05
Sep
বিগত দুই বছরের বেশি সময় ধরে গোটা বিশ্ব জুড়ে তান্ডব চালিয়েছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এখনও তাড়া করে বেড়াচ্ছে করোনাভাইরাসের আতঙ্ক। করোনার আতঙ্ক শুরু হওয়ার সাথে সাথে অর্থনৈতিক ভাবেও ভযেজে পড়ছে অনেক দেশ। এই পরিস্থিতিতে অর্থনৈতিক বিশেষজ্ঞরা দেশের আর্থিক বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নিয়মিত কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে চলেছেন। বিজেপি বিরোধীরাও এই ইস্যুতে লাগাতার নিশানা করে চলেছেন কেন্দ্রকে। অনেকেই শ্রীলঙ্কা, বাংলাদেশ বা পাকিস্তানের সঙ্গে তুলনা করে আশঙ্কা করছেন যে এখনই বড় পদক্ষেপ না করলে আগামী দিনে ভারতের অবস্থাও ওই দেশগুলির মতো হতে পারে। কিন্তু সমস্ত অভিযোগ বা আশঙ্কা দূর করে ভারত প্রমাণ করে…
