পশ্চিমবঙ্গ

জ্বর শ্বাসকষ্টে ভুগছেন কবীর সুমন, ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে

বিখ্যাত সঙ্গীত শিল্পী কবীর সুমন সোমবার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। সাথে রয়েছে জ্বর এবং অন্যান্য কিছু সমস্যা। সূত্রের দ্বারা জানা যায় এসএসকেএম হাসপাতালে ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন সংগীতশিল্পী। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষ। ভর্তির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০, এই মুহূর্তে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং সাথে চলছে অন্যান্য ওষুধও। সঙ্গীত শিল্পীর কবে পরীক্ষা করা হয়েছে, এখনও রিপোর্ট আসেনি। এছাড়া তার বুকের এক্স-রে স্ক্যান ও রক্ত পরীক্ষাও হবে বলে জানা গেছে। সংগীতশিল্পী একটা সময় প্রত্যক্ষ রাজনীতিতে এসেছিলেন তৃণমূলের হয়ে যাদবপুর থেকে লোকসভা সংসদ হয়েছিলেন তিনি। যদিও কিছু কারণবশত…
Read More
মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা

মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা

কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কা বিভিন্ন জেলায়। প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। পাশাপাশি, নদীর জলস্তর বাড়বে প্লাবনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তর প্রদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খন্ডের ঘূর্ণাবর্ত ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর প্রভাবে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার অতি ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে এবং ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দার্জিলিং কালিম্পং এ। মঙ্গলবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং এবং কালিম্পং এ।…
Read More
এবার বাংলার মানুষ আরও একটি পরিষেবা পাবে দুয়ারে দুয়ারে

এবার বাংলার মানুষ আরও একটি পরিষেবা পাবে দুয়ারে দুয়ারে

একুশে বিধানসভা নির্বাচনে তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে বেশিরভাগ সরকারি পরিষেবা মানুষের দুয়ারে নিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিধানসভা ভোটের আগে শুরু হয়েছিল দুয়ারে সরকার৷ ভোটে জেতার পর শুরু হয়েছে ‘দুয়ারে রেশন’-এর উদ্যোগ৷ সবই মিলছে বাড়ির দোরগোড়ায়। এবার আরও একটি পরিষেবা দুয়ারে নিয়ে এলো রাজ্য সরকার। রাজ্য খাদ্য দফতর চালু করছে 'দুয়ারে আধার নম্বর'। রাজ্য খাদ্য দফতর রেশন গ্রাহকদের জন্যে এই কর্মসূচি চালু করা হচ্ছে৷ এমনকী রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে করা হবে এই কাজ। যা আগে ভাবা যায়নি। আগামী দুই মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ যার ফলে রাজ্যের প্রায় সাড়ে ৫ কোটি রেশন গ্রাহকের…
Read More
একের পর এক হয়ে চলা ভোট পরবর্তী হিংসার চিত্র খতিয়ে দেখছে কমিশন

একের পর এক হয়ে চলা ভোট পরবর্তী হিংসার চিত্র খতিয়ে দেখছে কমিশন

একুশে বিধানসভা ভোট পর্ব মিটে গেলেও চলছে পরবর্তী হিংসার চিত্র। উঠছে একের পর অভিযোগ। হিংসার ছবি দেখা গেছে চারিদিকে। এবার এই পরিস্থিতি পর্যালোচনার জন্য ভোট পরবর্তী হিংসার তদন্তে নামল কেন্দ্রীয় মানবাধিকার কমিশন। উত্তর ২৪ পরগনার উপদ্রুত এলাকাগুলো ঘুরে দেখলেন কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল। দেখা করেন ভোটের সময় মৃত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে। কয়েকজনের বাড়িতেও যান মানবাধিকার কমিশনের সদস্যরা।  অন্য দিকে, এদিন আমডাঙায় পৌঁছন মানবাধিকার কমিশনের আরও একটি প্রতিনিধি দল। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন হাবড়ার এসডিপিও রোহেদ শেখও। এদিন তাঁরা ওই এলাকা ঘুরে বাড়ি ছাড়াদের বিষয়ে সারেজামিনে খতিয়ে দেখেন। ভোটের পর বাড়ি ছাড়ারা গ্রামে ফিরেছেন কি না, সে বিষয়ও বিষদে…
Read More
এবার রাজ্যেও দেখা মিলল নতুন করোনা প্রজাতির

এবার রাজ্যেও দেখা মিলল নতুন করোনা প্রজাতির

উদ্বেগ বাড়লো এবার আরও বেশি। সবে মাত্র কদিন হল করোনার দ্বিতীয় ঢেউ সামলে উঠছিলো রাজ্য। এরইমধ্যে রাজ্যে আবার দেখা দিল করোনার নতুন রূপ। তবে আশঙ্কাই সত্যি হতে চলেছে? আশঙ্কা প্রথম থেকেই করা হয়েছিল যে করোনাভাইরাস তৃতীয় ঢেউয়ের কারণ হয়ে উঠবে ভাইরাসের 'ডেল্টা' প্রজাতি। বঙ্গবাসীর উদ্বেগ বাড়িয়ে কেন্দ্র আজ জানাল, দেশের যে ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ডেল্টা প্রজাতির স্ট্রেন পাওয়া গিয়েছে, তার মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গ। গোটা দেশে চতুর্থ স্থানে রয়েছে এ রাজ্য। ডেল্টা প্রজাতির সংক্রমণ নিয়ে আশঙ্কার কালো মেঘ জমছে বাংলার আকাশে। সংক্রমণের প্রশ্নে ‘ভ্যারিয়েন্ট অব কনর্সান’ তালিকায় থাকা স্ট্রেনগুলির মধ্যে সর্বাধিক শক্তিশালী ডেল্টা প্রজাতি। তথ্য বলছে, এই মুহূর্তে…
Read More
প্রবল বর্ষণে  আগামী ৭ দিন বাড়বে নদীর জল, রয়েছে ধসের আশঙ্কা, ভাসতে পারে উত্তরবঙ্গ

প্রবল বর্ষণে আগামী ৭ দিন বাড়বে নদীর জল, রয়েছে ধসের আশঙ্কা, ভাসতে পারে উত্তরবঙ্গ

আগামী সাত দিন প্রবল বর্ষণ হতে চলেছে উত্তরবঙ্গ যার জেরে বিভিন্নভাবে জলস্তর বাড়বে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ক্রমশ ধন্যবাদ উত্তরবঙ্গের দিকে সরে যাচ্ছে ঘূর্ণাবর্ত। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ছে থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে। আগামী সোমবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কয়েকটি প্রান্তে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার এবং সোমবার উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া অফিসের থেকে আগামী শনিবার অর্থাৎ ৩ জুলাই পর্যন্ত সর্তকতা জারি করা…
Read More
কেএলও’র হুমকি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কোচবিহারের তৃণমূল জেলা সভাপতিকে

কেএলও’র হুমকি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কোচবিহারের তৃণমূল জেলা সভাপতিকে

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি যখন নিয়ে উত্তাল রাজ্য, সেই সময় তৃণমূল নেতৃত্বকে হুমকি দিল কামতাপুর লিবারেশন। এই ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।  সম্প্রতি কেএলও এক প্রেস বিবৃতিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ও তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায়কে হুশিয়ারি দেয়। পৃথক রাজ্যের দাবি সমর্থন না করার জন্যই তৃণমূল নেতাদের হুমকি দিয়েছে বিচ্ছিন্নবাদী এই গোষ্ঠী। ঘটনায় কেএলও প্রধান জীবন সিংহের বিরুদ্ধে থানায়  অভিযোগ দায়ের করেছে তৃণমূল। ২০২১-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। তবে উত্তরবঙ্গে রাজ্যের শাসক দলের থেকে কিছুটা এগিয়ে রয়েছে বিজেপি। রাজ্যের বিধানসভা নির্বাচনের এই  ফলাফলের পরেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য ঘোষণার দাবি উঠতে থাকে। বিজেপির…
Read More
কঠিন সময়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকলেন প্রণব পুত্র

কঠিন সময়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকলেন প্রণব পুত্র

করোনা সংক্রমণ রোধে একমাত্র উপায় টিকাকরণ। এবার সেই টিকাকরণ নিয়েই উত্তাল রাজ্যে। এই মুহূর্তে রাজ্যের সব চেয়ে বড় চাঞ্চল্যকর খবর হল ভুয়ো ভ্যাকসিন কান্ড। এই নিয়ে তোলপাড় কলকাতা সহ রাজ্য। শুরু হয়েছে তদন্ত। বেড়েছে জটিলতা। কলকাতার কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ইতিমধ্যেই রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। এবার ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প চালানো নিয়ে বিজেপি যতই তৃণমূলকে আক্রমণ শানাক না কেন, এই বিষয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়ালেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, জানিয়ে দিলেন তিনি। টুইটে প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘‌আই এস অফিসার দেবাঞ্জন দেব আয়োজিত ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে যদি দিদিকে…
Read More
সংক্রমণের সংখ্যা কমে স্বস্তি মিলছে রাজ্যে

সংক্রমণের সংখ্যা কমে স্বস্তি মিলছে রাজ্যে

মাসখানেকের উপর কড়া বিধিনিষেধের সুফল পাচ্ছে বাংলা। বিধি নিষেধ জারি করার পর রাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতিতে যে ব্যাপক পরিবর্তন এসেছে তা বোঝা যাচ্ছে স্পষ্ট। ধীরে ধীরে এগিয়ে চলেছে বাংলা। অনেকটাই উন্নতি ঘটেছে। এদিন রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৩ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত কমে ১৯০ জন। কয়েক সপ্তাহ আগেই যে সংখ্যাটা ছিল দৈনিক ৩ হাজারেরও বেশি। একটু একটু করে কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯১ হাজার ২১৯। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৫১ হাজার ৪৩৭ জন। এই একই সময়ে…
Read More
ফলক ভাঙার সাথে সাথে মামলা গেল কোর্টে

ফলক ভাঙার সাথে সাথে মামলা গেল কোর্টে

টিকাকরণ নিয়ে উত্তাল রাজ্যে। এই মুহূর্তে রাজ্যের সব চেয়ে বড় চাঞ্চল্যকর ও বিতর্কিত খবর হল ভুয়ো ভ্যাকসিন কান্ড। উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শুরু হল রাজনৈতিক চাপানউতোর। এবার ভুয়ো টিকা কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। কসবায় ভুয়ো টিকাকরণ কাণ্ডের জট খুলতে সিবিআই তদন্ত প্রয়োজন। এই দাবি তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী সন্দীপন দাস। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে। কোন বিচারপতির বেঞ্চে মামলাটি চলবে, তাও জানা যাবে আগামী সপ্তাহে। তাঁর দাবি, ভুয়ো টিকাকাণ্ডে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একাংশ জড়িত আছে। রাজ্য পুলিশ সত্য উদঘাটন করতে পারবে না। তাই কেন্দ্রীয় সংস্থাকে তদন্তভার দেওয়ার আর্জি…
Read More