13
Jul
শ্রীলঙ্কার অর্থিনীতি তলানিতে এসছে ঠেকেছে। উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা শ্রীলঙ্কায়। এই পরিস্থিতিতে রাতের অন্ধকারে চুপিসারে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ভাই তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষে। কিন্তু বিমানবন্দরে পৌঁছাতে না পৌঁছতেই তাঁকে পাকড়াও করল জনতা। জানা যাচ্ছে, দেশের এই অপ্রতিকর পরিস্থিতির হাত থেকে বাঁচতে মধ্যরাতে বাসিল শ্রীলঙ্কা ছেড়ে দুবাই পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বিমানবন্দরের যাত্রীরাই তাঁকে চিনতে পেরে সঙ্গে সঙ্গে স্থানীয় আধিকারিকদের খবর দেন। এরপর বিমানবন্দরেই আটকে দেওয়া হয় প্রাক্তন অর্থমন্ত্রীকে। সঙ্গে সঙ্গে তাঁর বিদেশ যাত্রার অনুমতি খারিজ করে অভিবাসন দপ্তর। উল্লেখ্য শেই দ্বীপ রাষ্ট্রে অস্থির পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকে এই কানাঘুষোয় শোনা যাচ্ছিল, শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাবক্ষে এবং প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল…
