলিগুড়িতে প্রার্থী হচ্ছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়িতে এবার লড়াই শক্ত শংকর এবং গৌতমের। তাই প্রার্থী তালিকা ঘোষণা হতেই ময়দানে শংকর ঘোষ করছেন জনসংযোগ। গতকাল করেছেন দেওয়াল লিখন। আজ দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে দলীয় পতাকা হাতে নিয়ে মানুষের কাছে নেমে পড়েছেন ভোট ভিক্ষায়।
