পশ্চিমবঙ্গ

সংগঠনকে আরো মজবুত করতে আরএসএসের ধাঁচে পূর্নকালীন কর্মী রাখার কথা ভাবছে তৃণমূল

সংগঠনকে আরো মজবুত করতে আরএসএসের ধাঁচে পূর্নকালীন কর্মী রাখার কথা ভাবছে তৃণমূল

রাজ্যে তৃণমূলের সংগঠনকে আরো মজবুত করতে পূর্নকালীন কর্মী রাখার কথা ভাবছে তৃণমূল। প্রশান্ত কিশোর এমনই পরিকল্পনা জানিয়েছে তৃণমূল সুপ্রিমোকে। আগামী বিধানসভা নির্বাচন এবং বাংলায় তৃণমূলের সংগঠনকে শক্তপোক্ত করতে এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে বিশ্বস্ত সূত্রের খবর। ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবার আরএসএস ও বিজেপির ধাঁচে বাংলাতেও এরকম ডেডিকেটেড কর্মী রাখার কথা ভাবছে। এদিকে বাংলায় সাংগঠনিক ক্ষমতা বাড়াতে তরুণ যুব সমাজকে কাছে টানার পরিকল্পনাও নিয়েছে তৃণমূল। পিকের মস্তিস্কপ্রসূত এই পরিকল্পনায় তরুণ সমাজকে তৃণমূলে টানতে যুববাহিনী ও যুবশক্তি নামে কর্মশালা ও কর্মসূচি নিয়ে রাজ্যের ক্ষমতা ধরে রাখতে মরিয়া মা-মাটি-মানুষের সরকার। সূত্রের খবর আগামী বিধানসভা নির্বাচনের আগেই জেলায় জেলায় হোলটাইমার রাখতে চলেছে তৃণমূল।…
Read More
আজ থেকে খুলে যাচ্ছে কোচবিহারের মদনমোহন বাড়ি

আজ থেকে খুলে যাচ্ছে কোচবিহারের মদনমোহন বাড়ি

আজ থেকে খুলে যাচ্ছে কোচবিহারের মদনমোহন বাড়ি । করোনা এবং লকডাউনের দীর্ঘ ৪ মাস পর ভক্তদের জন্য মন্দিরের ফটক খুলে দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ । তবে কোভিড১৯-র রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সমস্ত নির্দেশিকা মেনে মন্দিরে প্রবেশ করতে হবে বলে জানা গিয়েছে । মন্দিরে প্রবেশের আগে পুণ্যার্থীদের থার্মাল স্ক্যানিং করা হবে।রাখা হবে হ্যান্ডওয়াশ এবং স্যানিটাইজার রাখার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ
Read More
কেন্দ্রীয় সরকারের চাল ডাল থেকে বঞ্চিত হচ্ছে শিলিগুড়ি চা বাগান অঞ্চলের কয়েকহাজার শ্রমিক

কেন্দ্রীয় সরকারের চাল ডাল থেকে বঞ্চিত হচ্ছে শিলিগুড়ি চা বাগান অঞ্চলের কয়েকহাজার শ্রমিক

কেন্দ্রীয় সরকারের চাল ডাল থেকে বঞ্চিত হচ্ছে শিলিগুড়ি চা বাগান অঞ্চলের কয়েকহাজার শ্রমিক ।ডিজিটাল কার্ড না মেলায় খুবই সমস্যায় পড়েছেন চাবাগান শ্রমিক ।খাদ্য দপ্তরের গাফিলতিতে তিনমাস ধরে রেশন সামগ্রী পাচ্ছে না চাবাগান শ্রমিকরা যা খুবই উদ্বেগজনক ।আর এই সমস্যার কথা তুলছে না কোনো রাজনৈতিক দল ।ফলে এই চাবাগান শ্রমিকদের দুর্দশা আরো খারাপ হচ্ছে । লকডাউন চলাকালীন সময়ে কেন্দ্রীয় সরকার মাসে পরিবারে জনপ্রতি 5 কেজি চাল এবং পরিবার প্রতি 1কেজি ডাল দেওয়ার কথা ঘোষণা করেছেন ।এই সরকারি সুবিধে নভেম্বর পর্যন্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ।কিন্তু তিনমাস কেটে গেলেও মেলেনি তাদের ডিজিটাল রেশন কার্ড,ফলে কেন্দ্রীয় সরকারের এই সুবিধে থেকে বঞ্চিত শিলিগুড়ি তরাইয়ের…
Read More
রক্তসংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন দক্ষিণ দিনাজপুরে

রক্তসংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন দক্ষিণ দিনাজপুরে

রক্তসংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল এক সংবাদ চ্যানেল। বর্তমানে করোনা পরিস্থিতিতে রক্তের সংকট দেখা দিচ্ছে রাজ্যের সব জেলায়। ব্লাড ব্যাঙ্ক গুলোতে রক্তের সঙ্কট মেটাতে তাই দক্ষিণ দিনাজপুরে এগিয়ে এল এক খবর চ্যানেল। শিবিরে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু, দিনাজপুর টুডে চ্যানেলের কর্ণধার দেবরাজ কুন্ডু, দক্ষিণ দিনাজপুর জেলা জার্নালিস্ট ক্লাবের সেক্রেটারি শংকর দাস সহ আরো অন্যান্যরা ।জানা গিয়েছে টুডে নিউজ নামে ওই খবরের চ্যানেল আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে ২০জন রক্তদান করেছেন। রক্ত সংগ্রহের পর ওই রক্ত গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়
Read More
বিশ্বভারতীর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি এবিভিপির

বিশ্বভারতীর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি এবিভিপির

গত ১৭ আগস্ট শান্তিনিকতনে বহিরাগত দুষ্কৃতিদের দ্বারা বুলডোজার ঢুকিয়ে দেওয়াল ভাঙার ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । সঙ্ঘের এই শাখা সংগঠন রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে তৃণমূল আশ্রিত বহিরাগত দুষ্কৃতীদের দেওয়াল ও গেট ভেঙে দেওয়ার ঘটনায় তীব্র বিরোধ করেছে । সেই সঙ্গে শিক্ষাঙ্গনে নৈরাজ্য ও তৃণমূলের স্বৈরাচারী মনোভাব ও আচরণের জন্য এদিন কলকাতা,নদীয়া,জলপাইগুড়ি সহ রাজ্যের সর্বত্র প্রতিবাদের ডাক দেয় এবিভিপি । জলপাইগুড়িতে এদিন এবিভিপি ছাত্র সংগঠনের সদস্য ও কার্য্কর্তারা রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে মূর্তির পাশেই আন্দোলন এবং বিক্ষোভে বসে পড়ে ।এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুর…
Read More
মালদায় সাবওয়ে তৈরীর কাজ খতিয়ে দেখলেন সাংসদ খগেন মুর্মু

মালদায় সাবওয়ে তৈরীর কাজ খতিয়ে দেখলেন সাংসদ খগেন মুর্মু

মালদায় রথবাড়ী ও মালঞ্চ পল্লীর সাবওয়ে নির্মাণের কাজ খতিয়ে দেখতে আজ রথবাড়ি এলাকায় এলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। মালদার রথবাড়ি এলাকার দীর্ঘদিনের দাবি ছিল সাবওয়ে তৈরি করা।সেই দাবি মেনে শুরু হয়েছে সাবওয়ে নির্মাণের কাজ। এই সাবওয়ে নির্মাণের কাজ খতিয়ে দেখতে তাই এদিন রথবাড়ি এলাকা পরিদর্শন করলেন সাংসদ খগেন মুর্মু। সেই সঙ্গে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ার ঠিকাদারের সঙ্গেও দেখা করেন।কাজের গুনগত মান যাতে ভালো থাকে তার জন্য সঠিক মানের উপকরণ ব্যবহারের ও নির্দেশ দেন সাংসদ। বিজেপি সাংসদ সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে ,ঠিকাদার সংস্থাকে দ্রুত গতিতে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।জানা গিয়েছে সাবওয়ে নির্মাণের কাজ শেষ হতে আগামী বছরের ফেব্রুয়ারি…
Read More
করোনা আক্রান্ত  পরিবারের সহাতে  খাদ্যসামগ্রী তুলে দিল মনহোলি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব

করোনা আক্রান্ত পরিবারের সহাতে খাদ্যসামগ্রী তুলে দিল মনহোলি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব

করোনায় আক্রান্ত হওয়া ৩ টি পরিবারের সদস্যদের হাতে মাস্ক, স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত মনহোলি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব । তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার সকলেই। ক্লাবের সদস্যরা মোট তিনটি বাড়ির করোনায় আক্রান্ত পরিবারের সদস্যদের হাতে ক্লাবের তরফে খাদ্যাসামগ্রী,মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন , এর পাশাপাশি করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছে ক্লাবের সদস্যরা । দিনাজপুরে করোনা আক্রান্ত পরিবারগুলোকে আরো ভবিষ্যতে সাহায্যের বিষয়টি দেখছে ক্লাবকর্তা ও সদস্যরা ।ক্লাবের এই সহযোগিতা ও সাহায্যকে কুর্নিশ জানিয়েছে শহরের বাসিন্দারা।
Read More
গরুমারায়  মৃত বাইসনের মাংস এবং বাইসনের দেহাংশ সহ গ্রেপ্তার এক, বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু

গরুমারায় মৃত বাইসনের মাংস এবং বাইসনের দেহাংশ সহ গ্রেপ্তার এক, বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু

গরুমারা জঙ্গলে বাইসন মেরে চলছিল ভুঁড়িভোজের আয়োজন ।গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা গ্রেপ্তার করে এক অভিযুক্তকে । বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বনদপ্তরের কর্মীরা। বনদপ্তর সূত্রে খবর মৃত বাইসনের মাংস এবং বাইসনের দেহাংশ সহ গ্রেপ্তার করা হয়েছে সোমরা ওঁরাও নামে একজনকে । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।ঘটনায় যুক্ত আরও পাচ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে বন দফতর । তদন্তে কাজে লাগানো হচ্ছে দফতরের প্রশিক্ষনপ্রাপ্ত কুকুরকে। ডুয়ার্সের গরুমারার জঙ্গলে ঢুকে ইন্ডিয়ান গাউর বা বাইসন মেরে মাংস খাওয়ার পরিকল্পনার ঘটনা এই প্রথম। ধৃতর বিরুদ্ধে বন্যপ্রানী সংরক্ষন আইনে অভিযোগ দায়ের করেছে বন দফতর। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে হাজির করা হলে বিচারক…
Read More
সঠিক তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করার পুরস্কার স্বরূপ কেন্দ্রীয় পুরস্কারে সম্মানিত পুলিশ ইন্সপেক্টর সুবীরবাবু

সঠিক তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করার পুরস্কার স্বরূপ কেন্দ্রীয় পুরস্কারে সম্মানিত পুলিশ ইন্সপেক্টর সুবীরবাবু

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুরস্কারে সম্মানিত হচ্ছেন ধুপগুড়ির পুলিশ ইন্সপেক্টর সুবীর কর্মকার। কাজের অসম্ভব পারদর্শিতায় এবং সাহসিকতায় সঠিক তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করার পুরস্কার স্বরূপ কেন্দ্রীয় সরকার এই পুরস্কারে সম্মানিত করছে সুবীরবাবুকে। জানা যায়, ২০১৮ সালের ২১ অক্টোবর, একজন মহিলাকে এলাকার দুই ব্যক্তি মিথ্যে অজুহাতে নদীর ধারে নিয়ে যায়। সেখানে পৌঁছে অন্য এক ব্যক্তির উপস্থিতিতে মহিলাকে ধর্ষণ করে আরেকজন। তাঁকে সাংঘাতিকভাবে শারীরিক নির্যাতন করা হয়। এক অভিযুক্ত ভুক্তভোগীর দূর সম্পর্কের আত্মীয়। জানা গেছে, মহিলার সঙ্গে তার জমির বিরোধ ছিল। দ্বিতীয় অভিযুক্ত আরেকজনকে সাহায্য করেছিল, যদিও মহিলার সঙ্গে তার কোনও শত্রুতা ছিল না। ক্রমশ ভুক্তভোগীর অবস্থার অবনতি ঘটে। পরের দিন তাঁর স্বামী চিকিৎসার…
Read More
রাজগঞ্জে এক মাদ্রাসা ছাত্রীর গণধর্ষণ !

রাজগঞ্জে এক মাদ্রাসা ছাত্রীর গণধর্ষণ !

রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রামপঞ্চায়েত এলাকায় দশম শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রী গণধর্ষণ হয়েছে বলে জানা গিয়েছে। দশম শ্রেণীর ওই ছাত্রী গত ১০তারিখ থেকে নিখোঁজ ছিল।পুলিশ গতকয়েকদিন আগে মেয়েটির অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে বলে সূত্রের খবর।অভিযুক্তরা দুজন হল রহমত, জহিরুল ।জানা গিয়েছে পুলিশ মেয়েটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মাদ্রাসার ওই ছাত্রীর গণধর্ষনের খবর ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশী মানুষরা ঘটনার তদন্ত করে দোষীদের ফাঁসির দাবি করেছে। এদিন পরিবারের সঙ্গে দেখা করতে আসেন স্থানীয় বিধায়ক খগেশ্বর রায়। তিনি ঘটনার সঠিক তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশকে এবং দোষীর উপযুক্ত শাস্তির দাবি তোলেন।
Read More