07
Jul
মঙ্গলবার সকালে শিলিগুড়ি সেবক রোডের ইন্ডাস্ট্রিয়াল পার্কে এক স্টিলের আসবাবপত্র তৈরীর কারখানায় আগুন লাগে। নিমেষের মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে যায় কারখানার বহু সামগ্রী। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। লকডাউনের কারণে কারখানা বন্ধ থাকে। তবে ঐদিন দেখভালের জন্য কর্মীরা কারখানায় এসেছিলেন, ঠিক তখনই তারা দেখতে পায় কারখানা থেকে ধোঁয়া বেরোচ্ছে, এরপরই তারা দমকল বিভাগকে খবর দেয়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজে সফল হন। কারখানার মালিক ও কর্তৃপক্ষ জানান, " শর্ট সার্কিট থেকেই কারখানায় আগুন লেগেছে।"
