পশ্চিমবঙ্গ

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে মৃত চার জন

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে মৃত চার জন

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে মারা গেছে চার জন। এছাড়াও মেডিকেলে ১৫ জনের শরীরে মিলেছে এই ছত্রাক রোগের জীবাণু। তবে এবার এই মিউকরমাইকোসিসের চিকিৎসার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ (IPGMR)কে স্টেট হাব করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালকে রিজিওনাল হাব তৈরি করা হয়েছে। জানা গেছে উত্তরবঙ্গের যে কোন জেলায় ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়লে তার চিকিৎসা করবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেলের লেকচার হলে এক সেমিনারের আয়োজন করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এডুকেশন ইউনিটের তরফে। এই সেমিনার থেকে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার পদ্ধতি ও চিকিৎসা…
Read More
অনাথ তিনটি শিশুর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ইসলামপুরের গ্রামবাসীরা

অনাথ তিনটি শিশুর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ইসলামপুরের গ্রামবাসীরা

বাবা মারা গেছে দুবছর আগে, মা জেহেরুন, প্রায় চল্লিশ দিন আগে। তিনটি শিশু আজ অনাথ হয়ে পড়েছে। বাবা মা হারানো অনাথ তিন শিশুকে এখন দেখাশোনা করছেন প্রতিবেশীরা। ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা এক গ্রাম পঞ্চায়েতের পোখরপাড়াতে স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান সবাইকে জানিয়ে কোনো সুরাহা হয়নি। তাই গ্রামবাসীরা বাচ্চাদের দিকে তাকিয়ে তাদের নিজের কান্না আর ধরে রাখতে পারছে না। কি করবেন তারা এই বাচ্চা গুলোকে নিয়ে? কোথায় যাবে? কি খাবে ওরা? এই দুশ্চিন্তায় ভুগছেন গ্রামবাসীরা। এক গ্রামবাসী জানান, দীর্ঘদিন আগে একটি অসুখে বাবা মারা গেছে। বড় ছেলেটি একটি মাদ্রাসাতে যায় পড়তে। কিন্তু ওই শিশু শারীরিকভাবে সক্ষম নয়। ওর বয়স পাঁচ…
Read More
কালাজাদু করার সন্দেহে মাকে পিটিয়ে খুন মালদায়

কালাজাদু করার সন্দেহে মাকে পিটিয়ে খুন মালদায়

কালাজাদু করার সন্দেহ করে বৃদ্ধা মাকে নৃশংস ভাবে পিটিয়ে এবং শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো দুই ছেলের বিরুদ্ধে। এমন কি, মৃত বৃদ্ধার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে শোবার ঘর থেকেই ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভাটরা গ্রামের আদিবাসী পাড়ায়। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলে, নোসিল কিস্কু এবং ডোমেন কিস্কু-র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পাড়া-প্রতিবেশীরা। এই ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছে অভিযুক্ত দুই ছেলে। বৃহস্পতিবার সকালে পুলিশ তদন্তে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে…
Read More
পণের দাবিতে ফাঁস লাগিয়ে গৃহবধূকে খুন রায়গঞ্জে

পণের দাবিতে ফাঁস লাগিয়ে গৃহবধূকে খুন রায়গঞ্জে

গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ উঠলো স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের দেবীনগরে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধুর নাম সীমা দাস (২৫)। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় স্বামী, শ্বশুর, শাশুড়ী ও ভাসুরকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। মৃতার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় মৃতার শ্বশুরবাড়ি লোকেদের বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের দেবীনগরের বাসিন্দা রাজু দাসের সাথে সীমা দাসের চার বছর আগে বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। মাস তিনেক যাবৎ গৃহবধূর ওপর…
Read More
মালদায় সোনা কিনতে এসে ছিনতাই এর শিকার এক মহিলা

মালদায় সোনা কিনতে এসে ছিনতাই এর শিকার এক মহিলা

সোনার দোকানে সোনা কিনতে এসে এক মহিলার ব্যাগ থেকে টাকাসহ মোবাইল ফোন চুরি হয়ে যায়। ঘটনার পরই ওই মহিলা ইংরেজবাজার থানায় বিষয়টি জানায়। পুলিশ সোনার দোকানের সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমে অভিযুক্ত চোরকে ইংরেজবাজার শহরের পুরাটুলি এলাকা থেকে ধরে ফেলে। বুধবার দুপুরে ইংরেজবাজার থানার পুলিশ ওই মহিলার হাতে টাকাসহ মোবাইল ফোন তুলে দেয়। জানা যায় ইংরেজবাজার থানার অমৃতি এলাকার বাসিন্দা সাবিনা খাতুন শহরের বি এস রোড এলাকার একটি সোনার দোকানে সোনা কিনতে যায়। হঠাৎই তার ব্যাগে চেইন কাটা দেখতে পায় এবং তার ব্যাট থেকে ১১ হাজার টাকা নগদ ও মোবাইল ফোন চুরি হয়ে যায়। বিষয়টি ইন্দিগো থানার পুলিশকে জানালে পুলিশ…
Read More
মালদা শহরে গভীর রাতে উদ্ধার চার নাবালিকা

মালদা শহরে গভীর রাতে উদ্ধার চার নাবালিকা

সমবয়সী চার নাবালিকাকে গভীর রাতে উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকায়। ওই এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে ফুটপাতে বসেছিল ওই চার নাবালিকা। তাদের দেখে সন্দেহ হয় কিছু মানুষের। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার পুলিশ। ওই নাবালিকাদের প্রাথমিক নাম পরিচয় জানার পর থানায় নিয়ে যাওয়া হয়। বুধবার সকালে ওই নাবালিকাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ইংরেজবাজার থানার পুলিশ। এরপর  আদালতের নির্দেশ মেনে ওই চার নাবালিকাকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে সংশ্লিষ্ট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই নাবালিকাদের বয়স ৮ থেকে ৯ বছর। তারা প্রত্যেকেই কালিয়াচক থানার হারুচক এলাকার বাসিন্দা।…
Read More
মন্দিরের চুরি যাওয়া পিতলের মুর্তি সহ পুজার সামগ্রি উদ্ধার করলো এনজেপি থানার পুলিশ

মন্দিরের চুরি যাওয়া পিতলের মুর্তি সহ পুজার সামগ্রি উদ্ধার করলো এনজেপি থানার পুলিশ

গতকাল অর্থাৎ ২রা জুন, ভোর রাত্রে, কাশ্মির কলোনী শিবশক্তি মন্দিরে চুরির ঘটনা ঘটে। মন্দির কতৃপক্ষ এন জে পি থানায় চুরি সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ১২ ঘন্টার মধ্যে চুরির কিনারা করে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ। কাশ্মির কলোনি থেকেই উদ্ধার করে গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন পুজার সামগ্রি। ঘটনায় আনন্দ মন্ডল নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে ২৯ শে মে ভক্তিনগর রাধাগবিন্দ মন্দিরে চুরির ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চুরি যাওয়া বেশ কিছু পিতলের মুর্তি সহ পুজার সামগ্রি উদ্ধার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। এদিন পুলিশ সুত্রে জানা গেছে, এনজেপি সংলগ্ন জোরাপানী…
Read More
জলপাইগুড়িতে দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল হূমাইপুর প্রকাশ ফাউন্ডেশন

জলপাইগুড়িতে দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল হূমাইপুর প্রকাশ ফাউন্ডেশন

করোনা অতিমাররী রুখতে রাজ‍্য জুড়ে চলছে বিধি নিষেধ, আর এই বিধিনিষেধের ফলে দুঃস্থ দিন আনা দিন খাওয়া বহু মানুষের কাজ বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে পথে বসতে চলেছে অনেকেই। কষ্টের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন বহু মানুষ। তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হূমাইপুর প্রকাশ ফাউন্ডেশন। সারা বছর সাধারণ মানুষের পাশে থেকে পরিসেবা দেওয়াই তাদের কাজ। গত বছরেও এই করোনা পরিস্থিতিতে মানুষকে অনেক পরিসেবা দিয়েছিলেন। কিন্তু এবার চিত্রটা অন্য রকম। সরকার যে রকম ভাবে মানুষকে রেশন দেন ঠিক সে ভাবেই সমাজে খেটে খাওয়া নিঃস্ব মানুষগুলিকে এই করোনা কালে মাসে মাসে রেশন দেবেন বলে জানান ফাউন্ডেশন কর্তৃপক্ষ। যাতে এক মাস ঘরে বসেই…
Read More
প্রত‍্যন্ত বনবস্তির এক মহিলার দুর্দশার কথা শুনে পাশে দাঁড়ালেন কালচিনির বিডিও

প্রত‍্যন্ত বনবস্তির এক মহিলার দুর্দশার কথা শুনে পাশে দাঁড়ালেন কালচিনির বিডিও

কার্যত লকডাউনে সহায় সম্বলহীন এক মহিলা। স্বামী গিয়েছেন ভিনরাজ্যে কাজে। প্রত‍্যন্ত বনবস্তি এলাকায় প্লাস্টিক টাঙিয়ে কোলের দুই শিশুকে নিয়ে দিন যাপন করছেন এক মহিলা । স্বামী কাজের সন্ধানে ভিন রাজ‍্যে গিয়েছেন। পেটের ক্ষিদে মেটাতে শাক পাতা সংগ্ৰহ করে বাজারে বিক্রি করে যা আয় হয় তাই সম্বল। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাঁতালি নাকাডালা বস্তি এলাকার । এলাকার বাসিন্দা দীপ্তি ওরাও জানান ঘড় নেই ছোটো দুই কোলের শিশুকে নিয়ে প্লাস্টিক টাঙিয়ে বসবাস করছি দীর্ঘদিন ধরে। রাতে জঙ্গল থেকে বুনো হাতি বেরিয়ে আসে মাঝেমধ্যে। সাহস জোগাড় করে ঘরের সামনে রাখা টিন জোড়ে জোড়ে বাজান। আতঙ্কে বিনিদ্র নিশিযাপন একমাত্র উপায়। ঘটনার খবর শোনামাত্র…
Read More
সংযুক্ত কিষান মোর্চার ডাকে কৃষি আইন বাতিলের দাবিতে মালদাতে পালিত হলো কালা দিবস

সংযুক্ত কিষান মোর্চার ডাকে কৃষি আইন বাতিলের দাবিতে মালদাতে পালিত হলো কালা দিবস

কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে সারাদেশের সঙ্গে মালদাতে পালিত হলো কালা দিবস। বুধবার দুপুরে পুরাতন মালদা মঙ্গলবাড়ী এলাকায় সংযুক্ত কিষান মোর্চার ডাকে কৃষকদের স্বার্থের কথা ভেবেই এই কালা দিবস পালন করা হয়। এদিন জাতীয় সড়কের ধারে ওই সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি এদিনের বিক্ষোভ প্রদর্শনের মধ্যে বিদ্যুতের সংশোধনী বিল প্রত্যাহার, কৃষি আইন বিল প্রত্যাহার সহ বিভিন্ন বিষয়গুলি তুলে ধরা হয়। এদিন সংগঠনের ঝান্ডা হাতে নিয়ে জাতীয় সড়কের ধারে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে দলের নেতাকর্মীরা প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ কর্মসূচি করেন। যেখানে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দাম নির্ধারিত করার দাবি তোলা হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচির মধ্যে সিপিএমের কৃষক…
Read More