পশ্চিমবঙ্গ

কড়া মন্তব্য মুখ্যমন্ত্রী

কড়া মন্তব্য মুখ্যমন্ত্রী

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে হু হু করে বাড়ছে আলুর দাম। এই আবহে এবার রপ্তানি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় আলু-পেঁয়াজ প্রসঙ্গে মুখ খোলেন তিনি। রপ্তানি নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছিলেন, রাজ্যকে না জানিয়ে আলু রপ্তানি করা যাবে না। বিধানসভায় দাঁড়িয়ে সাফ বলেন, ‘আগে বাংলা পাবে, তারপর বাকিরা’। মুখ্যমন্ত্রীর দপ্তরকে না জানিয়েই ভিন রাজ্যে আলু রপ্তানি করা হচ্ছিল। যার প্রভাব পড়ছিল রাজ্যের বাজারে। চড়চড় করে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় ফাঁপরে পড়ছিলেন মধ্যবিত্তরা। এদিকে রপ্তানির অভিযোগ কানে আসতেই কোমর বেঁধে আসরে নামেন মমতা। নবান্নে সাংবাদিক বৈঠক করে…
Read More
এবার পিছিয়ে গেল শুনানি

এবার পিছিয়ে গেল শুনানি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জামিন। এরই মাঝে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঞার ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠার কথা থাকলেও তা হল না। ইডির আইনজীবী রিপোর্ট জমা দিয়েছেন আদালতে। পালটা রিপোর্ট দিয়েছেন পার্থের আইনজীবীও। সেই রিপোর্ট পড়ার জন্য কিছুটা সময় প্রয়োজন। তাই বিচারপতিরা জানিয়েছেন এদিন মামলাটির শুনানি সম্ভব নয়। কিছুটা সময় চেয়েছেন তারা। সুপ্রিম…
Read More
পিক‌আপের ধাক্কায় গুরুতর জখম এক যুবক

পিক‌আপের ধাক্কায় গুরুতর জখম এক যুবক

পিক‌আপের ধাক্কায় গুরুতর জখম এক যুবক! নকশালবাড়ির কিলারাম জোত এলাকায় এদিন কালভার্টের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় নকশালবাড়ি থেকে আসা এক পিক‌আপ নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা খেয়ে যুবককে ধাক্কা দিয়ে চাষের জমিতে উল্টে পড়ে। ঘটনায় গুরুতর জখম হন অনিল মল্লিক। পরে স্থানীয় আহতকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাগডোগরার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ঘাতক চালককে আটক করেছে। ঘটনার পর ঘাতক পিক‌আপটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
Read More
ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করেছে প্রশাসন

ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করেছে প্রশাসন

সংস্কারের কাজের জন্য চার মাস আংশিক ভাবে বন্ধ থাকবে বারাসত উড়ালপুল। ৬ ডিসেম্বর থেকে শুরু হবে সংস্কারের কাজ। সেই কাজের জন্য জেলা প্রশাসন, পূর্ত দফতর এবং বারাসত পুরসভা মিলিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।  প্রতি সপ্তাহে শনি এবং রবিবার বন্ধ থাকবে উড়ালপুলটি। বাকি দিনগুলিতে স্বাভাবিক নিয়মে সেখানে যান চলাচল করবে। তবে পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করেছে প্রশাসন। যশোর রোড এবং ১২ নম্বর জাতীয় সড়ককে জুড়েছে বারাসত উড়ালপুলটি। চাঁপাডালি মোড়ের সঙ্গে কলোনি মোড়ের সংযোগ রক্ষা করেছে। সম্প্রতি পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারেরা সেতুটির স্বাস্থ্য পরীক্ষা করে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। বিষয়টি নিয়ে বুধবার মধ্যমগ্রাম জেলা পুলিশ এবং প্রশাসনের প্রতিনিধিরা একটি বৈঠক…
Read More
আগুনের জেরে ফ্ল্যাটটির সমস্ত আসবাব পুড়ে ছাই হয়ে যায়

আগুনের জেরে ফ্ল্যাটটির সমস্ত আসবাব পুড়ে ছাই হয়ে যায়

একটি বেসরকারি হাসপাতালের নার্সদের থাকার জন্য নেওয়া পাঁচতলা বাড়ির দোতলার ফ্ল্যাটে আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। বৃহস্পতিবার, হাওড়ার বটানিক্যাল গার্ডেন থানা এলাকার নস্করপাড়ার ঘটনা। আগুনের জেরে ফ্ল্যাটটির সমস্ত আসবাব পুড়ে ছাই হয়ে যায়। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১২টা নাগাদ ঘন বসতিপূর্ণ এলাকার মধ্য থাকা ওই বহুতলের দোতলায় আগুন লাগে। এলাকাবাসীরা জানান, সে সময়ে ওই হাসপাতালের নার্সদের কেউ বাড়িতে ছিলেন না। জানলা দিয়ে প্রথমে ধোঁয়া বেরোতে দেখে তাঁরা পুলিশ ও দমকলে খবর দেন। এলাকার এক বাসিন্দা বলেন, ‘‘আগুন কিছু…
Read More
শোকজ করা হল বিধায়ককে

শোকজ করা হল বিধায়ককে

বিগত বেশ কিছুদিন ধরে এক বিতর্ক চলছে রাজ্যের রাজনীতিতে। একের পর এক বিতর্কিত মন্তব্য করে বঙ্গ রাজনীতিতে ব্যাপক তোলপাড় ফেলে দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। অভিষেক বন্দোপাধ্যায়কে পুলিশমন্ত্রী করার দাবী থেকে শুরু করে অভিষেককে দলের অন্দরে ‘কোণঠাসা’ করা হচ্ছে মন্তব্যের জেরে রাজ্যে তৃণমূলের ভাবমূর্তির ওপর প্রভাব পড়তে শুরু করেছে।  অবশেষে লাগাতার বিতর্কিত মন্তব্যের জেরে হুমায়ুন কবীরকে শোকজ করেই দিল তৃণমূল। শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকই এদিন হুমায়ুন কবীরকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাকে আগামী তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার করা মন্তব্যের জেরে বিড়াম্বনায় পড়েছে দল। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কেন তিনি এই মন্তব্য করেছেন? তা জান…
Read More
ঘোষিত হলো মামলার শুনানির দিন

ঘোষিত হলো মামলার শুনানির দিন

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে টানাপড়েন চলছে। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। যদিও বেশ অনেকটা সময় হয়ে গেল এই মামলার শুনানি হয়নি। ইতিমধ্যেই জানা গিয়েছে, ২০২৫ সালের শুরুতেই শীর্ষ আদালতে এই মামলা উঠতে পারে। তার আগেই বড় মন্তব্য করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। রিপোর্ট বলছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী বছর ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে বাংলার…
Read More
গত দু-চার বছরে এলাকায় দেখাই মেলেনি হাতির

গত দু-চার বছরে এলাকায় দেখাই মেলেনি হাতির

ক্ষতি তো দূরস্থান, গত দু-চার বছরে এলাকায় দেখাই মেলেনি হাতির। সোমবার গভীর রাতে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের সেই এলাকাগুলিতেই তাণ্ডব চালাল দু’টি ‘পথভোলা’ বুনো হাতি। হ্যামিল্টনগঞ্জের নেতাজিপল্লি, হাটখোলা-সহ একাধিক এলাকা দাপিয়ে বেড়াল তারা। তছনছ করে একাধিক দোকান। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত মে মাসে ডিপোপাড়ায় হাতি তাণ্ডব চালালেও সেটা ছিল  প্রধান সড়কের অপর প্রান্তে। সোমবার রাতে আচমকা হাতির হানায় সকলেই আতঙ্কে রয়েছি।’’ বন দফতর সূত্রে খবর, খবর পেয়ে বনকর্মীরা আসার আগেই এলাকা ছেড়ে জঙ্গলে ঢুকে যায় হাতি দু’টি। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা হরি কৃষ্ণণ বলেন, ‘‘হাতি দু’টি রাস্তা ভুলেই ওই এলাকায় গিয়েছিল বলে আমাদের ধারণা।’’স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘গভীর রাতে…
Read More
আচমকাই বড় অভিযোগ লক্ষ্মীর ভান্ডার নিয়ে

আচমকাই বড় অভিযোগ লক্ষ্মীর ভান্ডার নিয়ে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার অন্যতম। এবার মমতার স্বপ্নের সেই প্রকল্প নিয়ে বিস্ফোরক অভিযোগ। এরই মাঝে পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক শহরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগ উঠল। এলাকার একাধিক মহিলারা এই অভিযোগ তুলে সরব। ইতিমধ্যেই এর দ্রুত প্রতিকার চেয়ে পুরসভার দ্বারস্থ হয়েছেন তারা। পুরসভার চেয়ারম্যান তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এদিকে গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী জানান, এবারে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে যুক্ত হচ্ছে আরও পাঁচ লক্ষ মহিলার নাম। ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে…
Read More
চরম বিপদে পড়ল কালীঘাটের কাকু

চরম বিপদে পড়ল কালীঘাটের কাকু

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র এবং সদ্য গ্রেফতার হওয়া পার্থ ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি বসিয়ে তাকে জেরা করতে চায় কেন্দ্রীয় এজেন্সি। শান্তনুকে আদালতে নিয়ে আসে সিবিআই। উল্লেখ্য, গতকালই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ‘ঘনিষ্ঠ’ সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। এদিকে, ফের অসুস্থ হয়ে পড়েছেন নিয়োগ দুর্নীতির কালীঘাটের কাকু। গত বছর ৩০ মে কালীঘাটের কাকুকে গ্রেফতার করেছিল ইডি। মাঝে শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘ সময় হাসপাতালের কেটেছে কাকুর।…
Read More