বিশ্ব

অশান্ত পরিস্থিতির সৃষ্টি পেরুতে

অশান্ত পরিস্থিতির সৃষ্টি পেরুতে

বিগত বেশ কিছুদিন ধরে টানা চলছে বিক্ষোভ৷ অশান্ত পরিস্থিতি হয়ে রয়েছে পেরুতে৷ সরকার বিরোধী আন্দোলনে গত তিন মাস ধরে দক্ষিণ আমেরিকার এই দেশে জ্বলছে বিক্ষোভের আগুন৷ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে লাগাতার সংঘর্ষে বাড়ছে মৃত্যু মিছিল৷ মাস দেড়েক ধরে চলা বিক্ষোভ-আন্দোলনের আগুনে পুড়ছে গোটা দেশ৷ বিক্ষোভকারীদের মূল দাবি, জেল বন্দি প্রাক্তন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়ো-তে দ্রুত মুক্তি দিতে হবে। সেই সঙ্গে দেশে সাধারণ নির্বাচন ও সংবিধান সংস্কার করেত হবে৷ গত ডিসেম্বর মাসে অনৈতিক ভাবে কংগ্রেস মুলতুবি করার অভিযোগ আনা হয় পেদ্রোর বিরুদ্ধে। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। পেদ্রোর জায়গায় এখন প্রেসিডেন্টের গদিতে বসেছেন দিনা বোলুয়ার্তে। ক্ষমতায় এসেই দিনা সাফ জানিয়েছেন, বিক্ষোভকারীদের…
Read More
বেড়ে চলেছে মৃতের সংখ্যা, তুরস্ক নিয়ে বাড়ছে চিন্তা

বেড়ে চলেছে মৃতের সংখ্যা, তুরস্ক নিয়ে বাড়ছে চিন্তা

উদ্বেগ বাড়িয়ে ভয়ঙ্করভাবে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, মধ্য তুরস্কে যে কম্পন অনুঙূত হয়েছে, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.৬৷ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২ কিলোমিটার গভীরে। সরকারি হিসাব অনুযায়ী, সোমবারের ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ৪০০০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ সোমবার ভোরে তীব্র কম্পন অনুভূত হয়৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৭.৮। প্রথম কম্পনের ১১ থেকে ১৫ মিনিটের ব্যবধানে দ্বিতীয় বার কম্পন…
Read More
নজরদারির কাজ করে গুপ্তচর বেলুন

নজরদারির কাজ করে গুপ্তচর বেলুন

সম্প্রতি উঠেছিল বড় অভিযোগ। মার্কিন এয়ারস্পেসের উপর ঘুরপাক খাচ্ছিলো চিনের নজরদারি বেলুন৷ চিনের উপর নজরদারির ভয়ঙ্কর অভিযোগ তুলল পেন্টাগন৷ তিন-চার দিন ধরেই আমেরিকার আকাশে ঘোরাফেরা করছিল এক রহস্যজনক বেলুন৷ ওয়াশিংটনের দাবি, আকাশ পথে নজরদারি চালানোর জন্য এই বেলুন পাঠিয়েছে চিন৷ অবশেষে শনিবার সেটিকেগুলি করে নামায় পেন্টাগন৷ তবে আমেরিকার অভিযোগ অস্বীকার করে বেজিং-এর পাল্টা হুঁশিয়ারি, আমেরিকা যা করেছে তার ফল ভুগতে হবে। কড়ায়গণ্ডায় চিন এর জবাব দেবে। এই বেলুটি গুপ্তচর বেলুন নয় বলেও দাবি করেছে ড্রাগনের দেশ৷ সামরিক বিশেষজ্ঞরা বলছেন, শত্রু দেশের উপর নজর রাখতে আকাশ পথে বেলুন পাঠানোর ব্যবস্থা আজকের নয়। একশো বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন দেশ তাদের শত্রুদেশের আকাশে…
Read More
বেড়ে চলেছে মৃতের সংখ্যা, তুরস্ক নিয়ে শোক প্রকাশ নমোর

বেড়ে চলেছে মৃতের সংখ্যা, তুরস্ক নিয়ে শোক প্রকাশ নমোর

বাড়ছে আতঙ্ক, তার সাথে পাশাপাশি বেড়ে চলেছে মৃতের সংখ্যা। তীব্র কম্পন অনুভূত হয় দক্ষিণ তুরস্কে৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৭.৮। ১৯৯৯ সালের পর এত প্রবল ভূকম্প দেখেনি তুরস্ক। ভূমিকম্পের জেরে ২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ ভূমিকম্পের ফলে ১৪০টি বাড়ি ধূলিস্মাৎ হয়ে গিয়েছে৷  ধ্বংসস্তূপের তলায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে৷ ফলে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ এখনও পর্যন্ত ৪২০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ গাজিয়ানতেপ প্রদেশের গভর্নর দাভুট গুল টুইটারে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘‘আমাদের শহরে তীব্র ভূমিকম্প হয়েছে।…
Read More
মানা হলো না চিনের দাবি, অবশেষে গুলি করে নামান হল রহস্যজনক বেলুনকে

মানা হলো না চিনের দাবি, অবশেষে গুলি করে নামান হল রহস্যজনক বেলুনকে

সম্প্রতি উঠেছিল বড় অভিযোগ। মার্কিন এয়ারস্পেসের উপর ঘুরপাক খাচ্ছিলো চিনের নজরদারি বেলুন৷ চিনের উপর নজরদারির ভয়ঙ্কর অভিযোগ তুলল পেন্টাগন৷ গত তিন-চার দিন ধরেই আমেরিকার আকাশে ঘোরাফেরা করছিল এক রহস্যজনক বেলুন৷ ওয়াশিংটনের দাবি, আকাশ পথে নজরদারি চালানোর জন্য এই বেলুন পাঠিয়েছে চিন৷ এই বেলুনকে নিয়ে চিন্তায় পড়েছিল মার্কিন প্রশাসন৷ আটলান্টিক উপকূলের উপর দিয়ে উড়ে বেড়ানো ওই চিনা স্পাই বেলুনের মধ্যে বিস্ফোরক থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছিল৷ সেই আশঙ্কাতেই বেলুনটি গুলি করে নামানো হচ্ছিল না৷ যে অঞ্চলের উপর দিয়ে এই দৈত্যাকার বেলুনটি উড়ছিল যেখানে রয়েছে মার্কিন সেনাবাহিনীর একাধিক ঘাঁটি রয়েছে। রহস্যজনক সেই বেলুনটিকেই গুলি করে নামাল পেন্টাগন৷ আটলান্টিকের জলে সেটিকে ডুবিয়ে দেওয়া…
Read More
দ্বিতীয়বার কম্পন অনুভূত হলো সিরিয়াতে

দ্বিতীয়বার কম্পন অনুভূত হলো সিরিয়াতে

উদ্বেগ বাড়িয়ে ভয়ঙ্করভাবে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৭.৮। মৃতের সংখ্যা ঘণ্টায় ঘণ্টায় বাড়তে শুরু করেছে। এরই মধ্যে আবারও একবার কম্পন অনুভূত হল দেশে। সকালের মতোই তীব্র ঝাঁকুনি হয়েছে তুরস্কে, তবে দেশের অন্য এক প্রান্তে। প্রথমে তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮ কিলোমিটার গভীরে ভূমিকম্প হয়েছিল। এবার হয়েছে দেশের দক্ষিণ পূর্ব প্রান্ত এবং প্রতিবেশী সিরিয়ারও কিছু কিছু এলাকা। দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতাও খুব একটা কম ছিল না। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৫। আতঙ্ক এটাই যে প্রথম কম্পনের পর দ্বিতীয় কম্পনও তীব্র হয়েছে। মারাত্মক কম্পনের পর…
Read More
দীর্ঘ ৫০ হাজার বছর পর আবার নতুন করে দেখা গেল ধূমকেতুকে

দীর্ঘ ৫০ হাজার বছর পর আবার নতুন করে দেখা গেল ধূমকেতুকে

দীর্ঘ সময় পর আবার দেখা মিললো তার। আজ থেকে প্রায় ৫০ হাজার বছর আগের কথা৷ রাতের আকাশে উঁকি দিয়েছিল সবুজের ছটামাখা একটি ধূমকেতু। সম্প্রতি পৃথিবীর কাছে এল সে। রাতের আকাশে ধরা পড়ল সবুজ রঙা সেই ধূমকেতুর যাত্রা। এই ধূমকেতুটির পোশাকি নাম, সি/২০২২ ই৩ (জেডটিএফ)। জ্যোর্তিবিজ্ঞানীদের দাবি, প্রায় ৫০ হাজার বছর আগে পৃথিবীর কাছে এসেছিল সেটি। উত্তর গোলার্ধে রাতের আকাশ আলো হল সবুজের ছোঁয়ায়। ‘প্ল্যানেটারি সোস্যাইটি’ নামে আমেরিকার একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা জানাচ্ছে, ধূমকেতুটি সৌরজগতের বাইরের দিক ছুঁয়ে যাচ্ছিল। সে কারণেই পৃথিবীকে প্রদক্ষিণ করতে এত দীর্ঘ সময় লেগেছে৷ পৃথিবীর খুব কাছে এলেও ওই ধূমকেতুটির দূরত্ব থাকবে ৪.২ কোটি কিলোমিটার থেকে ৪.৪…
Read More
চিনের বিরুদ্ধে বড় অভিযোগ আমেরিকার

চিনের বিরুদ্ধে বড় অভিযোগ আমেরিকার

আবারও উঠলো বড় অভিযোগ। মার্কিন এয়ারস্পেসের উপর ঘুরপাক খাচ্ছে চিনের নজরদারি বেলুন৷ চিনের উপর নজরদারির ভয়ঙ্কর অভিযোগ তুলল পেন্টাগন৷ ওই স্পাই বেলুনের মধ্যে বিস্ফোরক থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে৷ তেমনটা হলে সাধারণ মানুষ বড় ক্ষতির মুখে পড়বে৷ সেই আশঙ্কাতেই এখনও পর্যন্ত বেলুনটিকে গুলি করে নামানো হয়নি বলে জানানো হয়েছে পেন্টাগনের তরফে। পেন্টাগনের প্রতিরক্ষা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার উপর দিয়ে একটি চিনা বেলুন ঘুরে বেড়াচ্ছে৷ ওই বেলুন গোপনীয় তথ্য সংগ্রহ করছে বলেই দাবি তাঁদের৷ সম্প্রতি মন্টানায় ওই বেলুনটিকে দেখা গিয়েছে। ওই অঞ্চলেই রয়েছে আমেরিকার ম্যালস্টর্ম এয়ার ফোর্স বেস৷ এখানেই পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিরীক্ষা ও উৎক্ষেপণ করা হয়। বর্তমানে বেলুনটি বাণিজ্যিক এয়ার ট্রাফিকের যাতায়াতের…
Read More
মাঝ আকাশে আগুন বিমানে

মাঝ আকাশে আগুন বিমানে

আবারও বিমান দুর্ঘটনার মুখে পড়লো যাত্রীবাহী বিমান। মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন। আবু ধাবি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। জানা গিয়েছে, ১৮৪ জন যাত্রী নিয়ে আবু ধাবি থেকে কালিকট যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান। টেক অফ করার পরেই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে আবু ধাবি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমানটি আবু ধাবি থেকে কোঝিকোড়ের কালিকটে যাচ্ছিল। কিন্তু বিমানটি আকাশে উড়তেই একদিকের ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বের হতে দেখা যায়। পাইলট বিমানের পাখায় আগুন দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে বিমানের গতিপথ পরিবর্তন করে ফের আবু ধাবিতে ফিরে আসে। জরুরি অবতরণ করানো হয়৷ এয়ার ইন্ডিয়া…
Read More
বিস্ফোরণে মৃত ১৭, বেড়ে চলছে আহতের সংখ্যা

বিস্ফোরণে মৃত ১৭, বেড়ে চলছে আহতের সংখ্যা

আচমকাই বিস্ফোরণ, মৃতের সংখ্যা একাধিক। বড় ঘটনা ঘটল পাকিস্তানের পেশোয়ারে মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হল ১৭ জনের, আহত প্রায় ১০০ জন। মৃতের সংখ্যা যে বাড়তে পারে তা বলাই বাহুল্য। বিস্ফোরণের ফলে মসজিদের একাংশ ভেঙে পড়েছে বলেও খবর। আশঙ্কা, তার নীচে অনেকে চাপা পড়ে থাকতে পারে। পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় এক মসজিদে প্রার্থনার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় মসজিদে ভিড় অনেকটাই ছিল। বিস্ফোরণের জেরে মসজিদের একাংশ ভেঙে পড়ে এবং তার কারণেই আরও বেশি মৃত্যু হয়েছে বলে অনুমান। যদিও কত জন ওই ধ্বংসস্তূপের নীচে রয়েছেন, প্রাথমিক ভাবে তা জানা যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, আপাতত শুরু হয়েছে উদ্ধারকাজ।…
Read More