বিশ্ব

ভেঙে পড়ল রাশিয়ার প্রোটোটাইপ মিলিটারি কার্গো বিমান

ভেঙে পড়ল রাশিয়ার প্রোটোটাইপ মিলিটারি কার্গো বিমান

পরীক্ষামূলক ভাবে উড়ানের সময় ভেঙে পড়ল রাশিয়ার একটি প্রোটোটাইপ মিলিটারি কার্গো বিমান। রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফ্ট কর্পোরেশনের তরফে এই খবর জানানো হয়েছে। এই Il-112V বিমানটি মস্কো থেকে প্রায় ৪৫ কিমি পশ্চিমে কুবিনকা বিমানবন্দরে আসছিল। কিন্তু একটি জঙ্গলের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। দু'জন পাইলট ও একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার ওই বিমানটিতে ছিলেন। রিপোর্ট মোতাবেক তিন জনেরই মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমানটি উড়তে উড়তে হঠাৎই সেটির ডান দিকের উইংয়ে আগুন লেগে যায়। কয়েক সেকেণ্ডের মধ্যেই আগুনের পরিমাণ বাড়ে। কিছুক্ষণ জ্বলন্ত অবস্থায় ওড়ার পরেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বনাকীর্ণ এলাকায় ভেঙে পড়ে। আছড়ে পড়ার পরেই একটি তীব্র বিস্ফোরণও ঘটে। রিপোর্ট মোতাবেক…
Read More
জীবন বাঁচানোর তাগিদে দেশ ছেড়ে পালানোর চেষ্টা আফগানিস্তানে

জীবন বাঁচানোর তাগিদে দেশ ছেড়ে পালানোর চেষ্টা আফগানিস্তানে

তৈরী হয়েছে আতঙ্কের পরিবেশ। এই প্রথমবার এক বিভীষিকাময় দৃশ্যের সম্মুখীন হলো বিশ্ব। দেখতে দেখতে কয়েক ঘণ্টার মধ্যে একটা গোটা দেশ চলে গেল তালিবানি জঙ্গিদের কবলে। ফের দমবন্ধ করা পরিবেশ। আতঙ্কের মধ্যে কাটিয়েছেন বেশিরভাগ আফগানরা। তাই দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে আফগানদের মধ্যে। কাবুল বিমানবন্দরের দিকে ছুটে যাচ্ছেন হাজার হাজার মানুষ। প্রাণে বাঁচতে মরিয়া আফগানরা। একে অপরকে ঠেলে ফেলে যে ভাবেই হোক বিমানে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। যেকোনও উপায়ে এখন দেশ ছাড়তে চেষ্টা চালাচ্ছেন কাবুল, জালালাবাদ সহ আফগানিস্থানের বিভিন্ন শহরের বাসিন্দারা। কাবুল বিমানবন্দর জনসমুদ্রে পরিণত হয়েছে। এমনই ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। টার্মিনালে হাজারে হাজারে মানুষের ভিড়। উড়ান ছাড়বে কিভাবে…
Read More
সমাপ্তি হলো যুদ্ধের অধিকারত্ব বদলালো আফগানিস্তানের

সমাপ্তি হলো যুদ্ধের অধিকারত্ব বদলালো আফগানিস্তানের

এক নয়া অভ্যুথানের রচনা হলো৷ অবশেষে সমাপ্তি ঘটলো মহা যুদ্ধের৷ ঘোষণা হলো যুদ্ধ সমাপ্তির৷ নতি স্বীকার করে নিতে হলো তালিবানদের কাছে৷ তালিবান যুগ ফিরে এলো আফগানিস্তানে। আফগানিস্তানে পতন গনি সরকারের৷ তালিবানের কাছে নতি স্বীকার করেছে আফগান সরকার। একটানা কয়েক সপ্তাহ ধরে চলা ‘যুদ্ধ’ শেষের ঘোষণা তালিবানের৷ একশো দিনেরও বেশি সংঘর্ষের পর আফগানিস্তান দখল করেছে তালিবান। আফগানিস্তান যেন হঠাৎ করেই পিছিয়ে গিয়েছে ২০ বছর আগে৷ সেই একই ভয়াবহ দৃশ্য কাবুলের রাস্তায়৷ রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়েছিল তালিবানরা। কিন্তু দীর্ঘ ২০ বছর ধরে কোটি কোটি ডলার খরচ করে, হাজার হাজার জওয়ানের দেহ কফিনবন্দি করে, দেশের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ শেষ করে খালি…
Read More
হস্তান্তরিত হলো কান্দাহার

হস্তান্তরিত হলো কান্দাহার

চলছে একের পর এক দখল। এবার কাবুলের পথে আরও এক ধাপ অগ্রসর তালিবানরা। আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর দখল করে নিল তালিবান। আফগানিস্তানের ৩৪টি প্রদেশের রাজধানীর মধ্যে ১২টি প্রদেশের রাজধানী ইতিমধ্যেই দখল করেছে তালিবান। এবার দেশের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর কান্দাহার ও হেরাত দখল করল তালিবান জঙ্গিগোষ্ঠী। যদিও দেশের রাজধানী কাবুল এখনও আফগান সরকারের দখলেই রয়েছে। কিন্তু এই দু’টি শহর দখলের পর, কাবুলের সঙ্গে শহরগুলির সম্পর্ক ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে তালিবান। কান্দাহার ও হেরাতের দখল এখনও পর্যন্ত তালিবানদের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। আশঙ্কা করা হয়েছে, আগামী এক মাসের মধ্যেই আফগানিস্তানের দখল পুরোপুরি ভাবে যেতে পারে তালিবানের হাতে। দেশে…
Read More
প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে জলবায়ুর, এলো সতর্কবার্তা

প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে জলবায়ুর, এলো সতর্কবার্তা

দিনের পর দিন বদলাচ্ছে আবহাওয়া৷ যত সময় এগোচ্ছে তত বদল হচ্ছে এর৷ দীর্ঘ কয়েক দশক ধরেই এই পরিবর্তন চোখে পড়ছিল। এই বদলের ফলে বাড়ছে বিপদ। গ্লোবাল ওয়ার্মিং -র জেরে সেই পরিবর্তন ঘটছে দ্রুত গতিতে। এই পরিবর্তন বজায় থাকলে বা বাড়তে থাকলে ধ্বংসের আর বেশি বাকি নেই। বেশ কয়েক বছর ধরে সতর্ক করার পর এ বার জলবায়ু পরিবর্তন নিয়ে এমনই লাল সঙ্কেত দিল রাষ্ট্রপুঞ্জ। সোমবার এ নিয়ে ইন্টার গভর্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ নিয়ে নিজের তাজা রিপোর্ট জমা দিয়েছে৷ তাতে বলা হয়েছে, এ ভাবে চলতে থাকলে কোনও দেশই রক্ষা পাবে না। প্রি ইন্ডাস্ট্রিয়াল যুগে তুলনায় ২ ডিগ্রি বেশি বেড়ে যাবে আগামী ২১০০ -র মধ্যে৷ এটা আটকাতে বড়…
Read More
করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে আসতেই লাল তালিকা থেকে সরে গেলো দেশ

করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে আসতেই লাল তালিকা থেকে সরে গেলো দেশ

চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ছিল গোটা ভারত। চারিদিকে আক্রান্তের সংখ্যা কয়েকলক্ষ। এই পরিস্থিতিতে অতিমারির দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেতে ভারত থেকে কেউ ব্রিটেনে পৌঁছলে তাঁকে বাধ্যতামূলক ১০ দিন হোটেলে কোয়রান্টিন থাকতে হবে, এই নিয়ম জারি করেছিল ব্রিটেনে সরকার। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি শিথিল হওয়ায় সেই লাল তালিকা থেকে সরল ভারত। অর্থাৎ প্রায় মাস চারেক পরে আপাতত হলুদ তালিকায় ঠাঁই হয়েছে ভারতের। আগামী রবিবার থেকে এই নিয়ম চালু হবে। এ বার ভারত থেকে কেউ ব্রিটেনে পৌঁছলে তাঁকে আর বাধ্যতামূলক ভাবে হোটেলে থাকতে হবে না। তার বদলে বাড়িতে ১০ দিন কোয়রান্টিন থাকলেই চলবে। তবে বিমানে চড়ার সময়ে আগের মতোই আরটিপিসিআর…
Read More
করোনা আবার চোখ রাঙাচ্ছে তার জন্মস্থানে

করোনা আবার চোখ রাঙাচ্ছে তার জন্মস্থানে

করোনা মহামারীর উৎসস্থল হলো চিনের ইউহান শহর। বিগত দেড় বছর আগে এখান থেকেই করোনা ছড়িয়েছে সারা বিশ্বে। সেখান থেকেই ইউহান শহরের নাম সবার আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। এরপর গত দেড় বছরেরও বেশি সময় ধরে করোনা অতিমারীজের জর্জরিত বিশ্ব। তবে ধীরে ধীরে সেরে উঠেছে শহর। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ওই শহরে কোনও সংক্রমণের খবর আসেনি। তবে ইদানিং ওই শহরে বেশ কিছু শ্রমিকের ফের সংক্রমিত হওয়ার খবর মিলেছে। এবার সংক্রমণ রুখতে ওই শহরের প্রায় ১ কোটি ১০ লক্ষ জনসংখ্যার কোভিড টেস্ট করতে চলেছে চিন সরকার। জানা গিয়েছে শুধু ইউহান নয়, গত বছরের জানুয়ারী-ফেব্রুয়ারী মাস নাগাদ করোনার সেই ভয়ঙ্কর ছবি ফের…
Read More
আন্তর্জাতিক স্তরে যোগ্যতা বাড়তে চলেছে এই টিকার

আন্তর্জাতিক স্তরে যোগ্যতা বাড়তে চলেছে এই টিকার

বিশ্ব জুড়ে চলছে করোনা সংক্রমণের ত্রাস। এই মহামারী থেকে বাঁচার প্রধান উপায় হলো টিকাকরণ। তাই টিকাকরণকেই সব চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। কোভ্যাক্সিনের গ্রহণযোগ্যতা বাড়াতে এবার বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগ করার বিষয়ে চিন্তা ভাবনা করছে ভারত সরকার। আন্তর্জাতিক মহলে আইসিএমআর-এর সঙ্গে যৌথ ভাবে কোভ্যাক্সিন টিকা তৈরি করে ভারত বায়োটেক। ইতিমধ্যেই বাংলাদেশে কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অর্থ বরাদ্দ করেছে। ট্রায়াল করানোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দও অনুমোদন দিয়েছে বিদেশ মন্ত্রক। বিভিন্ন দেশে কোভ্যাক্সিনের অনুমোদন পাওয়া নিশ্চিত করতে পদক্ষেপ নিতে রাষ্ট্রদূতদের নির্দেশও দেওয়া হয়েছে। কোভ্যাক্সিনের গ্রহণযোগ্যতা বাড়াতে বাংলাদেশে এই টিকার ট্রায়ালের পরিকল্পনা নেওয়া হচ্ছে। বাংলাদেশে বাংলাদেশি আধিকারিকরা অনুমতি দিলেই এই ট্রায়াল শুরু হবে। উল্লেখ্য,…
Read More
বিনা খরচে টিকা পাবে বিদেশে থাকা ভারতীয় শিক্ষার্থীরা

বিনা খরচে টিকা পাবে বিদেশে থাকা ভারতীয় শিক্ষার্থীরা

এবার বিদেশে থাকা ভারতীয় পড়ুয়ারাদের জন্য এল সুখবর৷ করোনা আবহে পড়াশোনা থেমে নেই৷ বহু পড়ুয়ারা বিদেশ যাচ্ছে শিক্ষা অর্জনের জন্য৷ তাদের জন্য আশার বার্তা৷ বিদেশে থাকা সমস্ত ভারতীয় পড়ুয়ারা টিকা পাবেন বিনামূল্যে৷ নিয়ম মেনে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হলেও, তার খরচও পরে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে৷ ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস জানিয়েছেন, ভ্যাকসিন নিয়ে বিদেশি পড়ুয়াদের চিন্তার কোনও কারণ নেই৷ ১৮ বছর বা তার ঊর্ধ্বে যে কেই ব্রিটেনে এলে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে৷ তাঁর নাগরিকত্ব বা ইমিগ্রান্ট স্টেটাস যাই হোক না কেন৷ কোভিড ভ্যাকসিনের জন্য কাউকে অর্থ ব্যয় করতে হবে না৷ চিকিৎসকরা বলছেন, যাঁরা অবিলম্বে ব্রিটেনে যেতে চান তাঁরা যেন…
Read More
বহু প্রতীক্ষিত চন্দ্রযান-৩ মিশন শুরু হতে চলেছে

বহু প্রতীক্ষিত চন্দ্রযান-৩ মিশন শুরু হতে চলেছে

করোনার সংক্রমণের প্রভাব পড়েছিল মহাকাশ গবেষণার উপর। পিছিয়ে গিয়েছিল ভারতের চন্দ্রযান অভিযান। কিন্তু ফের একবার 'মিশন টু মুন'-এর জন্য প্রস্তুতি নিচ্ছে ISRO। ২০২২ সালে বহু প্রতীক্ষিত চন্দ্রযান-৩ মিশন শুরু হতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, চন্দ্রযান-৩ নিয়ে কাজ চলছে। ২০২২ সালেই এই চন্দ্রযান অভিযান শুরু করবে ভারত। লোকসভায় একটি লিখিত জবাবে তিনি বলেন, 'চন্দ্রযান-৩ নিয়ে কাজ চলছে। ইতিমধ্যেই সাবসিস্টেম রিয়েলাইজেশন, কনফিগারেশন চূড়ান্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে। এছাড়াও একাধিক বিশেষ পরীক্ষা করার কাজও চলছে।' করোনার জন্য চন্দ্রযান-৩ এর কাজ ব্যহত হয়েছিল। মহাকাশ গবেষণা বিষয়ক দফতর একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, 'এই অভিযানের জন্য বেশ কিছু কাজ বাড়িতে থেকেও করা…
Read More