বিশ্ব

নতুন প্রধানমন্ত্রীর তরফে সুসম্পর্ক গড়ে তোলার বার্তা

নতুন প্রধানমন্ত্রীর তরফে সুসম্পর্ক গড়ে তোলার বার্তা

বিশ্বের মধ্যে এই মুহূর্তে সব চেয়ে উত্তপ্ত পরিস্থিতি শ্রীলঙ্কার। লঙ্কাপুরীতে পরিণত হয়েছে সব কিছু। চারিদিকে জ্বলছে আগুন। অশান্তির আগুন পুড়ছে শ্রীলঙ্কা৷ দেশজুড়ে চলা বিক্ষোভ, আন্দোলন এবং অচলাবস্থার মধ্যেই শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমসিংহে। প্রসঙ্গত, এই নিয়ে ষষ্ঠবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন তিনি। এই মুহূর্তে দেশজুড়ে যে অচলাবস্থা জারি রয়েছে তাতে একজন অভিজ্ঞ রাজনীতিবিদই দেশের শান্তি ফেরত আনতে সক্ষম, এমনটাই মনে করে বিক্রমাসিংহের উপর আস্থা রেখেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়ে রাজাপক্ষে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ডাক দিলেন। এদিন শ্রীলঙ্কার ২৬ তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন বিক্রমাসিংহে। এরপরেই তাঁর কথায় ফুটে ওঠে ভারতের…
Read More
আরো জটিল থেকে জটিলতর হয়ে উঠছে যুদ্ধ পরিস্থিতি

আরো জটিল থেকে জটিলতর হয়ে উঠছে যুদ্ধ পরিস্থিতি

দেখতে দেখতে প্রায় দু মাসের বেশি সময় অতিক্রম করলো যুদ্ধ পরিস্থিতি। একেই বলে মরার উপর খাড়ার ঘা। অন্তত ইউক্রেনের বর্তমান অবস্থা সেটাই বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। ইতিমধ্যেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যেকার সংঘাত পার করেছে আড়াই মাস। দীর্ঘদিন ধরে চলা রাশিয়ার একের পর এক জোরালো হামলায় কার্যত মৃত্যুপুরীর রূপ নিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক গুরুত্বপূর্ণ শহর। কিন্তু এর মধ্যেই খবর পাওয়া যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অভাবেই এবার ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামতে পারে বেলারুশ। ইতিমধ্যেই ইউক্রেনে সরাসরি আঘাত হানার উদ্দেশ্য নিয়ে বেলারুশের বিশেষ সশস্ত্র বাহিনী পাঠানো হয়েছে ইউক্রেন সীমান্তে। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত সরকারি তরফে কিছু জানা যায়নি। তবে…
Read More
আদালতের তরফে নির্দেশ, দেশেই থাকতে হবে প্রধানমন্ত্রীকে

আদালতের তরফে নির্দেশ, দেশেই থাকতে হবে প্রধানমন্ত্রীকে

বিশ্বের মধ্যে এই মুহূর্তে সব চেয়ে উত্তপ্ত পরিস্থিতি শ্রীলঙ্কার। টালমাটাল পরিস্থিতি প্রধানমন্ত্রীর পদে। লঙ্কাপুরীতে পরিণত হয়েছে সব কিছু। চারিদিকে জ্বলছে আগুন। অশান্তির আগুন পুড়ছে শ্রীলঙ্কা৷ পরিস্থিতির চাপে পদত্যাগ করেছেন মহিন্দা রাজাপক্ষে। কিন্তু তারপরেও রাজপক্ষের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ কমছে না। মহিন্দা রাজাপক্ষের পৈতৃক ভিটেতে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে মহিন্দা রাজপাক্ষের দেশ ছেড়ে পালাবার সম্ভাবনা প্রবল। শ্রীলঙ্কার আদালতের কড়া নির্দেশ দিয়েছে, কোনওভাবেই দেশ ছেড়ে পালাতে পারবে না মহিন্দা রাজাপক্ষে সহ আরও ১৬ জন। গত দুই মাসে শ্রীলঙ্কার পরিস্থিতির ক্রমেই অবনতি হতে শুরু করেছে। অর্থনৈতিক সঙ্কট দেখা দেয়। দেশ জুড়ে বিদ্যুৎ থেকে জ্বালানির আকাল দেখা দেয়। আর্থিক দেনায় ডুবে গেছে…
Read More
শ্রীলঙ্কার এই অর্থনৈতিক পরিস্থিতির পেছনে দায়ী কি কারণ

শ্রীলঙ্কার এই অর্থনৈতিক পরিস্থিতির পেছনে দায়ী কি কারণ

এই মুহুর্তে সব চেয়ে উত্তপ্ত পরিস্থিতি শ্রীলঙ্কার৷ লঙ্কাপুরীতে পরিণত হয়েছে সব কিছু।অশান্তির আগুন পুড়ছে শ্রীলঙ্কা৷ পদত্যাগী প্রধানমন্ত্রীর পৈতৃক বাড়ি জ্বলছে দাউ দাউ করে৷ প্রাণ বাঁচাতে নৌসেনা ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন তিনি ও তাঁর পরিবার৷ ইতিমধ্যেই শাসকদলের সাংসদ সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে৷ গোটা শ্রীলঙ্কা জুড়ে কার্ফু৷  গোটা দেশকে রসাতলে পাঠিয়ে অবশেষে ইস্তফা দিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে৷ চরম অর্থনৈতিক সংকটে ভুগছে দেশ৷ জনগণের তীব্র রোষের মুখে পড়তে হচ্ছে রাজনীতিবিদদের৷ অথচ এক সময় শ্রীলঙ্কায় জনগণের নয়নের মণি ছিলেন মাহিন্দা রাজাপক্ষে৷ এলটিটিই দমন করে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছিলেন৷ সেই তিনিই এখন দেশবাসীর কাছে ভিলেন৷ কলম্বো জুড়ে বিদ্রোহের আগুন৷ প্রধানমন্ত্রীর বাসভবন ‘টেম্পল ট্রি’র…
Read More
পদত্যাগের পরেও চারিদিকে জ্বলছে আগুন

পদত্যাগের পরেও চারিদিকে জ্বলছে আগুন

প্রতিবাদ ওঠার সাথে সাথে মন্ত্রিত্ব পদ থেকে সরে গেলেন তিনি, কিন্তু তাতেও রক্ষা হলো না কিছুই। লঙ্কাপুরীতে পরিণত হলো সব কিছু। আর্থিক সংকট, জাতীয় অচলাবস্থা, প্রধানমন্ত্রীর ইস্তফা এবং শেষে দেশবাসীর বিদ্রোহের আগুনে জ্বলে পুড়ে ছারখার রাজপ্রাসাদ। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই এমন সব ভয়ানক পরিস্থিতির সাক্ষী থাকল লঙ্কাপুরীর সাধারণ মানুষ। এই মুহূর্তে কার্যত দেউলিয়া শ্রীলঙ্কায় চলা অভাব-অনটন এবং সংকটের বিরোধিতা করে শুক্রবার থেকেই ফের রাস্তায় নেমেছে দেশের সাধারণ মানুষ। সেদিন থেকেই আবারও নতুন করে তোলা হয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পদত্যাগের দাবি। আগের বারের থেকেই এবারের দাবি এতটাই জড়ানো ছিল যে দুদিন কাটতে না কাটতেই শেষমেশ জনরোষের কাছে হার স্বীকার করে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপক্ষে। কিন্তু তার…
Read More
ভুল তথ্যের কথা জানানো হলো পাকিস্তানের তরফে

ভুল তথ্যের কথা জানানো হলো পাকিস্তানের তরফে

বিগত দু বছরের বেশি সময় ধরে গোটা বিশ্বে প্রায় তান্ডব চালিয়েছে করোনা সংক্রমণ। প্রাণ হারিয়েছে প্রায় কয়েক কোটি মানুষ। এই পরিস্থিতিতে ভারতের পর এবার পাকিস্তান করোনায় মৃত্যুর খতিয়ান নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের বিরুদ্ধে সরব হল। ভারত হুয়ের করোনায় মৃত্যুর পরিসংখ্যানের পদ্ধতির বিরোধিতা করেছিল। সেই পথে হেঁটেছে পাকিস্তান। সূত্রের খবর, আন্তর্জাতি মঞ্চে যদি এই বিষয়ে হুয়ের বিরুদ্ধে ভারত সরব হয়, সেক্ষেত্রে পাকিস্তানকে পাশে পাওয়া যাবে। যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনও বিবৃতি পাওয়া যায়নি।  সম্প্রতি হু একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে জানানো হয়েছে, করোনা ভাইরাসে পাকিস্তানে দুই লক্ষ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। পাকিস্তান যে রিপোর্ট পেশ করেছে, তার থেকে প্রায়…
Read More
নতুন নিয়ম জারি হলো তালিবানদের তরফে

নতুন নিয়ম জারি হলো তালিবানদের তরফে

ক্ষমতা দখলের পর তালিবানি শাসন চলছে আফগানিস্তানে। এই মুহূর্তে আফগানিস্তানে একের পর এক নিয়ম লাঘু হচ্ছে তালিবানদের তরফে। এতদিন পর্যন্ত বাইরে বেরোতে, এমনকি বাড়ির ভিতরেও কোনও পুরুষের সামনে বাধ্যতামূলক ছিল হিজাব। কিন্তু এবার সেই হিসাবেও কাজ হচ্ছে না। হিজাব পরার পরেও মহিলাদের শরীরের কোনও কোনও অংশ দৃশ্যমান হচ্ছে প্রকাশ্য রাস্তায়, যা একেবারেই নাপছন্দ তালিবানদের। আর তাই এবার আফগান মহিলাদের পায়ের নখ থেকে মাথার চুল সবকিছু ঢাকতে জারি করা হল নয়া ফতোয়া। সম্প্রতি তালিবান সরকারের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে এরপর থেকে আফগান মহিলাদের রাস্তায় বের হতে হলে পড়তে হবে চাদরি। উল্লেখ্য, এই চাদরিও এক ধরনের বোরখা। তবে এই বোরখায় মাথা থেকে…
Read More
চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির মাঝেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মহড়া

চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির মাঝেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মহড়া

প্রায় দু মাসের বেশি সময় অতিক্রম করলেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে। ধ্বংস হয়ে যাচ্ছে সব কিছু। এরইমাঝে সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা বিভাগের একটি মন্তব্য ঘিরে নতুন করে আতঙ্কের পারদ বাড়তে শুরু করেছে। রাশিয়া ইউক্রেনের ওপর পরমাণবিক হামলার নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইউক্রেন অভিযানের মধ্যেই কলিনিগ্রাদের পশ্চিমি পরমাণু ক্ষেপণাস্ত্রের মহড়া দেওয়া হয়েছে। যুদ্ধের দুই মাস পর রাশিয়ার এই বিবৃতির পর ইউক্রেনের ওপর পরমাণু হামলার আতঙ্ক দেখা দিয়েছে। পরমাণু হামলার জেরে এক মুহূর্তে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হতে পারে। কয়েক প্রজন্ম ধরে পরামাণবিক হামলার ভয়াবহতা ইউক্রেনের বাসিন্দাদের বয়ে নিয়ে যেতে হতে পারে।  রুশ প্রতিরক্ষা মন্ত্রক স্বীকার করেছে,…
Read More
প্রকাশ্যে এলো রাশিয়ার নতুন তথ্য

প্রকাশ্যে এলো রাশিয়ার নতুন তথ্য

দেখতে দেখতে প্রায় দু মাস অতিক্রম করে গেলো যুদ্ধ পরিস্থিতি৷ এই পরিস্থিতি প্রকাশ্যে এলো নতুন তথ্য৷ রুশ নিয়ন্ত্রাণাধীন কৃষ্ণ সাগরে রয়েছে সে দেশের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি৷ আর সেই নৌঘাঁটি রক্ষার দায়িত্বে রয়েছে বিশাল ডলফিন বাহিনী৷ হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ডলফিন বাহিনীর নৌঘাঁটি পাহারা দেওয়ার সেই ছবি ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। আন্তর্জাতিক মহলের দাবি, ইউক্রেন যুদ্ধের আবহে এই অভিনব কায়দায় নিজেদের শক্তিশালী নৌঘাঁটি পাহারা দেওয়ার পন্থা নিয়েছেন রুশ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ উপগ্রহ চিত্রের উপর ভিত্তি করে এই তথ্য প্রকাশ্যে এনেছে মার্কিন নৌ প্রতিষ্ঠান US Naval Institute বা USNI৷  মার্কিন নৌ প্রতিষ্ঠানের দাবি, পরিকল্পনা মাফিক প্রশিক্ষিত ডলফিনবাহিনীকে দিয়ে নৌঘাঁটি রক্ষার কাজ…
Read More
যুদ্ধ থামানো নিয়ে আমেরিকার তরফে এলো সতর্কতাবানী

যুদ্ধ থামানো নিয়ে আমেরিকার তরফে এলো সতর্কতাবানী

ধীরে ধীরে নাগালের বাইরে যাচ্ছে দীর্ঘ দু মাস ধরে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি। দেখতে দেখতে দুই মাসেরও বেশি সময় পার করেছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার সংঘাত। এবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে রুশ গোলার আঘাতে মার্কিন যুবকের মৃত্যুর পরেই মার্কিন নাগরিকদের ফের সতর্ক করল আমেরিকা। উল্লেখ্য, উইলি জোসেফ কানসেল নামে ২২ বছর বয়সী এক মার্কিন যুবক চলতি সপ্তাহেই ইউক্রেনের যুদ্ধে প্রাণ হারিয়েছেন বলে খবর। মৃত ওই মার্কিন যুবকের পরিবার সূত্রে খবর, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে জোসেফ একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন। এই মুহূর্তে যারা ওই মৃত্যুপুরীতে আটকে রয়েছেন তাঁদের সাহায্য করতে দিনকয়েক আগেই ইউক্রেনে গিয়েছিলেন ওই যুবক। সূত্রে খবর, ইউক্রেন যুদ্ধে এই প্রথম কোনও মার্কিন নাগরিক প্রাণ হারালেন। আর এই খবর…
Read More