বিশ্ব

ভয়ঙ্কর অবস্থা, ভূমিকম্পে মৃত সাত

ভয়ঙ্কর অবস্থা, ভূমিকম্পে মৃত সাত

বাড়ছে আতঙ্ক, গত বছর শেষ থেকেই একের পর এক ভূমিকম্পের খবর আসছে। একাধিক জায়গায় একাধিকবার দেখা দিয়েছে ভূমিকম্প। তবে এর আগে ক্ষয় ক্ষতির পরিমাণ ছিল কম। এবার ইরানে ভয়ানক ভূমিকম্প হল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। ইরানের সরকার তরফে জানানো হয়েছে, তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম ইরানে এই ভূমিকম্প হয়েছে এবং ইরান-তুরষ্ক সীমান্তবর্তী খয় নামক শহর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই সাতজনের মৃত্যু হয়েছে সেখানে এবং আহত ৪০০-র বেশি মানুষ। সাতজনের মৃত্যুর খবর এখন জানা গেলেও এই সংখ্যা যে আরও বাড়তে পারে তা আশঙ্কা করা হচ্ছে স্বাভাবিকভাবেই। তবে শুধু যে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, দেশের পার্শ্ববর্তী কিছু দেশের কয়েকটি…
Read More
চলতে থাকা যুদ্ধের মাঝে বিস্ফোরক মন্তব্য জেলেনস্কির

চলতে থাকা যুদ্ধের মাঝে বিস্ফোরক মন্তব্য জেলেনস্কির

গত বছর শুরুর দিকে সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের৷ বছর ঘুরে নতুন বছর শুরু হলেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের মাটিতে সামরিক অভিযান শুরু করেছেন ভ্লাদিমির পুতিনের দেশ৷ গত এক বছরে বহু মৃত্যু, বহু ধ্বংস দেখেছে ইউক্রেনের মানুষ৷ নৃশংসতার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব৷ তবে নতুন বছরে এই যুদ্ধের আবহে বড় সংশয় প্রকাশ করে বিস্ফোরক মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জীবন নিয়ে বড় দাবি করলেন তিনি। সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের বৈঠকে যোগ দিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জীবিত কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাঁর কথায়,…
Read More
প্রকাশ্যে এল নয়া তথ্য, জনসংখ্যা হ্রাস পাচ্ছে চিনে

প্রকাশ্যে এল নয়া তথ্য, জনসংখ্যা হ্রাস পাচ্ছে চিনে

দিন প্রতিদিন জনবসতি বেড়ে চলেছে চিনে। প্রাথমিক ভাবে দেখতে গেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হল চিন। যদিও তা কতদিন থাকবে সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। কারণ সাম্প্রতিক যে রিপোর্ট সামনে এসেছে তাতে দেখা গিয়েছে, গত ছয় দশকে এই প্রথমবার চিনের জনসংখ্যা হ্রাস পেয়েছে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কমে গিয়েছে সেদেশের লোকবল। ২০১৯ সালের পর থেকে গোটা দেশ কার্যত কোভিড বিধ্বস্ত। শেষ কয়েক মাসে আবার সংক্রমণের বাড়াবাড়ি দেখা দিয়েছে শি জিনপিংয়ের দেশে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, চিনের এই জনসংখ্যা হ্রাসের পিছনে আছে কোভিডের হাত! শেষ তিন বছরে করোনায় বহু মানুষের মৃত্যু দেশের জনসংখ্যায় প্রভাব ফেলেছে। হয়তো মৃত্যুর তুলনায় বেশি…
Read More
ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে চিনে

ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে চিনে

গত বছরের শেষের দিক থেকেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা, এর ফলে উদ্বিগ্ন গোটা বিশ্ব। সংক্রমণ কম হওয়ার লক্ষণ এখনও দেখা যায়নি উলটে পরিস্থিতি আরও জটিল হচ্ছে চিনে। চিনের শহরের থেকে গ্রামাঞ্চলের অবস্থা আরও বেশি খারাপ। সেখানে অনেকে চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন। অনেক হাসপাতালে পর্যাপ্ত পরিষেবা দেওয়ায় সরঞ্জাম নেই। ফলে পরপর বন্ধ হয়ে যাচ্ছে হাসপাতালগুলি। অনেক বয়স্ক মানুষ আবার কোভিডের আতঙ্কেই আত্মহত্যা করে নিচ্ছেন। কয়েক মাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকার পর হঠাৎ করেই কোভিড বাড়তে শুরু করে চিনে। এখন জানা গিয়েছে, রীতিমত করোনা সংক্রমণে ধুঁকছে দেশের গ্রামীণ এলাকা। ওষুধ এবং চিকিৎসার অন্যান্য সরঞ্জামের চরম অভাব দেখা দিয়েছে হাসপাতালগুলিতে। ফলে…
Read More
সফর শেষ করে পৃথিবীর দিকে ধেয়ে আসছে উপগ্রহ

সফর শেষ করে পৃথিবীর দিকে ধেয়ে আসছে উপগ্রহ

প্রায় চল্লিশ বছর পর ফিরে আসছে পৃথিবীতে। পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘মৃত’ এক কৃত্রিম উপগ্রহ। ১৯৮৪ সালে মহাকাশে পাঠানো হয়েছিল আর্থ রেডিয়েশন বাজেট স্যাটেলাইট বা সংক্ষেপে ইআরবিএস-কে৷ দীর্ঘ ৩৯ বছর বছর পর পৃথিবীতে আবার ফিরে আসছে সেই কৃত্রিম উপগ্রহ। এই উপগ্রহ ছিল নাসার একটি বিশেষ অভিযানের অংশ৷ মূলত, পৃথিবীর শক্তি বিকিরণ ক্ষমতার পর্যালোচনা ও পরীক্ষার উদ্দেশ্যে ‘আর্থ রেডিয়েশন বাজেট এক্সপেরিমেন্ট’ নামের একটি অভিযানে শামিল হয়েছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সূর্য থেকে কী ভাবে পৃথিবী শক্তি সঞ্চয় করে, কী ভাবে সেই শক্তি বিকিরিত হয়, তা পর্যালোচনা করে দেখাই ছিল ইআরবিএস-এর মূল কাজ। এই অভিযানের অংশ হিসাবে কাজে লাগানো হয় ৩টি কৃত্রিম উপগ্রহকে৷…
Read More
নতুন বছরে কোন দিকে এগোতে চলেছে যুদ্ধ পরিস্থিতি

নতুন বছরে কোন দিকে এগোতে চলেছে যুদ্ধ পরিস্থিতি

গত বছর শুরুর দিকে সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের৷ বছর ঘুরে নতুন বছর শুরু হলেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ ইউক্রেনের মাটিতে সামরিক অভিযান চালাচ্ছে ভ্লাদিমির পুতিনের দেশ৷ গত এক বছরে বহু মৃত্যু, বহু ধ্বংস দেখেছে ইউক্রেনের মানুষ৷ নৃশংসতার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব৷ গ্রেট ব্রিটেনের স্ট্র্যাটেজিক স্টাডিজ ইনস্টিটিউটের সহযোগী পরিচালক মাইকেল ক্লার্ক মনে করছেন, আগামী বসন্তে ইউক্রেনের উপর নতুন করে হামলার পরিকল্পনা করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ দীর্ঘ সংগ্রামের পর দুই পক্ষেরই যুদ্ধ বিরতি প্রয়োজন। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের কাছে সামনে এগোনোর পথ অনেক বেশি প্রশস্থ৷ ইউক্রেনীয় সেনা বেশ ভালো মতোই রাশিয়ার ওপর চাপ বজায় রাখবে বলে আশা করা যায়। পুতিন জানিয়েছেন,…
Read More
ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

কোনো প্রাণহানি না হলেও, একের পর এক ভূমিকম্প হয়ে চলছে আফগানিস্তানে। কিন্তু এবার একটি নয় জোরালো ভূমিকম্পের জেরে কেঁপে উঠল পাকিস্তান সহ ভারতের একাংশ। জানা গিয়েছে, রিখটার স্কেলে ভুমিকম্পের মাত্রা ছিল ৫.৯। তার জেরে দিল্লি-সহ উত্তর ভারতের কিছুটা অংশে কম্পন অনুভূত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এখনও কোনও হতাহতের খবর আসেনি। গত রবিবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি এবং এনসিআর। সেই ঘটনাতেও হতাহত হয়নি। কিন্তু অল্প কিছু দিনের মধ্যে পরপর ভূমিকম্পের ঘটনা স্বাভাবিকভাবে চিন্তা বাড়িয়ে দিয়েছে। জানা গিয়েছে, এদিন রাত ৮টা নাগাদ আফগানিস্তান ভূমিকম্প হয় এবং তার প্রভাব পড়েছে জম্মু-কাশ্মীরেও। আফগানিস্তানের ফৈজাবাদে মাটি থেকে ২০০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলেই জানা…
Read More
বাড়তে থাকা সংক্রমণের কারণে চিনা পর্যটকদের বিরুদ্ধে বিধিনিষেধ জারি হওয়ায় হুঁশিয়ারি বেজিং সরকারের

বাড়তে থাকা সংক্রমণের কারণে চিনা পর্যটকদের বিরুদ্ধে বিধিনিষেধ জারি হওয়ায় হুঁশিয়ারি বেজিং সরকারের

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আর এতেই ভয় পেয়ে ভারত সহ একাধিক দেশ চিনা পর্যটকদের নিজেদের দেশে প্রবেশে বিধিনিষেধ জারি করেছে। বেজিংয়ের তরফে চিনা পর্যটকদের ওপর বিধিনিষেধ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়ে জানান হয়েছে, কিছু দেশ শুধুমাত্র চিনা পর্যটকদের নিশানা করে প্রবেশে বিধিনিষেধ আরোপ করছে। এটা ঠিক নয়। তারা যদি নিজেদের সিদ্ধান্ত না বদলায় তাহলে পাল্টা ব্যবস্থার মুখে পড়তে হবে। আসলে ভারত, আমেরিকা, ফ্রান্স, ইটালি সহ একাধিক দেশ…
Read More
প্রায় পাঁচশোর কাছাকাছি রুশ সেনা মৃত

প্রায় পাঁচশোর কাছাকাছি রুশ সেনা মৃত

গত বছর শুরুর দিকে সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের৷ বছর ঘুরে নতুন বছর শুরু হলেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ ইউক্রেনের আকাশ ঢাকা পড়েছে যুদ্ধের কালো মেঘে৷ বাতাসজুড়ে বারুদের গন্ধ৷ ক্রমাগত বেজে চলেছে সাইরেন৷ অনবরত গোলাগুলির শব্দ৷ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানের ১০ মাস পড়েও যুদ্ধের আগুনে পুড়ছে ভলোদিমির জেলেনস্কির দেশ৷ বছর ফুরালেও যুদ্ধ ফুরায়নি৷ ভারত সহ একাধিক দেশ বারবার পারস্পরিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে সওয়াল করলেও আলোচনার বৈঠকে মেলেনি রফা সূত্রে৷ বরং সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে আক্রমণের ঝাঁঝ৷ বিশ্বের অন্যতম শক্তিধর দেশ রাশিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইউক্রেনীয় সেনা৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তি হতে আর বেশিদিন বাকি নেই। এই আবহে…
Read More
চিন্তা বাড়ছে চীনের পরিস্থিতি নিয়ে

চিন্তা বাড়ছে চীনের পরিস্থিতি নিয়ে

গত বছরের শেষের দিক থেকেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা, এর ফলে উদ্বিগ্ন গোটা বিশ্ব। চিনের করোনা পরিস্থিতি কোনও ভাবেই ইতিবাচক দিকে মোড় নিচ্ছে না। নতুন বছরের শুরু থেকে আতঙ্ক যেন আরও বাড়ছে। সংক্রমণ কমার কোনও লক্ষণ নেই, এদিকে হাসপাতালগুলিতে রীতিমতো রোগীর ভিড় বাড়ছে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের এমনিতেই অনুমান, চরিত্র বদলে আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছে ওমিক্রনের নয়া রূপ BF.7। তার জন্যই চিনে প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। চিনের ৬টি প্রদেশের হাসপাতালগুলিতে কর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত যে কেউ ছুটি পাবেন না তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। বর্তমানে চিনো করোনায়…
Read More