পশ্চিমবঙ্গ

দলীয় কর্মীসভায় কোচবিহার জেলার তৃণমূল যুব  সভাপতি অভিজিৎ দে ভৌমিক

দলীয় কর্মীসভায় কোচবিহার জেলার তৃণমূল যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে মজবুত করতে পাটছড়া অঞ্চলে কর্মীসভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। এই কর্মীসভায় উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, জেলার যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্যরা । দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে অঞ্চলে অঞ্চলে তৃণমূলের এই কর্মীসভার আয়োজন বলে সূত্রের খবর। ওই কর্মীসভায় জেলার নব দায়িত্ব প্রাপ্ত যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিককে সংবর্ধনাও দেওয়া হয়। উল্লেখ্য, কিছুদিন আগেই কোচবিহারে সংগঠনকে ঢেলে সাজাতে দলের নতুন জেলা সভাপতি ও যুব সভাপতির নাম ঘোষণা করাহয় । কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দায়িত্ব পেয়েই যুব তৃণমূলের শক্তি বৃদ্ধিতে ঝাঁপিয়ে পড়েছেন নবনিযুক্ত যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
Read More
উদ্ধার হল রবীন্দ্রনাথ ঘোষের  ফেসবুক পেজ

উদ্ধার হল রবীন্দ্রনাথ ঘোষের ফেসবুক পেজ

প্রায় ২৪ঘন্টা পর উদ্ধার হল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের ফেসবুক পেজ। গত সোমবার হঠাৎই সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে যায় রবি ঘোষের ফেসবুক পেজটি । ঘটনাটি মুহূর্তে ছড়িয়ে পড়ে উত্তরের রাজনীতিতে । পড়ে যায় ব্যাপক শোরগোল । অবশেষে ফেসবুক পেজটি উদ্ধার করায় স্বস্তি কোচবিহার প্রশাসনে । উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ইতিমধ্যেই পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছে এবং রাজ্যের তৃণমূল মিডিয়া সেলের সাথে ফোনে কথা বলেছেন ।জানা গিয়েছে তাঁর এই ফেসবুক পেজটি ভিয়েতনামের একটি সংস্থা হ্যাক করেছে । পুলিশের সাইবার সেল ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর । তৃণমূলের তরফে জানা গিয়েছে উন্নয়নমন্ত্রীর ফেসবুক পেজ হ্যাক করে উন্নয়নকে রোখা যাবে না…
Read More
কোচবিহারে তৃণমূল কংগ্রেস কর্মীর উপর হামলার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল  তৃণমূল যুব কংগ্রেসের

কোচবিহারে তৃণমূল কংগ্রেস কর্মীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল তৃণমূল যুব কংগ্রেসের

কোচবিহারে তৃণমূল কংগ্রেস কর্মীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল জেলা তৃণমূল যুব কংগ্রেস । প্রতিবাদ মিছিলে হাঁটেন জেলা তৃণমূল যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং যুব দলের অন্যান্য নেতারা । জানা গিয়েছে রবিবার কোচবিহারের উত্তরবিধানসভা কেন্দ্রের খোলটা মরিচবাড়ি অঞ্চলে দলের কর্মী সুকুমার রায়ের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা । তৃণমূলের অভিযোগ এই হামলার পিছনে বিজেপির গুন্ডাবাহিনীর হাত রয়েছে ।এরই প্রতিবাদে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস প্রতিবাদ মিছিলের আয়োজন করে ।
Read More
হঠাৎ উধাও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ফেসবুক পেজ, চাঞ্চল্য কোচবিহারে

হঠাৎ উধাও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ফেসবুক পেজ, চাঞ্চল্য কোচবিহারে

সোমবার হঠাৎ ই ফেসবুক থেকে উধাও হয়ে গেল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূলের অভিযোগ বিরোধীরাই এই পেজটি হ্যাক করেছে। রবি ঘোষ ইতিমধ্যেই পুলিশের আইটি সেলের সাহায্যের জন্য আবেদন করেছে। জানা গিয়েছে রবীন্দ্রনাথ ঘোষ তাঁর এই অফিসিয়াল পেজে জেলার ও রাজ্যের নানা উন্নয়ন মূলক ছবি ভিডিও পোস্ট করতেন । কিন্তু হঠাৎই ফেসবুক পেজটি সোমবার উধাও হয়ে যায়।
Read More
সিলেবাস কমানোর বিকল্প হিসেবে শিক্ষাবর্ষ পিছিয়ে দিতে পারে শিক্ষা দপ্তর

সিলেবাস কমানোর বিকল্প হিসেবে শিক্ষাবর্ষ পিছিয়ে দিতে পারে শিক্ষা দপ্তর

সিলেবাস কমানো নয়, পিছিয়ে যেতে পারে শিক্ষাবর্ষ। এমনটাই খবর রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে। নাকি সেই বিষয়ে আলাপ-আলোচনা শুরু করেছে স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা বলে সূত্রের খবর। মার্চ মাসের শেষ দিক থেকে এখনও পর্যন্ত রাজ্যজুড়ে স্কুল বন্ধ রয়েছে। গরমের ছুটি বাদ দিলে এখনও পর্যন্ত চার মাস সময় নষ্ট হয়েছে। করোনা সংক্রমণ কাটিয়ে কবে থেকে স্বাভাবিক হবে স্কুল সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নয় রাজ্য স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সেপ্টেম্বর মাসে স্কুল খোলার সম্ভাবনা কার্যত ক্ষীণ । অন্তত এমনটাই দাবি রাজ্য স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের। তাই সিলেবাস কমানোর বিকল্প ভাবনা হিসেবে শিক্ষাবর্ষ পিছিয়ে দিলে আদপে লাভবান…
Read More
নদীর স্রোতে অবাধে পাচার হচ্ছে জঙ্গলের মূল্যবান কাঠ

নদীর স্রোতে অবাধে পাচার হচ্ছে জঙ্গলের মূল্যবান কাঠ

উত্তরবঙ্গের তরাই হোক কিংবা ডুয়ার্স ।এই অঞ্চলের সব বনজঙ্গল থেকেই অবাধে পাচার হচ্ছে জঙ্গলের মূল্যবান কাঠ । জঙ্গলের মূল্যবান কাঠ হাতচালান হয়ে চলে যাচ্ছে খোলা বাজারে । বন্যায় নদীর স্রোতকে কাজে লাগিয়ে পাচার হচ্ছে কাঠ। বনদপ্তরের কর্মীরা গতদুদিন ধরে হামিল্টনগঞ্জ রেঞ্জের কর্মীরা অভিযান চালিয়ে জঙ্গলের প্রচুর মূল্যবান কাঠ উদ্ধার করে । জানা গিয়েছে জঙ্গলের শাল, সেগুন এবং চন্দন গাছের মতো মূল্যবান কাঠ এদিন নদী থেকে উদ্ধার করা হয় ।জঙ্গলের নদীগুলোতে গাছের লক ভাসিয়ে দিয়ে সমতলে সেই কাঠ ধরার চক্র বেশ সক্রিয় বেশ কয়েকবছর ধরে।
Read More
দক্ষিণ দিনাজপুরে দুর্নীতির অভিযোগে শোকজ  কার্যকরী জেলা সভাপতিকে

দক্ষিণ দিনাজপুরে দুর্নীতির অভিযোগে শোকজ কার্যকরী জেলা সভাপতিকে

দুর্নীতি, দলীয় ও সরকারি পদের অপব্যবহারের অভিযোগ তুলে তৃণমূলের প্রাক্তন কার্যকরী জেলা সভাপতি তথা জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল, তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার এবং কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক সুনির্মল জ্যোতি বিশ্বাসকে শোকজ এবং সাময়িক বহিষ্কার করল তৃণমূল জেলা সভাপতি গৌতম দাস । সোমবার তৃণমূলের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন তিনি ।সাংবাদিক সম্মেলনে গৌতম দাস জানান, শুভাশিস পাল ওরফে সোনা পাল, সুনির্মল জ্যোতি বিশ্বাস এবং দেবাশিস মজুমদার ওরফে দেবা, এই তিনজনকে দলে থেকে পদের অপব্যবহার করার অভিযোগ এনে জেলা কমিটি শোকজ করেছে বলে জানান ।জেলা সভাপতি গৌতম দাস সাংবাদিকদের বলেন, দলের পদে থেকে পদের অপব্যবহার…
Read More
জেলা সভাপতি পার্থপ্রতিমের হাত ধরে তৃণমূলে ফিরলেন বিজেপি নেত্রী কমলা সরকার

জেলা সভাপতি পার্থপ্রতিমের হাত ধরে তৃণমূলে ফিরলেন বিজেপি নেত্রী কমলা সরকার

কোচবিহারে বিজেপিতে ভাঙন অব্যাহত । তৃণমূলের দাবি প্রতিদিন বিজেপি এবং অন্যান্য দল থেকে প্রচুর নেতা কর্মী তৃণমূলে ফিরছেন । কিছুদিন আগেই বিজেপির কয়েকজন নেতা তৃণমূলে যোগদান করেন ।আজ কোচবিহার দলীয় কার্যালয়ে বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকা কমলা সরকার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ।এর সঙ্গে পরিমল রায় বিজেপি মন্ডল সহসভাপতি কুমারজিত সরকারও তৃণমূলে যোগদান করেন । সিপিএম থেকে যোগ দেন আফরাজুল হোসেন। এদিন দলে আগতদের হাতে দলীয় পতাকা তুলে তাদের দলে যোগদান করান পার্থপ্রতিম রায় । তৃণমূলের দাবি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় দলের বিক্ষুব্ধ নেতা বা অন্য পার্টি থেকে আগত নেতারা যোগদান করলেন ।
Read More
জলপাইগুড়ি ফার্মেসি কলেজের ছাত্র আন্দোলন অব্যাহত,

জলপাইগুড়ি ফার্মেসি কলেজের ছাত্র আন্দোলন অব্যাহত,

জলপাইগুড়ি ফার্মেসি কলেজের ছাত্র আন্দোলন অব্যাহত ।বর্তমান করোনা পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো জানাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ । উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষের পরীক্ষা নিয়ে অনড় মনোভাবের বিরুদ্ধে কলেজের ফাইনাল বর্ষের ছাত্রছাত্রীদের আন্দোলন অব্যাহত । শনিবার পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ কোনো লিখিত সিদ্ধান্ত জানায় নি ছাত্রদের । সমস্যার সমাধান না হলে শনিবার থেকে ছাত্ররা আবার অনশনে বসে । পরীক্ষা নিয়ে ছাত্রদের ভবিষ্যৎ বিপদের মুখে ফেলে দেওয়ার জন্য ছাত্র আন্দোলন আরো তীব্র হচ্ছে । এরকম পরিস্থিতিতে কলেজের পরিস্থিতি নিয়ে জেলার সাংসদ জয়ন্ত রায় আসরে নেমেছে । কলেজের এই সমস্যা নিয়ে সাংসদ ইতিমধ্যে রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং কলেজে দ্রুত…
Read More
গোষ্ঠীদ্বন্দে জেরবার উত্তরের রাজনৈতিক দলগুলি

গোষ্ঠীদ্বন্দে জেরবার উত্তরের রাজনৈতিক দলগুলি

দিন যতই এগোচ্ছে বিধানসভার কাউন্টডাউন ততই রক্তচাপ বাড়াচ্ছে বাংলার রাজনৈতিক দলগুলির । তৃণমূল মরিয়া রাজ্যের শাসনক্ষমতা ধরে রাখতে। এর জন্য আনা হয়েছে ভোটকৌশলী প্রশান্ত কিশোরকে । পিকের পরামর্শ নিয়ে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল সুপ্রিমো । দিদিকে বলো, যুববাহিনী গঠন, যুবশক্তি একাধিক কর্মসূচিতে বাংলার তরুণ, যুবক, সবাইকে সক্রিয় করে তুলছে দলের কাজে ।যুব বাহিনীর দ্বারা মমতা সরকারের উন্নয়ন মূলক কাজগুলিকে প্রচার করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে তৃণমূল । কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর চিন্তা উত্তরবঙ্গ নিয়ে । গত লোকসভা নির্বাচনে বিজেপির উত্থান, উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের মুখ পুড়েছে । বিশ্বস্ত সূত্রের খবর গৌতম দেব ,রবীন্দ্রনাথ ঘোষ, বিজয়চন্দ্র বর্মন সৌরভ চক্রবর্তীদের এবার অগ্নিপরীক্ষা বিধানসভা নির্বাচনে…
Read More