মঙ্গলবারে একদিনের সফরে শিলিগুড়ি পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি সরাসরি কালিংপংয়ে যাবেন সেখানে একটি বিশেষ প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। সূত্র মারফত জানা যাচ্ছে এক ঘন্টার বিশেষ বৈঠক করবেন তিনি বৈঠক শেষে শিলিগুড়িতে নেমে আসবেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি পৌঁছে উত্তরকন্যায় আধিকারিকদের সাথে বিশেষ প্রশাসনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। উত্তর কর্নার বৈঠকে একদিকে যেমন প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়া সম্ভাবনা রয়েছে তেমনি উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়েও বিশেষ বৈঠক করবেন শুভেন্দু অধিকারী।
বাগডোগরা থেকে কালিম্পং, বিশেষ প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী
