পশ্চিমবঙ্গ

বাড়ানো হলো বেতন

বাড়ানো হলো বেতন

সদ্যই সমাপ্ত হয়েছে পুজোর পর্ব, এরইমাঝে খুশির খবর। রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকার পোষিত স্কুলে কাজ করা প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি আইসিটি কম্পিউটার ইনস্ট্রাকটরের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। বেতন বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সকলে। বেতন বৃদ্ধির বিষয়ে ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোন্যাল কম্পিউটার ইনস্ট্রাকটর ওয়েলফেয়ার অ্যাসোশিয়েসনের রাজ্য সভাপতি মোদাব্বর গাজি জানান, আগে তারা মাসিক ১০ হাজার ৩০০ টাকা বেতন বাবদ পেতেন। তবে রাজ্য সরকারের পদক্ষেপে অনেকটাই বেড়েছে বেতন। অভিজ্ঞতার ভিত্তিতে কারও ২১ হাজার আবার কারও বেতন হয়েছে ২৫ হাজার টাকারও বেশি। গত জুলাই মাসেই স্কুল স্তরে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। অভিজ্ঞতার বৃদ্ধিতে ধাপে ধাপে…
Read More
বারো ঘন্টা অনশনের ডাক ডাক্তারদের

বারো ঘন্টা অনশনের ডাক ডাক্তারদের

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার প্রেক্ষিতে দশ দফা দাবি আদায়ে আমরণ অনশন শুরু করেছিলেন ৬ জন জুনিয়র ডাক্তার। পরবর্তীতে যোগ দেন অনিকেত মাহাতো। এরপর পশ্চিমবঙ্গ জুড়ে ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সম্প্রতি চিকিৎসকদের উক্ত সংগঠনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে রাজ্যজুড়ে সবাইকে নিজ নিজ কর্মস্থলে ১২ ঘণ্টার প্রতীকী অনশন করার অনুরোধ করা হয়েছে। সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে যোগদান করার আর্জি জানিয়েছেন তারা। এদিকে আবার আজই ডাক্তারদের সকল সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন তথা আইএমএ সহ…
Read More
মিললো না মুক্তি, জেলেই কাটাবে পুজো

মিললো না মুক্তি, জেলেই কাটাবে পুজো

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই পুজোর মুখে খুলল না ভাগ্য! নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহাদের জামিন মামলার শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে। তবে এদিন শুনানি শেষে আপাতত রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি অরিজিত ব্যানার্জি ও অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। পুজোর পর এই মামলার রায়দান হবে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ইডির মামলায় জামিনের আর্জিটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। শীর্ষ আদালতে সেই মামলার পরবর্তী শুনানি ১৭ অক্টোবর।…
Read More
পুজোর মাঝেই সুখবর, পাওয়া যাবে অতিরিক্ত রেশন

পুজোর মাঝেই সুখবর, পাওয়া যাবে অতিরিক্ত রেশন

দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও এখন প্রতি মাসে বিনামূল্যে খাদ্যসামগ্রী দেওয়া হয়। শুরু হয়েছে বহু প্রতীক্ষিত বাঙালির পুজো, চারিদিকে সেজে উঠছে আলোর রোশনাইতে। চলছে পুজোর মাস, প্রত্যেকেরই একটু বেশি খরচ হয়। এই আবহে এবার বড় সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। অক্টোবর মাসে রেশনে বাড়তি সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। চাল, গমের পাশাপাশি এবার রেশনে পাওয়া যাবে আরও দু’টি সামগ্রী। রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, অক্টোবর মাসে অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড হোল্ডাররা চাল, গমের পাশাপাশি ময়দা এবং চিনি পাবেন। AAY কার্ডের গ্রাহকরা ছাড়া আর কেউ এই সুবিধা পাবেন না। আপনার যদি অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড থাকে,…
Read More
ধীরে ধীরে কমছে বৃষ্টির পরিমান

ধীরে ধীরে কমছে বৃষ্টির পরিমান

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে এবার আবহাওয়া দপ্তর সূত্রে খবর এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আর দুদিনের মধ্যে রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। তবে আগামী ২৪ ঘণ্টার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির প্রবল সম্ভাবনা। যদিও এই ঘূর্ণাবর্ত কতটা শক্তিশালী হবে বা এর প্রভাব বাংলার উপর পড়বে কিনা তা জানা যায়নি। আজ হালকা বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে ভারী…
Read More
বাধা রইলো না অনশন আন্দোলনে, জানিয়ে দিল আদালত

বাধা রইলো না অনশন আন্দোলনে, জানিয়ে দিল আদালত

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় একদিকে দুর্গাপুজো অন্যদিকে ডাক্তারদের অনশন। ধর্মতলায় রাস্তার অধিকাংশ জুড়ে অনশনে বসেছেন ডাক্তারেরা। যার ফলে সমস্যার সৃষ্টি হচ্ছে। তারা যাত্রা রাস্তা ছেড়ে দিয়ে বা রাস্তার পাশে বসে এই আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী। তবে সেই বিষয়ে হস্তক্ষেপই করল না উচ্চ ন্যায়ালয়। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে এই মামলা উঠলে বিচারপতি জানান, যেহেতু এই সংক্রান্ত সমস্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তাই এই বিষয়ে এখনই কোনও হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। অর্থাৎ ধর্মতলায় যেভাবে জুনিয়র ডাক্তাররা আন্দোলন অনশন করছেন,…
Read More
দুর্নীতির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

দুর্নীতির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় একাধিকবার শিরোনামে উঠে এসেছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। দায়ের হয়েছিল এফআইআর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল। অভিযোগ করেছেন জোড়াফুল শিবিরের বেশ কয়েকজন কর্মী! ফেরিঘাটের লিজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগ তোলা হয়েছে ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে। হুমায়ুনের বিরুদ্ধে যারা প্রতারণার অভিযোগ এনেছেন তাঁরা প্রত্যেকেই ভরতপুরে থাকেন। । যদিও তৃণমূল বিধায়ক যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, দলের…
Read More
গ্রাহকদের সুবিধার্থে বড় পদক্ষেপ নিলো রাজ্য

গ্রাহকদের সুবিধার্থে বড় পদক্ষেপ নিলো রাজ্য

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। উৎসবের মরসুমে বিদ্যুৎ পরিষেবায় গতি আনতে বড় পদক্ষেপ রাজ্যের। হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। এই নম্বরের মাধ্যমে একাধিক সুবিধা পাবেন গ্রাহকরা। একদিকে যেমন সময় লাঘব হবে তেমনি গ্রাহকদের ঝক্কিও অনেকাংশে কমবে। এবার ৮৪৩৩৭১৯১২১ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করে দিল WBSEDCL। এই নম্বরের মাধ্যমে গ্রাহকরা যে কোনো সময় বিল সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। বিল দেখা ও বিলের কপি ডাউনলোড করা যাবে এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে। বিল পেমেন্ট করারও সুবিধা পাবেন গ্রাহকরা। পেমেন্ট রসিদ ডাউনলোড করার সুবিধা থাকছে। ‘নো পাওয়ার’ কল করা যাবে। কেউ নতুন…
Read More
হাতে গোনা মাত্র কয়েকটি ক্লাবই ফিরিয়েছে পুজোর অনুদান

হাতে গোনা মাত্র কয়েকটি ক্লাবই ফিরিয়েছে পুজোর অনুদান

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আরজি কর কাণ্ডের পর এবছরের মতো দুর্গাপুজো বন্ধ রাখার জন্য ডাক দেওয়া হয়েছিল সমাজের একাংশের তরফে। এরই মধ্যে নবান্ন তরফে যা তথ্য সামনে এসেছে তা চমকে দেওয়ার মতো। প্রতিবছরই রাজ্যের পুজোকমিটি গুলোকে দুর্গাপুজো উপলক্ষে সরকারি অনুদানের দিয়ে থাকে রাজ্য সরকার। এবছর আগের বারের চেয়ে ১৫০০০ টাকা বাড়িয়ে প্রত্যেক পুজো কমিটিকে ৮৫,০০০ টাকার অনুদান দেওয়ার ঘোষণা করেছে রাজ্য। তবে, সাম্প্রতিক আর জি করের ঘটনার প্রেক্ষিতে অনেক ক্লাবই এই অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নের তথ্য বলছে, জেলাগুলিতে এবছর প্রায় ৪২ হাজার বারোয়ারি দুর্গাপুজো হচ্ছে। তাদের মধ্যে…
Read More
খতিয়ে দেখা হচ্ছে প্রাক্তন অধ্যক্ষের কল লিস্ট ও মেসেজ নজরে

খতিয়ে দেখা হচ্ছে প্রাক্তন অধ্যক্ষের কল লিস্ট ও মেসেজ নজরে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় শিরোনামে রয়েছেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার জানা যাচ্ছে, ঘটনার দিন তিনি একাধিক ফোন করেছিলেন। সন্দীপের পাশাপাশি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও একাধিকজনকে ফোন করেছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ইতিমধ্যেই সন্দীপের কল লিস্ট এসেছে। সেই লিস্ট খতিয়ে দেখেই এই বিষয়ে জানা গিয়েছে। এদিকে আরজি কর হাসপাতালে যেদিন মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, সেদিন হাসপাতাল থেকে নির্যাতিতার মা-বাবাকে অন্তত বার তিনেক ফোন করা হয়েছিল। প্রত্যেকবার ভিন্ন ভিন্ন কারণে তাঁদের হাসপাতালে আসতে বলা হয়। কার নির্দেশ সেই ফোনগুলি করা হয়েছিল, সিবিআই গোয়েন্দারা সেটাও খতিয়ে দেখছেন। কেন্দ্রীয়…
Read More