পশ্চিমবঙ্গ

শামুকতলায় জাতীয় সড়কে উল্টে গেল বস্তা বোঝাই ট্রাক

শামুকতলায় জাতীয় সড়কে উল্টে গেল বস্তা বোঝাই ট্রাক

আলিপুরদুয়ারের শামুকতলার চালতাতলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বস্তা বোঝাই ট্রাক। জানা গেছে বৃহস্পতিবার সকালে চালতাতলা এলাকায় একটি বস্তা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। খবর পেয়ে স্থানীয় শামুকতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে খবর পুলিশসূত্রে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More
মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চা বাগানের শ্রমিকদের বিতরণ করা হলো ক‍্যাশ জিয়ার ও ফুড টোকন

মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চা বাগানের শ্রমিকদের বিতরণ করা হলো ক‍্যাশ জিয়ার ও ফুড টোকন

বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে আলিপুরদুয়ার মাদারিহাট ব্লকের মুজনাই চা বাগানের শ্রমিকদের ক‍্যাশ জিয়ার ও ফুড টোকন প্রদান করা হয়। প্রধানত মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলেই জানা গিয়েছে। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক ,আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, আলিপুরদুয়ার পুলিশ সুপার অমিতাভ মাইতি, আলিপুরদুয়ার জেলাপরিষদের মেণ্টর মোহন শর্মা, আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার সহ অন্যান্য বৈশিষ্ট্য ব্যক্তিবর্গ। এদিন মুজনাই চা বাগানের সমস্ত শ্রমিকদের হাতে ক‍্যাশ জিয়ার ও ফুড টোকন তুলে দেন বাগানের বিশিষ্ট কর্মকর্তারা।
Read More
৮ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে পালিত হল কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মান অনুষ্ঠান

৮ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে পালিত হল কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মান অনুষ্ঠান

বৃহস্পতিবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শিলিগুড়ি ৮ নম্বর ওয়ার্ডে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের মোট ৫৪ জন পরীক্ষার্থীকে সম্মানিত করা হয়। জানা গিয়েছে, এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ওয়ার্ডের কো-অর্ডিনেটর খুশবু মিত্তল।এই দিন এই অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রী ছাড়া ও এই করোনা পরিস্থিতিতে যেসব চিকিৎসকেরা দিনরাত প্রাণপাত করে মানুষের সেবা করেছেন তাদের কেউ সম্মানিত করা হয়। এছাড়া এইদিন সিকিমের রঞ্জি দলে সুযোগ পাওয়া শাহানওয়াজ আনোয়ারকেও সম্মানিত করা হয়।
Read More
জলপাইগুড়িতে পালিত হলো ফিট ইন্ডিয়া ফ্রিডম রান

জলপাইগুড়িতে পালিত হলো ফিট ইন্ডিয়া ফ্রিডম রান

বুধবার জলপাইগুড়িতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অ্যাথলেটিক জগতের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত হল ম‍্যারাথন দৌড় প্রতিযোগিতা‌। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একশোর ও বেশী খেলোয়াড় । এই প্রতিযোগিতার নেতৃত্বে দেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি কেন্দ্রের ইনচার্জ ওয়াসিম আহমেদ। এই দিন এই দৌড় প্রতিযোগিতা শুরু হয় জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের সাই কমপ্লেক্স থেকে। খেলোয়াড়‌দের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই তাদের উৎসাহ প্রদান করার জন্য সারা দেশ জুড়ে এই দিন টি পালন করা হয় বলেই জানায়স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি কেন্দ্রের ইনচার্জ ওয়াসিম আহমেদ।
Read More
ব্রাউন সুগার সহ ধৃত দুই

ব্রাউন সুগার সহ ধৃত দুই

মঙ্গলবার সকালে ইংরেজবাজার থানার পুলিশে মধু ঘাট এলাকা থেকে উদ্ধার করে বিপুল পরিমাণে ব্রাউন সুগার। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে পুলিশ এই ব্রাউন সুগার উদ্ধার করে বলেই খবর। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ প্রায় ৩০৫ গ্রাম যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ গ্রেফতার করে বাবর সেখ(২১) এবং রুবেল সেখ(২১) নামক দুই দুষ্কৃতীকে। সূত্রের খবর, তারা কালিয়াচক থানার মজুমপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার ধৃতদের জেলা আদালতে পেশ করে ইংরেজ বাজার থানার পুলিশ। এছাড়াও এই দিন ধৃতদের ৪ দিনের হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে আবেদন জানায় পুলিশ।
Read More
ছাত্রদের অনশন পড়ল চারদিনে, কাল রাজ্যপালের সঙ্গে কথা সাংসদ জয়ন্ত রায়ের

ছাত্রদের অনশন পড়ল চারদিনে, কাল রাজ্যপালের সঙ্গে কথা সাংসদ জয়ন্ত রায়ের

বর্তমান পরিস্থিতিতে কলেজের পরীক্ষা নিয়ে কলেজের সিদ্ধান্তহীনতার অভিযোগ নিয়ে ছাত্রদের অনশন আন্দোলন আজ চতুর্থ দিনে পড়ল । বেশ কিছুদিন ধরেই জলপাইগুড়ি ফার্মেসী কলেজে পরীক্ষা নিয়ে ছাত্রদের বিক্ষোভ-প্রতিবাদ চলছে । ছাত্রদের অভিযোগ , রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ মেনে কলেজের ফাইনাল ইয়ার ছাত্রদের লিখিত পরীক্ষার বদলে আগের নম্বর বিবেচনা করে নম্বর দেওয়ার নির্দেশ থাকলেও কলেজ কর্তৃপক্ষ জোর করে লিখিত পরীক্ষা নেওয়ার প্রতিবাদে ছাত্রদের আন্দোলন চলছিল বেশ কিছুদিন ধরে । ছাত্ররা আরো অভিযোগ করেছেন কিছুদিন আগে কলেজ কর্তৃপক্ষ মৌখিকভাবে পরীক্ষা না নেওয়ার কথা বললেও কোনো লিখিত বিজ্ঞপ্তি বা নির্দেশিকা জারি করেনি । এনিয়ে ক্ষোভ আরো বেড়েছে ছাত্রদের মধ্যে। কলেজের সিদ্ধান্তহীনতায় কলেজের ছাত্রছাত্রীরা গত…
Read More
স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতার বিরুদ্ধে পোস্টার লাগাল বেকার যুবকরা

স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতার বিরুদ্ধে পোস্টার লাগাল বেকার যুবকরা

সরকারী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গৃহ শিক্ষকতা করার প্রতিবাদে আলিপুরদুয়ারের বিভিন্ন স্কুলের সামনে পোস্টার লাগিয়ে প্রতিবাদ জানাল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ। তাদের আবেদন, স্কুল শিক্ষকরা গৃহ শিক্ষকতা করার জন্য বঞ্চিত হচ্ছে শিক্ষিত বেকার যুবক যুবতীরা । তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা গৃহ শিক্ষকতা করতে পারছে না। করোনা আবহে এসময় কর্ম সংস্থান নেই শূন্যপদও পূরণ হচ্ছে না । যোগ্যতা থাকা সত্ত্বেও বেকার হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে কাজের জন্য । এরজন্য তাদের আবেদন স্কুল শিক্ষকরা গৃহ শিক্ষকতা না করে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সেই সুযোগ করে দেবার জন্য ।
Read More
দেওয়ানহাটে প্রায় দেড় কিমি রাস্তার কাজ শুরু করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

দেওয়ানহাটে প্রায় দেড় কিমি রাস্তার কাজ শুরু করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহারে প্রায় দেড় কিমি রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহায়তায় প্রায় ২০লক্ষ টাকা ব্যয়ে ১৫৫০ মিটার পাকা রাস্তার কাজ শুরু হয়েছে দেওয়ানহাটে ।এদিন ফিতে কেটে রাস্তার কাজের সূচনা করেন মন্ত্রী রবি ঘোষ ।রাস্তার সংস্কারের ফলে দেওয়ানহাট এলাকার বাসিন্দাদের চলাচলে সুবিধে হল বলে জানা গেছে । দেওয়ানহাটে এই রাস্তা তৈরির কাজের ফলে খুশি এলাকাবাসী ।
Read More
মোয়ামারী অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে সম্বর্ধনা পার্থ প্রতিম রায় এবং অভিজিৎ দে ভৌমিককে

মোয়ামারী অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে সম্বর্ধনা পার্থ প্রতিম রায় এবং অভিজিৎ দে ভৌমিককে

কোচবিহারের মোয়ামারী অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচিতে যোগ দিলেন কোচবিহারের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় এবং যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক । এই দলীয় সভায় নবনিযুক্ত দুই সভাপতিকে সম্বর্ধনাও করে মোয়ামারী অঞ্চল তৃণমূল কংগ্রেস । জানা গিয়েছে এই কর্মসূচিতে আগামী লোকসভা ভোট নিয়ে দলের সমস্ত কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান করেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক । প্রসঙ্গত আগামী বিধানসভা ভোটকে মাথায় রেখে এবং কোচবিহারের সংগঠনকে মজবুত করতে কিছুদিন আগেই রদবদল আনা হয় কোচবিহার তৃণমূল কংগ্রেসে ।ইতিমধ্যে রাজ্যের যুব শক্তিকে প্রাধান্য দিয়ে জেলায় জেলায় যুব সংগঠনকে দলের কাজে লাগাতে তৎপর তৃণমূল । আর কাজকে জোরদার করতে কোচবিহারে জেলার…
Read More
রাজগঞ্জে গণধর্ষিতার বাড়িতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

রাজগঞ্জে গণধর্ষিতার বাড়িতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

রাজগঞ্জে গণধর্ষিতার বাড়িতে গেলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল । গত ১০আগস্ট রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের এক ১৬বছরের তরুণীর গণধর্ষন করে খুন করে বলে অভিযোগ ।অভিযুক্ত ৪ জনের তিন জন ধরা পড়লেও চতুর্থ অভিযুক্তকে এখনো অধরা । জানা গিয়েছে ওই চতুর্থ অভিযুক্ত স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী হওয়ায় তাকে গ্রেপ্তার করছে না পুলিশ । এই কাপুরুষোচিত ঘটনার পর থেকেই ক্ষোভের পারদ জমছে জলপাইগুড়ি জুড়ে । আজ রাজ্য বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ওই ধর্ষিতার বাড়ি এসে পুরো ঘটনা বিস্তারিত শুনে রাজ্যের পুলিশ এবং রাজ্য প্রশাসনকে একহাত নিয়েছেন ।তিনি জানিয়েছেন রাজ্য প্রশাসন দোষীদের অবিলম্বে গ্রেপ্তার না করলে জলপাইগুড়ি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি…
Read More