বিশ্ব

করোনাভাইরাসের মধ্যে আবার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ‘মারবার্গ’

করোনাভাইরাসের মধ্যে আবার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ‘মারবার্গ’

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। এই পরিস্থিতিতে এখন যেন এমন অবস্থা হয়েছে যে প্রতিদিনই কোনও না কোনও নতুন ভাইরাসের খোঁজ মিলছে। করোনা আতঙ্ক কাটতে এখনও ঢের দেরি বলেই মনে হচ্ছে কারণ সংক্রমণ আরও বাড়ছে। এরই মাঝে একাধিক নয়া ভাইরাসের খোঁজ মিলেছে বিশ্বে। আর তার মধ্যে নতুন সংযোজন 'মারবার্গ' ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, এই ভাইরাস মারাত্মক সংক্রামক, সামান্য ছোঁয়াতেই ছড়িয়ে পড়তে পারে এবং এর মৃত্যুহারও অনেকটা বেশি। তাই স্বাভাবিকভাবেই জনমানসে চিন্তা যে আরও বেড়েছে তা না বললেও বোঝা যায়। পশ্চিম আফ্রিকার দেশ ঘানায়…
Read More
আশ্রয় পেলেও হলো না দীর্ঘস্থায়ী, সিঙ্গাপুর ত্যাগের নির্দেশ সরকারের

আশ্রয় পেলেও হলো না দীর্ঘস্থায়ী, সিঙ্গাপুর ত্যাগের নির্দেশ সরকারের

এই মুহূর্তে মূলত অগ্নিগর্ভের সৃষ্টি হয়েছে শ্রীলঙ্কায়। নজিরবিহীন অর্থনৈতিক সংকট এবং গণআন্দোলনের শিকার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। শেষমেষ গতবৃহস্পতিবার রাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন গোতাবায়া রাজাপক্ষে। দেশ তথা বিক্ষুব্ধ দেশবাসীর হাত থেকে কোনওমতে পালিয়ে প্রথমে মালদ্বীপ পরে সিঙ্গাপুরে গিয়ে আশ্রয় নিয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। কিন্তু তাতেও বিপদ যেন পিছু ছাড়ছে না তাঁর। জানা গিয়েছিল সিঙ্গাপুরে আশ্রয় নিয়েও শান্তি নেই রাজাপক্ষের। কারণ সেখানেও তাকে পড়তে হয়েছে বিক্ষোভের মুখে। এরমধ্যেই সিঙ্গাপুর সরকারের তরফ থেকে সাব জানিয়ে দেওয়া হল, সিঙ্গাপুরে থাকার জন্য তাদের যে ১৫ দিনের ছাড় দেওয়া হয়েছে তা আর বাড়ানো যাবে না। এই ১৫ দিনের মধ্যেই সিঙ্গাপুর ত্যাগ করতে হবে রাজাপক্ষে এবং…
Read More
পড়তে থাকা শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতির মাঝেই আকাশ ছোঁয়া বাজারদর

পড়তে থাকা শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতির মাঝেই আকাশ ছোঁয়া বাজারদর

একের পর এক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা৷ অর্থনৈতিক সংকটে ধুঁকছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা৷ বাজার দর অগ্নিমূল্য৷ আলুর দাম ৪৩০ রুপি প্রতি কেজি! আর এই আকাশ ছোঁয়া দামেই প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় খাদ্যশস্য এবং সব্জি কিনে খেতে হচ্ছে সে দেশের মানুষকে। আড়াই বছর আগের চেয়ে শ্রীলঙ্কার বর্তমান বাজার দর আকাশ-পাতাল তফাত। ২০১৯-এর নভেম্বরে দ্বীপরাষ্ট্রে নিত্য প্রয়োজনীয় পণ্যের যা দাম ছিল, মাত্র আড়াই বছরে তা প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে৷ সব থেকে বেশি বেড়েছে ডালের দাম। আগে শ্রীলঙ্কার মুদ্রায় প্রতি কেজি ডালের দাম ছিল ১২০ রুপি, এখন তা বেড়ে হয়েছে ৬২০ রুপি৷ অর্থাৎ প্রায় ৪১৭ শতাংশ বৃদ্ধি হয়েছে শুধু ডালে দামেই৷ আগে আলুর দাম…
Read More
নতুন জগতে পা রাখলেন মারিয়া শারাপোভা

নতুন জগতে পা রাখলেন মারিয়া শারাপোভা

খেলার জগৎ থেকে থেকে বিদায় জানিয়েছে বছর দুই আগে এবার নতুন জগতে পা রাখলেন তারকা। এবার নতুন জীবন শুরু করতে চললেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। মা হলেন তিনি। সম্প্রতি এই খবর তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। শারাপোভা সন্তানের নাম দিয়েছেন থিয়োডর। নিজের ইনস্টাগ্রামে ফুটফুটে সন্তান এবং প্রেমিকের ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ''সবচেয়ে সুন্দর, কঠিন এবং অমূল্য উপহার পেলাম, যা আমাদের ছোট্ট পরিবার আশা করতে পারে।'' জন্মদিনেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন রাশিয়ার প্রাক্তন খেলোয়াড়। আর আজ এই খবরে খুশি বার্তা উপছে পড়ছে তাঁর অনুগামীদের থেকে। টেনিস বিশ্বে মারিয়া শারাপোভা এক অন্যতম সেরার নাম। পাঁচ বারের গ্র্যান্ড…
Read More
সামরিক সরঞ্জাম কেনায় ছার পেলো ভারত

সামরিক সরঞ্জাম কেনায় ছার পেলো ভারত

আমেরিকায় পালাবদলে পাল্টে গেল সিদ্ধান্তও৷ ট্রাম্পের সেই উদ্যোগে কার্যত জল ঢেলে দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন৷ মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসে সংশোধনী আইন পাশ করে একটি প্রস্তাবে বলা হয়েছে, আগ্রাসী চিনকে রুখতে ভারত যদি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনে, তা হলে ভারতের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা যাবে না। ট্রাম্প জমানায় রাশিয়া থেকে এস-৪০০ কেনা নিয়ে ভারতের বিরুদ্ধে ‘কাউন্টারিং আমেরিকাজ অ্যাডভারসারিজ থ্রু স্যাঙ্কশনস্ অ্যাক্ট’ (কাটসা) আইন অনুযায়ী নিষেধাজ্ঞা জারির যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা প্রত্যাহারের দাবি তুলেছিলেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভস এবং উচ্চকক্ষ সেনেটের একাধিক সদস্য। তাঁদের দাবি মেনে নেওয়ার পদক্ষেপ শুরু করল বাইডেন সরকার। ২০১৭ সালে চালু হয়…
Read More
আগামী এক সপ্তাহের মধ্যে নতুন প্রেসিডেন্ট পেতে চলেছে শ্রীলঙ্কা

আগামী এক সপ্তাহের মধ্যে নতুন প্রেসিডেন্ট পেতে চলেছে শ্রীলঙ্কা

ধীরে ধীরে আরো খারাপ হয়ে উঠছে শ্রীলঙ্কার পরিস্থিতি। এই মুহূর্তে মূলত অগ্নিগর্ভের সৃষ্টি হয়েছে শ্রীলঙ্কায়। নজিরবিহীন অর্থনৈতিক সংকট এবং গণআন্দোলনের শিকার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে এবং পরিস্থিতির কাছে নতি স্বীকার করে শেষমেষ বৃহস্পতিবার রাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন গোতাবায়া রাজাপক্ষে। বৃহস্পতিবার রাতেই শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকারের কাছে ইমেইলের মাধ্যমে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে খবর। আর সেই চিঠি সরকারিভাবে গ্রহণ হতেই নয়া প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করলেন স্পিকার ইয়াপা আবেওয়ারদানা। শুক্রবার সকালেই লঙ্কান সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে আগামী সাত দিনের মধ্যেই দেশ পেতে চলেছে নতুন প্রেসিডেন্ট। অন্যদিকে প্রেসিডেন্ট পদ থেকে রাজাপক্ষে পদত্যাগ করার পরেই দেশের বিক্ষুব্ধ জনতা উচ্ছাসে ফেটে পড়েছেন বলে…
Read More
নতুন চিন্তা, বিশেষজ্ঞদের মতে কোভিডের থেকেও ভয়ঙ্কর হতে পারে মাঙ্কিপক্স

নতুন চিন্তা, বিশেষজ্ঞদের মতে কোভিডের থেকেও ভয়ঙ্কর হতে পারে মাঙ্কিপক্স

করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এই ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। মাঙ্কিপক্স নিয়ে চিন্তা ঢুকে গিয়েছিল দেশবাসীর মধ্যেও। তবে একটা স্বস্তি ছিল যে ভারতে এতদিনে এই রোগ ঢোকেনি। কিন্তু সম্প্রতি জানা যায়, কেরলে প্রথম মাকিপক্স রোগী সনাক্ত করা গিয়েছে, যা আতঙ্ক আরও তীব্র মাত্রায় বাড়িয়ে দিয়েছে। এবার এই রোগ নিয়ে আরও আশঙ্কা বাড়ল এইমস। কারণ দাবি করা হয়েছে, কোভিডের থেকেও মাঙ্কিপক্স শিশুদের জন্য মারাত্মক হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে তাদের এই রোগের সংক্রমণে। এইমস জানাচ্ছে, মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে আপাতত ভয়ের কিছু নেই। কারণ তুলনামুলকভাবে…
Read More
বাঙালির মহারাজকে বিশেষ সম্মান ব্রিটিশ পার্লামেন্টের

বাঙালির মহারাজকে বিশেষ সম্মান ব্রিটিশ পার্লামেন্টের

তিনি বাঙালির গর্ব। মহারাজা বলে পরিচিত তিনি। এবার প্রভাব পড়েছে দেশের বাইরেও। রাজনৈতিক পালা বদলের অপেক্ষায় ব্রিটেন৷ আর এই মুহূর্তে রানির দেশে প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এক ভারতীয়৷ সেই ব্রিটিশ পার্লামেন্টেই সংবর্ধিত হলেন এক বাঙালি। ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ২০ বছর পূর্তিতে সংবর্ধনা জানানো হল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় ২০০ বছর ভারতে রাজত্ব করেছে ব্রিটিশরা৷ স্বাধীনতার ৭৫ বছর পূর্তির ঠিক আগে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক এগিয়ে রয়েছেন সেই ব্রিটেনেরই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে৷ এর আগে অবশ্য ব্যাট হাতে ব্রিটিশদের শাসন করেছেন বাঙালির গৌরব সৌরভ৷ এদিন তাঁকে সংবর্ধনা দেওয়া হল ব্রিটেনের পার্লামেন্টে।  ২০০২ সালের ১৩ জুলাই লর্ডসের মাঠে সৌরভের নেতৃত্বে ন্যাটওয়েস্ট ট্রফি জিতেছিল…
Read More
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাময়িকভাবে বন্ধ হল জাতীয় টেলিভিশনের সম্প্রচার

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাময়িকভাবে বন্ধ হল জাতীয় টেলিভিশনের সম্প্রচার

ধীরে ধীরে আরো খারাপ হয়ে উঠছে শ্রীলঙ্কার পরিস্থিতি। এই মুহূর্তে মূলত অগ্নিগর্ভের সৃষ্টি হয়েছে শ্রীলঙ্কায়। নজিরবিহীন অর্থনৈতিক সংকট এবং গণআন্দোলনের শিকার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। বুধবার সকালেই জানা গিয়েছে ক্রমাগত বিক্ষোভের হাত থেকে বাঁচতে শেষমেশ প্রতিরক্ষা মন্ত্রকের সাহায্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং তাঁর পরিবার দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছেন। এদিন সকালে লঙ্কান সেনার তরফ থেকে সরকারি বিবৃতি জারি করে এই খবর প্রকাশ করতেই দেশজুড়ে জ্বলে উঠেছে বিদ্রোহের আগুন। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের অন্তর্বর্তীকালীন অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। ইতিমধ্যে দেশজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। কিন্তু তাতেও পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আসার নয়। জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে দেশটির জাতীয় টেলিভিশনের সম্প্রচার সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীলঙ্কা সেনা সূত্রে…
Read More
নতুন করে বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে সতর্কতা হু-এর তরফে

নতুন করে বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে সতর্কতা হু-এর তরফে

করোনা ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এখনও কমেনি করোনা ভাইরাসের চোখরাঙানি৷ সাময়িক স্বস্তির পর বিশ্বজুড়ে ফের শুরু হয়েছে করোনার বাড় বাড়ন্ত। ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, ব্রাজিল, চীন, তাইওয়ানের মতো বহু দেশে ফের মাত্রাছাড়া হারে বাড়তে শুরু করেছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের মতো বহু দেশে দৈনিক আক্রান্তের পাশাপাশি একটু একটু করে বাড়ছে দৈনিক মৃতের সংখ্যাও। মূলত সেই কারণেই এবার নড়েচড়ে বসেছে স্বয়ং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর দাবী বর্তমানে যা পরিস্থিতি তাতে দূর দূরান্তেও এই মহামারী শেষ হওয়ার কোন লক্ষণ নেই। উল্টে করোনার এই নতুন ঢেউয়ে ফের একটু একটু করে বাড়ছে মৃত্যু।  প্রসঙ্গত সম্প্রতি ভারতসহ সমগ্র…
Read More