পশ্চিমবঙ্গ

উত্তরবঙ্গ জোনের কনভেনার হিসেবে নবনিযুক্ত হলেন শ্যামচাদ ,কো-কনভেনার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার

উত্তরবঙ্গ জোনের কনভেনার হিসেবে নবনিযুক্ত হলেন শ্যামচাদ ,কো-কনভেনার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার

বিজেপির উত্তরবঙ্গ সাংগঠনিক দলে রদবদল করা হল।ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গ জোনের কনভেনার হিসেবে নবনিযুক্ত হলেন শ্যামচাদ ঘোষ ।এর পাশাপাশি কো-কনভেনার হিসেবে নিয়ে আসা হল বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। উত্তরবঙ্গ জোনে নতুন কনভেনার পেয়ে খুশির মহল বিজেপির কর্মীদের মধ্যে
Read More
বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ বনবন্ধুদের

বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ বনবন্ধুদের

নিজেদের সাম্মানিক ভাতার দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখালেন জলপাইগুড়ি বনবিভাগের দপ্তরের সামনে অরণ্য বন্ধুরা । এদিন ডিএম অফিস সংলগ্ন অরণ্য ভবনে অরণ্য বন্ধুরা বিক্ষোভ দেখান।তাঁদের দাবি ২০১৩ সাল থেকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন বন বিভাগের অন্তর্গত বিভিন্ন জায়গায় তারা কর্মরত রয়েছেন এবং তাদের নিযুক্ত হওয়ার পর থেকেই তাদের কমিশনের ভিত্তিতে টাকা দেওয়া হচ্ছিল কিন্তু এখন তারা দাবি জানিয়েছেন। বনদপ্তর থেকে তাদের ভাতা দেওয়ার জন্য অরণ্য বন্ধু অভিজিৎ রায় জানান ২০১৩ সাল থেকে অরণ‍্য বন্ধু হিসেবে জলপাইগুড়ি বন বিভাগের বিভিন্ন এলাকায় কাজ করে আসছেন। আমরা কমিশনের ভিত্তিতে কাজ করে আসলেও আমাদের কোনো ভাতার ব্যবস্থা করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। আমরা অরণ‍্য বন্ধুরা…
Read More
টানা বৃষ্টির জেরে ধস মিরিকে

টানা বৃষ্টির জেরে ধস মিরিকে

টানা বৃষ্টির জেরে ফের ধস নামলো মিরিকে। এর জেরে গোটা এলাকা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বিপাকে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় পূর্ত দফতরের কর্মীরা। ধস সংস্কারের কাজে হাতও লাগানো হয়। কিন্তু বৃষ্টির জেরে ব্যাহত হয় ধস সরানোর কাজ। অন্যদিকে মিরিক ও শিলিগুড়ির সংযোগকারী ১২-এ রাজ্য সড়কও বিপর্যস্ত। তিন জায়গায় রাস্তা অনেকটাই ধসে গিয়েছে। কার্যত ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এই তিন জায়গায় একমুখী যান চলাচল করা ছাড়া উপায় নেই। মিরিকের গয়াবাড়িতে রাজ্য সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। রাস্তায় ধীরে গাড়ি চালানোর নোটিশও দিয়েছে পূর্ত দফতর। মিরিকের মহকুমা শাসক অশ্বিনী রায় জানান, টানা বৃষ্টির জেরে ধস নেমেছে কয়েক জায়গায়। কিছু জায়গায় সরানো হয়েছে। রাজ্য সড়কও বিপদজনক…
Read More
অর্পিতা সরতেই তৃণমূলে ফিরলেন বিপ্লব মিত্র

অর্পিতা সরতেই তৃণমূলে ফিরলেন বিপ্লব মিত্র

অবশেষে ঘরে ফিরলেন বিপ্লব মিত্র। অর্পিতা ঘোষের সঙ্গে বিপ্লব মিত্রের রাজনৈতিক মনোমালিন্যে কারো অজানা নয় বালুরঘাটবাসীর।এরপর লোকসভা ভোটে অভিমানে দল ছেড়ে যোগ দেয় বিজেপিতে।এই সময়ের মাঝখানে আত্রেয়ী দিয়ে গড়িয়েছে অনেকজল।শুক্রবার দুপুরে কলকাতার তৃণমূল ভবনে তাঁর হাতে ফের একবার দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলে ফিরলেন বিপ্লববাবুর ভাই প্রশান্ত মিত্রও। ২০২১-এর কঠিন লড়াইয়ে বিপ্লব মিত্রকে বাইরে রেখে লড়াই করতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। তাই তড়িঘড়ি বিপ্লববাবুর প্রবল বিরোধী অর্পিতা ঘোষকে জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে, রাজনৈতিক অনুগামী বলে পরিচিত গৌতম দাসকে জেলা সভাপতি করে কার্যত বিপ্লবকেই ফেরানোর রাস্তায় প্রশস্ত করতে চেয়েছে তৃণমূল রাজ্য নেতৃত্ব। অর্পিতা জামানা অবসানে…
Read More
বিজেপি পার্টি অফিসের সামনে একটি তাজা বোমা উদ্ধার,চাঞ্চল্য আলিপুরদুয়ারের তুফানগঞ্জে

বিজেপি পার্টি অফিসের সামনে একটি তাজা বোমা উদ্ধার,চাঞ্চল্য আলিপুরদুয়ারের তুফানগঞ্জে

 শুক্রবার সকালে বিজেপি পার্টি অফিসের সামনে একটি তাজা বোমা উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারের তুফানগঞ্জে । ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ চিলাখানা বাজার এলাকায়। ঘটনার খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ও বম্ব স্কোয়াডের কর্মীরা এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
Read More
মালদার মানিকচকে  ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, সন্দেহ

মালদার মানিকচকে ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, সন্দেহ

কলেজে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার মানিকচকে। মৃত ছাত্রীর নাম কাবেরী মন্ডল (১৮) ।কাবেরীর বাড়ি মানিকচকের নাজিরপুর অঞ্চলের হরিপুরে। আজ সকালে গ্রামের পাশেই একটি আম গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পায় গ্রামবাসীরা। মৃত কাবেরী কে সিঁদুর পরিহিত অবস্থায় পাওয়া যায় বলে সন্দেহ দানা বাঁধে। কাবেরীর বাড়ির লোকজনের অভিযোগ তাকে হত্যা করে আম গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর ওই গ্রামেরই যুবক অমিত মন্ডলের দিকে। জানা গেছে কাবেরীর সাথে অমিতের প্রেমের সম্পর্ক ছিল। অমিত কাবেরীর প্রেমের সম্পর্ক প্রায় দেড় বছরের। তারা বিয়েও করতে চেয়েছিল। অমিত কাবেরীর সম্পর্ক কাবেরীর বাড়ির লোকজন মেনে নিলেও তাদের বিয়েতে ঘোর অমত ছিল অমিতের বাবা-মায়ের। তারা এই সম্পর্ক…
Read More
ট্রাক বোঝাই নকল মদ সহ তিনজনকে গ্রেফতার করল নাগরাকাটা থানার পুলিশ

ট্রাক বোঝাই নকল মদ সহ তিনজনকে গ্রেফতার করল নাগরাকাটা থানার পুলিশ

গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার নাগরাকাটার জাতীয় সড়কে একটি ধাবার সামনে থেকে ট্রাক বোঝাই নকল মদ সহ তিনজনকে গ্রেফতার করল নাগরাকাটা থানার পুলিশ।এদিন ওসি সঞ্জু বর্মনের নেতৃত্বে এই অভিযান চালিয়ে প্রায় দশ লক্ষ টাকা মুল্যের বে আইনি মদ বাজোয়াপ্ত করা হয়েছে। জানা গিয়ে ওসি সঞ্জু বাবু জানতে পারেন মেঘালয় থেকে একটি ট্রাক বোঝাই বে আইনি মদ বিহারে পাচার করার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই খবর আসতেই সঞ্জু পুলিশ বাহিনী নিয়ে বাবু জাতীয় সড়কে নাকা চেকিং শুরু করে ।এরপরই ঐ ট্রাকটিকে ধরে ফেলেন সঞ্জু বাবু ।সাথে তিনজনকে গ্রেফতার করা হয় । তিনজনকেই এদিন জলপাইগুড়ি কোর্টে চালান করা হয়েছে বলে জানান সঞ্জু বাবু।
Read More
আজ গায়ত্রী দেবীর মৃত্যু বার্ষিকী

আজ গায়ত্রী দেবীর মৃত্যু বার্ষিকী

 কোচবিহার রাজকুমারী গায়ত্রী দেবী রূপে জন্মগ্রহণ করেন। মহামহিম মহারাজা দ্বিতীয় সওয়াই মান সিংহকে বিবাহ করে তিনি জয়পুরের তৃতীয় মহারানি হন এবং ১৯৩৯ থেকে ১৯৭০ সাল পর্যন্ত রাজত্ব করেন। ১৯৭১ সালে সংবিধান সংশোধন করে তার রাজকীয় উপাধি ও রাজন্য ভাতা বিলুপ্ত করা হয়।স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলির বিলোপের সময় গায়ত্রী দেবী রাজনীতিবিদ হিসেবে চরম সাফল্য অর্জন করেন। ধ্রুপদী সৌন্দর্যের জন্য খ্যাত গায়ত্রী দেবী পরিণত জীবনে ছিলেন একজন ফ্যাশান আইকনের মতো।গায়ত্রী দেবীর পিতা কোচবিহারের রাজকুমার জিতেন্দ্র নারায়ণ ছিলেন যুবরাজের কণিষ্ঠ ভ্রাতা। তার মা বরোদার রাজকুমারী ইন্দিরা রাজে ছিলেন মহারাজা তৃতীয় সয়াজিরাও গায়েকওয়াড়ের একমাত্র কন্যা তথা পরমাসুন্দরী রাজকুমারী ও কিংবদন্তি ব্যক্তিত্ব। তার প্রথম জীবনে জ্যাঠামশায়ের মৃত্যুতে তার পিতা সিংহাসনে বসেন। গায়ত্রী দেবী প্রথমে কিছুকাল শান্তিনিকেতনে পড়াশোনা করেন।শান্তিনিকেতনে গায়ত্রী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ স্নেহধন্যা হয়ে ওঠেন। লন্ডনে গ্যাসট্রিক সমস্যা…
Read More
করোনায় একটু স্বস্তি উত্তরে

করোনায় একটু স্বস্তি উত্তরে

গত ২৪ ঘন্টায় আক্রান্তের গ্রাফ উত্তরে এক ধাক্কায় অনেকটাই কমেছে। যা যথেষ্টই স্বস্তিদায়ক। স্বস্তি বাড়িয়েছে স্বাস্থ্য কর্তাদেরও। তাঁদের কথায় লকডাউন মেনে চললে নিজে নিজেই সংক্রমণের হার কমিয়ে আনবে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। নইলে সমূহ বিপদ! মঙ্গলবার সন্ধেয় করোনা বুলেটিন প্রকাশ পেতেই দুশ্চিন্তা অনেকটাই কমল উত্তরের শহরবাসীর। রাজ্যজুড়ে কড়া লকডাউন মানার পাশাপাশি জেলাস্তরে যে লকডাউন চলছে তাও মেনে চলার পরামর্শ প্রশাসনিক কর্তা থেকে বিশিষ্ট চিকিৎসকদের। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাজারে লম্বা ভিড়। একজনের ঘাড়ে আরেকজন নিঃশ্বাস ফেলছেন! বাজারে ভিড় না কমালে সংক্রমণের গ্রাফও নামবে না! গত ২৪ ঘন্টায় শিলিগুড়ি পুরসভা ও দার্জিলিং জেলা মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩২ জন! এর মধ্যে পুর…
Read More
বাড়ি থেকে উদ্ধার হল মাথার খুলি , চাঞ্চল্য শিলিগুড়িতে

বাড়ি থেকে উদ্ধার হল মাথার খুলি , চাঞ্চল্য শিলিগুড়িতে

শিলিগুড়ির সুভাষপল্লী হাতিমোর সংলগ্ন দীনবন্ধু মিত্র সরনীর বাড়ি থেকে উদ্ধার হোল দুটি মাথার খুলি ও বেশ কিছু মানব দেহের হাড়গোড়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল । বুধবার সকালে বিষয়টি জানাজানি হতেই বাড়ীর এক যুবক পলাতক। জানাগেছে, সুভাষপল্লীর বাসিন্দা ভিক্টর চক্রবর্তীর বাড়ির চালের ওপর পড়ে রয়েছে দুটি মাথার খুলি ও বেশ কিছু মানব দেহের হাড়গোড়।খবর পেয়েই ঘটনাস্থলে আসে বিরাট পুলিশ বাহিনী। বিষয়টি জানাজানি হতেই পুলিশ পৌছানোর আগেই গা ঢাকা দেয় ভিক্টর চক্রবর্তী। এরপর পুলিশ বাড়িতে ঢুকে উদ্ধার করে দুটি মাথার খুলি ও আর বেশ কিছু মানব দেহের হাড়।
Read More