30
Apr
ধীরে ধীরে নাগালের বাইরে যাচ্ছে দীর্ঘ দু মাস ধরে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি। দেখতে দেখতে দুই মাসেরও বেশি সময় পার করেছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার সংঘাত। রুশ বাহিনীর প্রতিঘাতে কার্যত মৃত্যুপুরীর রূপ নিয়েছে ইউক্রেন। কিন্তু তারপরেও যুদ্ধ থামার নামই নিচ্ছে না রাশিয়ার আগ্রাসন। জানা যাচ্ছে, যুদ্ধের ৬৩তম দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে পরপর দুটি মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এদিকে এদিনই ইউক্রেনে পা রেখেছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদামির জেলেনস্কির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেন। সূত্রের খবর এই বৈঠক যখন চলছিল ঠিক তখনই কিয়েভ সিটি সেন্টার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আছড়ে পড়ে ওই দুটি রুশ মিসাইল। স্থানীয় সূত্রে খবর, এই হামলায় অন্তত ১০ জন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। ইতিমধ্যেই কিয়েভের মেয়র এই…
