পশ্চিমবঙ্গ

নাগরিকদের ভোট সম্পর্কিত সচেতনতা মূলক বার্তা নাটকের মাধ্যমে তুলে ধরে জলপাইগুড়ি জেলা প্রশাসন।

নাগরিকদের ভোট সম্পর্কিত সচেতনতা মূলক বার্তা নাটকের মাধ্যমে তুলে ধরে জলপাইগুড়ি জেলা প্রশাসন।

'নির্বিঘ্নে ভোট দিন' এই স্লোগানকে সামনে রেখে পথ নাটকের মধ্য দিয়ে সচেতনতা মূলক প্রচার করা হচ্ছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে। নির্বাচন কমিশনের নির্দেশে জেলার জুড়ে এই প্রচার চলছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।শহর ও শহরতলীর সদর ব্লকের রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের ডেঙ্গুয়াঝাড় বাজারে চলে এই সচেতনতা। নাগরিকদের ভোট অধিকার এদিন নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। সঙ্গে সচেতনতা ব্যানার, ফেস্টুন টাঙানো হয়। অন্যদিকে নতুন ভোটারদের সচেতন করতে ইভিএম ও ভিভি প্যাড ব্যবহার তুলে ধরা হয় সকলের মধ্যে। প্রচুর সাধারণ মানুষ এদিন পথ নাটক দেখতে ভিড় জমান।
Read More
জল সংযোগ ঘিরে জলপাত্র ফেলে পথ অবরোধ মালদহের চাঁচল-১ নং ব্লকে

জল সংযোগ ঘিরে জলপাত্র ফেলে পথ অবরোধ মালদহের চাঁচল-১ নং ব্লকে

পিএইচই তরফে গ্রামের জল সংযোগ করলেও চাহিদা মতো মিলছে না জল।এছাড়া জল সংযোগ করতে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ।এলাকার শতাধিক পরিবার জল আনতে চাষের স‍্যেলো মেশিন থেকেই জল সংগ্রহ করছে।এবং জল কানেকশনের পাইপ ফেটে রাস্তায় জল লিক করলেও মেরামতের হেলদোল নেই বলে অভিযোগ।জল যন্ত্রণার সুরাহা না পেয়ে গ্রামীণ সড়কে টায়ার জ্বালিয়ে জলপাত্র ফেলে পথ অবরোধ করলো বধুরা।মঙ্গলবার মালদহের চাঁচল-১ নং ব্লকের মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের হাড়িয়ান মোড়ের ঘটনা।গ্রামবাসীর দাবি,এলাকায় সাব মার্সিবল থাকলেও সেগুলো বিকল হয়ে পড়ে রয়েছে। পিএইচই কর্মী সাদেক আলির অনুপস্থিতিতে তার ছেলে জানান,গ্রামের মধ‍্যে মালবাহী লরি প্রবেশ করে তাই পাইপ ফেটে যাচ্ছে।জল কানেকশন করতে টাকা নেওয়া হয়না।গ্রামের সমস‍্যার কথা…
Read More
এটিএম কার্ড দরকাস্ত ফর্মটি বিধান নগর স্টেট ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার মালতি দাস ছিঁড়ে ফেলায় আজ বিক্ষোভে সামিল হল বিধান নগরের দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা  এবং ক্ষমা চাইলেন মালতি দাস

এটিএম কার্ড দরকাস্ত ফর্মটি বিধান নগর স্টেট ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার মালতি দাস ছিঁড়ে ফেলায় আজ বিক্ষোভে সামিল হল বিধান নগরের দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা এবং ক্ষমা চাইলেন মালতি দাস

দৃষ্টিহীনদের এটিএম কার্ড দরকাস্ত ফর্মটি বিধান নগর স্টেট ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার মালতি দাস ছিঁড়ে ফেলায় আজ বিক্ষোভে সামিল হল বিধান নগর দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা ।আজ দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা মিছিলের মাধ্যমে বিধান নগর স্টেট ব্যাংক শাখার সামনে বিক্ষোভ দেখায় এবং তাদের দাবি RBI. এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দৃষ্টিহীনদের এটিএম কার্ড দিতে হবে এবং জনসমক্ষে ডেপুটি ম্যানেজার মালতি দাস কে ক্ষমা চাইতে হবে।বিক্ষোভের কথা শোনা মাত্রই বিশাল পুলিশবাহিনী নিয়ে বিধান নগর তদন্ত কেন্দ্রের মানস দাস ব্যাংকের সামনে হাজির হয় এবং পরিস্থিতি নিজের আয়ত্তে নেয় এবং ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার ডেকে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার ব্যবস্থা করে। স্টেট ব্যাংকের ম্যানেজার সঞ্জয় কুমার প্রসাদ এই ঘটনার…
Read More
তৃণমূলের পরিবর্তে বিজেপিকে সমর্থনের সিদ্ধান্তে হিলকার্ট রোড হয়ে শিলিগুড়ি শহর পরিক্রমা করে মতুয়া সমাজের মিছিল

তৃণমূলের পরিবর্তে বিজেপিকে সমর্থনের সিদ্ধান্তে হিলকার্ট রোড হয়ে শিলিগুড়ি শহর পরিক্রমা করে মতুয়া সমাজের মিছিল

আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরের সমস্ত আসনে বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত সারা ভারত মতুয়া মহা সেনার। মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানান সংগঠনের নেতৃত্ব। শুধু তাই নয়। এদিন প্রার্থীদের সমর্থনে শিলিগুড়িতে মিছিলও বের করেন তারা। মতুয়া সমাজের জনজাতির একাধিক দাবিদাওয়া আগামীতে বিজেপি সার্থক করবে এই আশা রেখেই তৃণমূলের পরিবর্তে বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত মতুয়া সমাজের। এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মিছিলটি হিলকার্ট রোড হয়ে শহর পরিক্রমা করে।
Read More
হায়দার পাড়া মার্কেট কমপ্লেক্স সংলগ্ন এলাকায় সন্দেহজনক এক যুবকের হেফাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয় অস্ত্র এবং তিন রাউন্ড কার্তুজ।

হায়দার পাড়া মার্কেট কমপ্লেক্স সংলগ্ন এলাকায় সন্দেহজনক এক যুবকের হেফাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয় অস্ত্র এবং তিন রাউন্ড কার্তুজ।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে শিলিগুড়ি শহর তথা পার্শ্ববর্তী এলাকায়।সম্প্রতি ভক্তিনগর থানা এলাকায় তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে গেছে।পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর কার্তুজ।সোমবার রাতেও শিলিগুড়ির ভক্তিনগর থানার আশিঘর এলাকায় ডিটেকটিভ ডিপার্টমেন্ট এর অভিযানে উদ্ধার হয়েছে বোমা।সোমবার রাতেই ভক্তিনগর থানার হায়দার পাড়া মার্কেট কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে পুলিশ।তার হেফাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয় অস্ত্র এবং তিন রাউন্ড কার্তুজ।ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম কালু দে ওরফে সঞ্জয়।সাদা রঙের একটি স্কুটিতে করে সে হায়দার পাড়া মার্কেট সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিল।তার কোমরে গোঁজা ছিল একটি আগ্নেয়াস্ত্র এবং তার…
Read More
ফুলবাড়ি ক‍্যানেলে স্নান করতে গিয়ে নিখোঁজ পিঙ্কু সরকার নামে এক যুবক।

ফুলবাড়ি ক‍্যানেলে স্নান করতে গিয়ে নিখোঁজ পিঙ্কু সরকার নামে এক যুবক।

গতকাল চার যুবক ফুলবাড়ি ক‍্যানেলে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় পিঙ্কু সরকার নামে এক যুবক। রাজা,শুভঙ্কর, বিট্টু ও পিঙ্কু এই চার বন্ধু গতকাল রবিবারের দুপুরে স্নান করতে যাবার পরিকল্পনা করে এবং ফুলবাড়ি ক‍্যানেলে স্নান করার উদ্দেশ্যে যায় চার বন্ধু। স্নান করতে করতে পিঙ্কু কে হঠাৎতি দেখতে না পেয়ে চিৎকার চেঁচামেচি করে বাকি তিন বন্ধু। পরে তিন বন্ধু এনজেপি থানায় গিয়ে পুরো বিষয়টা জানান।এর পর রাতে অনেক খোঁজাখুঁজি করে ও পিঙ্কুর কোন খোঁজ পাওয়া যায়নি। এরপর আজ সকালে ডিজাষ্টার ম‍্যানেজমেন্টের কর্মী খোঁজা শুরু করেন।শেষ খবর পাওয়া পর্যন্ত পিঙ্কুর কোন খোঁজ মেলেনি।
Read More
নর্দমা থেকে স্থানীয় এক মহিলার রক্তাক্ত নগ্ন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে সোমবার সকালে চ‍্যাঞ্চল‍্য ছড়ালো মধু চা বাগান এলাকায় ।

নর্দমা থেকে স্থানীয় এক মহিলার রক্তাক্ত নগ্ন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে সোমবার সকালে চ‍্যাঞ্চল‍্য ছড়ালো মধু চা বাগান এলাকায় ।

বিধানসভা নির্বাচনের পূর্বে আলিপুরদুয়ার জেলার মধু চা বাগানের নর্দমা থেকে স্থানীয় এক মহিলার রক্তাক্ত নগ্ন মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে সোমবার সকালে চ‍্যাঞ্চল‍্য ছড়ালো মধু চা বাগান এলাকায় । এদিন সকালে মধূ চা বাগানের বাসিন্দা ৫০ বর্ষীয় সুসিনা খড়িয়ার মৃতদেহ বাগানের যোগী লাইনের নর্দমাতে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। মহিলার গলায় আঘাত রয়েছে।মৃত মহিলার ছেলে জানান মা গতকাল সন্ধ‍্যায় অন‍্য ঘরে চলে যায় । প্রায়শঃ অন‍্য রাতে ঘড়েই থাকতো । গতকাল ও তাই করে।আজ সকালে জানতে পারি আমার মা মৃতদেহ নর্দমায় পড়ে আছে।ঘটনাস্থলে হাসিমারা ফাঁড়ির পুলিশ পৌছেছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে । মৃতদেহের পাশ থেকে…
Read More
প্রচারে বেরিয়ে বধূকে হেনস্থার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, প্রার্থীকে পাল্টা হেনস্থায় অভিযুক্ত তৃণমূল, উত্তেজনা হরিশ্চন্দ্রপুরে।

প্রচারে বেরিয়ে বধূকে হেনস্থার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, প্রার্থীকে পাল্টা হেনস্থায় অভিযুক্ত তৃণমূল, উত্তেজনা হরিশ্চন্দ্রপুরে।

প্রচারে বেরিয়ে বধূকে হেনস্থার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, প্রার্থীকে পাল্টা হেনস্থায় অভিযুক্ত তৃণমূল, উত্তেজনা হরিশ্চন্দ্রপুরে। মালদা ; ০৩এপ্রিল: প্রচারে বেরিয়ে বাথরুম করার নামে বাড়িতে ঢুকে বধূকে একা পেয়ে হেনস্থার অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। প্রতিবাদ করায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও তার ভাইপোকে বিজেপি প্রার্থীর দেহরক্ষীরা মারধর করেন বলেও অভিযোগ। যদিও প্রচারে বেরিয়ে তৃণমূল তাকেই হেনস্থা করেছে বলে পাল্টা অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী মতিবুর রহমান। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভার খাড়াগ্রাম এলাকায়! রাতে দুপক্ষই হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিত্সা করান। খবর পেয়ে রাতেই এলাকায় বিরাট পুলিশ বাহিনী নিয়ে যান হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয় কুমার দাস। ঘটনার তদন্ত হয়েছে বলে…
Read More
জলপাইগুড়ি নয়াবস্তি ফ্রেন্ডস ব‍্যাপটিস্ট চার্চে গুড ফ্রাইডের অনুষ্ঠান উৎযাপিত হল

জলপাইগুড়ি নয়াবস্তি ফ্রেন্ডস ব‍্যাপটিস্ট চার্চে গুড ফ্রাইডের অনুষ্ঠান উৎযাপিত হল

গুড ফ্রাইডে মূলত খ্রিষ্টানদের দ্ধারা পালিত একটি ধৰ্মীয় ছুটি দিন । এই উৎসবের অন্য নাম হোলি ফ্রাইডে বা গ্রেট ফ্রাইডে । খ্রিস্টিয় ধৰ্ম বিশ্বাস অনুযায়ী যিশু খ্রিস্টের ক্রসবিদ্ধকরণ , মৃত্যু ও সমাধিমন্দির থেকে তাঁর পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসব পালিত হয়। শুক্রবার জলপাইগুড়ি শহরের নয়াবস্তির ফ্রেন্ডস ব‍্যাপটিস্ট চার্চ প্রতিবারের মতো এবছর দিনটি উৎযাপন হয়। চার্চের তরফে রেভারেন্ট বিপ্লব সরকার বলেন এবছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গুড ফ্রাইডের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন যীশু খ্রিস্টের সাতটি বাণী বিস্তারিত আলোচনা করা হয়। এদিন জলপাইগুড়ি শহরের অন্যান্য চার্চেও করোনা বিধি মেনে অনুষ্ঠান হয়েছে।
Read More
বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতিকে প্রকাশ্য রাস্তায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূলের একাংশের বিরুদ্ধে

বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতিকে প্রকাশ্য রাস্তায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূলের একাংশের বিরুদ্ধে

মালদা, ০২ এপ্রিল । চাচোল মহাকুমার  বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতিকে প্রকাশ্য রাস্তায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূলের একাংশের বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে চাচল থানার খরবা এলাকায়। আতঙ্কিত বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি তাজিমুল হোসেন এই ঘটনার ব্যাপারে চাচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।  পুলিশ ও দলীয় সূত্রে জানা গিয়েছে , এদিন চাচল বিধানসভার বিজেপি প্রার্থী দীপংকর রামের সাথে নির্বাচনী প্রচারে বেরোনোর কথা ছিল সংখ্যালঘু মোর্চার সভাপতি তাজিমুল হোসেনের। চাচোল বিধানসভায় কার্যালয় আসার পথে রাস্তায় সংখ্যালঘু মোর্চার সভাপতিকে ঘিরে ধরে তৃণমূলের গুণ্ডাবাহিনীরা বলে অভিযোগ। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ…
Read More