বিশ্ব

অবিরাম গতিতে চলছে যুদ্ধ, ইউক্রেনের আরো এক শহরে আসতে চলেছে রাশিয়ার হাতে

অবিরাম গতিতে চলছে যুদ্ধ, ইউক্রেনের আরো এক শহরে আসতে চলেছে রাশিয়ার হাতে

অতিক্রম করে চলেছে সময়, কিন্তু কোনো পরিস্থিতিতেই থামছে না যুদ্ধ। দেখতে দেখতে যুদ্ধের ৫ মাস পূর্তি তবুও আজও অব্যাহত যুদ্ধ পরিস্থিতি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে বিশেষ সামরিক অভিযানের নাম করে ইউক্রেনে যে আগ্রাসন শুরু করেছিল পুতিন বাহিনী তা আজও অব্যাহত। বিগত এই কয়েক মাসে একের পর এক জোরালো ক্ষেপণাস্ত্রের আঘাতে ইতিমধ্যেই ইউক্রেনের একাধিক গুরুত্বপূর্ণ শহর ধ্বংসস্তূপের রূপ নিয়েছে। দিন কয়েক আগে রুশ বাহিনীর তরফ থেকে এমন দাবিও করতে শোনা গিয়েছে যে ইতিমধ্যেই জেলেনস্কির দেশের প্রায় ৩৫ শতাংশ দখল করে নিয়েছে রাশিয়ার সেনা আধিকারিকরা। এমতাবস্থায় জানা যাচ্ছে ইউক্রেনীয় বাহিনীর হাতছাড়া হতে চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেৎস্ক। জানা যাচ্ছে ইউক্রেনের এই শহর থেকে ইতিমধ্যেই…
Read More
সব বয়সীদের টিকা দেওয়ার উদ্যোগ, এবার অনুমোদন পেতে সুপারিশ গেল ৭-১১ বছর বয়সীদের টিকার

সব বয়সীদের টিকা দেওয়ার উদ্যোগ, এবার অনুমোদন পেতে সুপারিশ গেল ৭-১১ বছর বয়সীদের টিকার

দেখতে দেখতে প্রায় আড়াই বছরের বেশি সময় পেরিয়ে গেলো করোনা সংক্রমন অতিমারীর। তবুও পুরোপুরি রোধ করা যায়নি এই সংক্রমণকে। এখন কার্যত সব বয়সীদের টিকা দেওয়ার বিষয়টি নিয়ে কাজ চলছে। প্রাপ্ত বয়ঙ্করা তো শুরু থেকেই টিকা পেয়েছেন, গত ১৬ মার্চ থেকে ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়েছিল। এবার কি তাহলে ৭-১১ বছর বয়সীদের টিকার পালা? অনুমান করা হচ্ছে এমনটাই কারণ টিকা দেওয়ার অনুমোদনের জন্য সুপারিশ করেছে সরকারি প্যানেল। কেন্দ্রীয় ড্রাগ অথরিটির বিশেষজ্ঞ দল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার 'কোভোভ্যাক্স' টিকাকে ৭ থেকে ১১ বছরের শিশুদের দেওয়ার জন্য সুপারিশ করেছে ড্রাগস কন্ট্রোলার অফ ইন্ডিয়াকে। মার্চ মাসে কেন্দ্রীয় ড্রাগ অথরিটির বিশেষজ্ঞদের একটি প্যানেল এবং…
Read More
প্রায় হাজার জনের কাছাকাছি মৃত্যু আফগানিস্তান ভূমিকম্পে

প্রায় হাজার জনের কাছাকাছি মৃত্যু আফগানিস্তান ভূমিকম্পে

তালিবানি শাসন শুরুর পর থেকে শুরু আতঙ্কেই সময় কাটছে আফগানিস্তানের মানুষের। প্রতিনিয়ত ভয় থাকে তালিবানি শাসনের। এরই মাঝে নতুন আতঙ্ক। এবার ভয়ঙ্কর ভূমিকম্প তাদের জীবন আরও দুর্বিষহ করে তুলল। জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর এবং আশেপাশের অঞ্চলে মারাত্মক ভূমিকম্প হয়েছে এবং রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১। কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের একাংশেও। সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ভূমিকম্পে মৃত্যু হয়েছে কমপক্ষে ৯০০ জনের, আহত ৬০০-র বেশি। অবশ্যভাবে আশঙ্কা করা হচ্ছে যে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূর এই ভুম্পিকম্পের উৎসস্থল। ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে এই কম্পন প্রথম অনুভূত হয়েছে। ওই…
Read More
চলতে থাকা যুদ্ধ পরিস্থিতিতে নিজের নোবেল বিক্রি করে শিশুদের পাশে দাঁড়ালেন দিমিত্রি

চলতে থাকা যুদ্ধ পরিস্থিতিতে নিজের নোবেল বিক্রি করে শিশুদের পাশে দাঁড়ালেন দিমিত্রি

অতিক্রম করে চলছে সময়, প্রায় চার মাসের কাছাকাছি পৌঁছাতে চললো রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। বিশেষ সামরিক অভিযানের নাম করে ইউক্রেনে যে আগ্রাসন শুরু করেছিল রুশ সেনা তা দীর্ঘ চার মাস পরেও বহাল। ইতিমধ্যেই ইউক্রেনের ২৫-৩০ শতাংশ দখল করেছে রুশ সেনা। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ, একাধিক ছবির মত শহর ধ্বংস হয়েছে এক লহমায়। রাতারাতি ঘরছাড়া হয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন লক্ষ লক্ষ মানুষ। সর্বহারা হয়ে প্রতিবেশী দেশের উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়েছেন দেশের অধিকাংশ নাগরিক। এমতাবস্তায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শিশুদের পাশে এসে দাঁড়ালেন নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ। জানা যাচ্ছে, সম্প্রতি এই জনপ্রিয় সাংবাদিক বিশ্ব শান্তির জন্য পাওয়া তাঁর নোবেল…
Read More
আবার হামলা আমেরিকায়

আবার হামলা আমেরিকায়

চলতি বছর এ নিয়ে বেশ কয়েকবার হামলা চললো আমেরিকায়। ফের বন্দুকবাজের হামলা৷ এ বার গুলি চলল খাস ওয়াশিংটন ডিসিতেই। কড়া নিরাপত্তাবলয়ে ঘেরা আমেরিকার প্রশাসনিক কেন্দ্র ওয়াশিংটনে রবিবার রাতে আচমকা গুলি চলে৷ পথ চলতি মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজ। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় পুলিশ৷ কিন্তু, ওই বন্দুকবাজের গুলিতে আক্রান্ত হন বেশি কিছু পুলিশ কর্তাও৷ স্থানীয় সময় অনুযায়ী রাত তখন ১০টা (ভারতীয় সময় পৌনে সাতটা) হবে৷ সেই সময় ঘটনাটি ঘটে৷ ওয়াশিংটন ডিসির তরফে টুইট করে বিষয়টি জানানো হয়৷ ওই টুইটে আরও জানানো হয়, ঘটনাটি ঘটেছে নর্থওয়েস্ট ওয়াশিংটনে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। তবে বহু মানুষের গুলিবিদ্ধ হয়েছেন৷ গুলির আঘাত লেগেছে বেশ কয়েক…
Read More
বিদ্যুৎ ঘাটতির পরিস্থিতিতে বড়ো ঘোষণা প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ ঘাটতির পরিস্থিতিতে বড়ো ঘোষণা প্রধানমন্ত্রীর

এই মুহূর্তে বেশ কিছুটা সামলে ওঠা গেছে শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি। অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়া শ্রীলঙ্কার হাল ধরেছেন নতুন প্রধানমন্ত্রী। এরই মাঝে নতুন আতঙ্ক। তীব্র বিদ্যুত সঙ্কটে ভুগছে বাংলাদেশ। এই দুর্বিষহ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সচিবালয় নির্দেশ দিয়েছে রাত আটটার পরে দোকানপাট, মলগুলি বন্ধ রাখতে। কেননা রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের ফলে জ্বালানির সঙ্কট তৈরি হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর সচিবালয়ের দোকানপাট বন্ধের নির্দেশকে ঘিরে অসন্তোষ প্রকাশ করেছে দোকান মালিকদের সংগঠন। অভিযোগ, কোনওরকম আলোচনা না করেই সরকার একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কার পাশাপাশি বিদ্যুতের তীব্র সঙ্কটে ভুগছে ভারতের প্রতিবেশী বাংলাদেশও। শ্রীলঙ্কায় বিদ্যুতের সঙ্কট ভয়াবহ আকার ধারণ করেছে। দিনে ১৩ ঘণ্টা বিদ্যুৎ থাকছে…
Read More
রোগীদের জন্য বড় আবিষ্কার ইজরায়েলের গবেষকদের

রোগীদের জন্য বড় আবিষ্কার ইজরায়েলের গবেষকদের

সফলতা পেলে বহু পরীক্ষা নিরীক্ষা, এবার মারণরোগ মুক্ত হতে পারে রোগীরা। দুরারোগ্য HIV-এরও চিকিৎসা সম্ভব। সম্প্রতি এমনটাই দাবি করছেন ইজরায়েলের একদল গবেষক। জানা যাচ্ছে, সম্প্রতি ইজরায়েলের গবেষকরা একটি টিকা আবিষ্কার করেছেন, যা প্রয়োগ করলে HIV-এর হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে বলে দাবি করা হচ্ছে। এি টিকার ওপর বহু বছর ধরে গবেষণা চালাচ্ছেন ইজরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আর তাতেই তারা সম্প্রতি আশার আলো দেখতে পাচ্ছেন বলে জানানো হয়েছে। প্রসঙ্গত এইচআইভি বিশ্বের অন্যতম দুরারোগ্য রোগের মধ্যে একটি। এই ভাইরাস একবার মানুষের শরীরে প্রবেশ করলে ধীরে ধীরে তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।  আর তাই এই ভাইরাসের আক্রমণে রোগ প্রতিরোধ শক্তি হারিয়ে ধীরে ধীরে…
Read More
দোষীদের আর মৃত্যুদণ্ড পেতে হবে না এই দেশে

দোষীদের আর মৃত্যুদণ্ড পেতে হবে না এই দেশে

দোষীদের আর মৃত্যুদণ্ড পেতে হবে না এই দেশে। মালয়েশিয়ায় হত্যা, মাদক পাচার-সহ বিভিন্ন অপরাধে্ দোষী সাব্যস্ত হলে এতদিন পর্যন্ত অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হত। মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তি প্রত্যাহারের জন্যে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে এসেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। একই দাবি তুলেছেন সমাজকর্মীরাও। যে অপরাধগুলিতে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক ছিল এবার মালয়েশিয়া সরকার তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। এখন সংসদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। মালয়েশিয়া সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মালয়েশিয়ার বিরোধী রাজনৈতিক দল। খুশি মানবাধিকার কর্মী এবং সমাজকর্মীরা। খুনের দায়ে দোষী সাব্যস্ত হলে কিংবা মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় মালয়েশিয়ায়। দীর্ঘদিন ধরেই চরম শাস্তির এই ব্যবস্থা কার্যকর হয়েছে। তবে…
Read More
বাড়তে থাকা মাঙ্কিপক্সের সংখ্যা নিয়ে সতর্কতা জারি হু-এর

বাড়তে থাকা মাঙ্কিপক্সের সংখ্যা নিয়ে সতর্কতা জারি হু-এর

বিগত দু বছরের বেশি সময় ধরে করোনা সংক্রমণ তার তান্ডব চালিয়ে চলেছে গোটা বিশ্বে৷ একের পর এক ঢেউ তুলেছে দেশেও৷ নিয়ন্ত্রনে এসেও আবার বেড়েছে সংক্রমণের সংখ্যা৷ এরই মধ্যে আবার উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স৷ এই রোগের বাড়বাড়ন্ত নিয়ে চিন্তায় বিশ্ব স্বাস্থ সংস্থা (হু)৷ বিশ্বের ২৯টি দেশে ১০০০-এর বেশি মানুষের শরীরে এই জীবাণুর হদিশ মিলেছে বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্তরা অধিকাংশই ইউরোপের বাসিন্দা৷ আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, ততই সতর্ক হওয়ার পরমার্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ যেভাবে মাঙ্কি পক্স ছড়াতে শুরু করেছে, তা নিয়ে জরুরি বৈঠকে বসেছে হু।   ইতিমধ্যেই বিশ্বের বেশ কিছু দেশে মাঙ্কি পক্সের সংক্রমণের কমিউনিটি ট্রান্সমিশন অর্থাৎ দলগতভাবে সংক্রমণ ছড়াতে শুরু…
Read More
সংক্ৰমণ মুক্ত হলো দেশ

সংক্ৰমণ মুক্ত হলো দেশ

অতিমারীর পর্যায় করোনা সংক্রমণের ওঠা নামা লেগেই রয়েছে বিশ্বে। বিশ্বের মধ্যে একদিকে যেমন এক দেশে বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যা, তেমনই অন্যদিকে করোনামুক্ত হচ্ছে এক দেশ। তৃতীয় এশিয়ান দেশ হিসেবে করোনামুক্ত হল কম্বোডিয়া। জানা যাচ্ছে এই দেশের শেষ রোগী করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন। কম্বোডিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে এই সুখবর জানানো হয়েছে। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, গত ৩১ দিনে এই দেশে নতুন করে আর কেউ করোনায় আক্রান্ত হননি। অন্যদিকে একে একে এই দেশের সমস্ত করোনা আক্রান্ত রোগীই করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন। প্রসঙ্গত, কম্বোডিয়ার আগে এশিয়ার আরও দুটি দেশ করোনা মহামারীকে হারিয়ে করোনামুক্ত দেশ হিসাবে নজির গড়েছে। ২০২১ সালে এশিয়ার…
Read More