বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল।
তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা। এর সরাসরি প্রভাব এ রাজ্যে না পড়লেও সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, উইকেন্ডে বদলে যাবে আবহাওয়া।
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যদিও। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে।
