বিশ্ব

পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌরঝড়

পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌরঝড়

আজ বা আগামীকাল পৃথিবীতে আঘাত হানতে পারে সৌরঝড়। এই ঝড়ে জিপিএস সিস্টেম, সেলফোন নেটওয়ার্ক এবং স্যাটেলাইট টিভি ক্ষতিগ্রস্থ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। দু'টি মেরুপ্রদেশের কাছাকাছি এলাকায় এই সৌরঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, মঙ্গলবার অথবা বুধবারের মধ্যে এই সৌরঝড়ের জেরে পৃথিবীতে সমস্যা সৃষ্টি হতে পারে। স্পেসওয়েদারের তথ্য অনুসারে, সূর্যের দিক থেকে আসা এই ঝড় পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে। উত্তর বা দক্ষিণ মেরুর কাছাকাছি থাকা মানুষ মেরুচ্ছটার সাক্ষী থাকতে পারেন। আমেরিকান মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, এই সৌর ঝড় প্রতি ঘন্টায় 1.6 মিলিয়ন কিলোমিটার গতিবেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এই ঝড় পৃথিবীর চৌম্বকক্ষেত্রে প্রবেশ করার…
Read More
এবার দেশে আসতে চলেছে মার্কিন প্রধানমন্ত্রীর পছন্দের লোক

এবার দেশে আসতে চলেছে মার্কিন প্রধানমন্ত্রীর পছন্দের লোক

বন্ধুত্বের হাত বাড়িয়েছে তিনি। ভারতের সঙ্গে আরও দৃঢ় এবং সুসম্পর্ক স্থাপন করতে চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন। এই কারণে বন্ধুত্বের হাত বাড়িয়েছেন দিল্লির সঙ্গে। তাই লস অ্যাঞ্জেলসের মেয়র এরিক গারসেটিকে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট। গারসেত্তি তাঁর ঘনিষ্ঠ সহকর্মীও বটে। চলতি সপ্তাহের প্রথমেই মার্কিন বিদেশ বিষয়ক কাউন্সিলের আমন্ত্রিত সদস্য হয়েছেন গারসেটি। তারপরেই ভারতের রাষ্ট্রদূত হিসেবে তাঁর এই নিয়োগ। ২০১৩ থেকে লস অ্যাঞ্জেলসের মেয়র গারসেটি।  চলতি সপ্তাহের প্রথমেই মার্কিন বিদেশ বিষয়ক কাউন্সিলের আমন্ত্রিত সদস্য হয়েছেন গারসেটি। তারপরেই ভারতের রাষ্ট্রদূত হিসেবে তাঁর এই নিয়োগ। ২০১৩ থেকে লস অ্যাঞ্জেলসের মেয়র গারসেটি। এরিক গারসেটির নিয়োগ ভারতের জন্যে গুরুত্বপূর্ণ। কারণ সরাসরি হোয়াইট হাউজের…
Read More
একেবারে কাছাকাছি আসতে চলেছে মঙ্গল-শুক্র- চাঁদ

একেবারে কাছাকাছি আসতে চলেছে মঙ্গল-শুক্র- চাঁদ

আগামী সপ্তাহে চাঁদ, শুক্র ও মঙ্গল একে অপরের নিকটে অবস্থানে করতে চলেছে। আর এই নিকটস্থ অবস্থানের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গত বৃহস্পতিবার থেকেই। একে ট্রিপল কনজাঙ্কশন বলা হয়। আজ থেকেই এটি খালি চোখে দেখা যাবে। আগামী ১৩ জুলাই, মঙ্গল ও শুক্র গ্রহ নিজেদের কক্ষপথ থেকে মাত্র ০.৫ ডিগ্রি ব্যবধানে অবস্থান করবে। অন্যদিকে চাঁদের কক্ষপথ থেকে মাত্র ৪ ডিগ্রি ব্যবধানে মঙ্গল ও শুক্র গ্রহ অবস্থান করবে। ১২ জুলাই এবং ১৩ জুলাই রাতে দুটি গ্রহ ও চাঁদকে সবচেয়ে কাছাকাছি দেখা যাবে। এ বিষয়ে টুইট করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। আকাশে দেখে কোনটা কী তা চেনার সমস্যা হলে বিভিন্ন অ্যাপের সাহায্য নিতে পারেন।…
Read More