শ্মশান থেকে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু: মালদায় শোকের ছায়া

মালদার হবিবপুর থানার কন্যাডুবি এলাকায় রবিবার রাতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। শ্মশান থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুতের তার জড়িয়ে মৃত্যু হয়েছে সুশান্ত সিংহ (৪০) নামে এক ব্যক্তির।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের লাগাতার ঝড়বৃষ্টির কারণে কন্যাডুবি গ্রামের একটি পুকুরের ধারে একটি গাছ উপড়ে পড়েছিল। সেই গাছের সঙ্গেই বিদ্যুতের তার ছিঁড়ে লেগে ছিল। রবিবার রাতে পাশের গ্রামের এক ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করতে সুশান্ত অন্যদের সাথে শ্মশানে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার সময় তিনি সেই ছেঁড়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।