03
Sep
তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে রাজ্যের এবং রাজ্যবাসীর উন্নয়নের দিকেই সব চেয়ে বেশি নজর তাই। এর মধ্যে সব চেয়ে বেশি নজর উন্নয়নে শিল্পে। রাজ্যের শিল্প উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিতে একাধিক ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধারে একাধিক শিল্পতালুকে বিনিয়োগ তো অন্যদিকে শিল্পবান্ধব নয়া নীতির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পানাগড়ে একটি পলিফিল্ম কারখানার ভিত্তিপ্রস্থর স্থাপন করতে গিয়ে মুখ্যমন্ত্রী দেউচাপচামি এলাকায় একটি নতুন বিদ্যুৎ উৎপাদন কারখানার কথা ঘোষণা করেন তিনি। এর পরই মুখ্যমন্ত্রীর ঘোষণা, “বাংলায় বিনিয়োগ করুন। আমাদের সরকার শিল্পের পাশে আছে। এ রাজ্য শিল্পে একনম্বর হবেই। এবার শিল্পই টার্গেট আমাদের।” পাশাপাশি জানিয়ে দিলেন, ওয়েস্টবেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বোর্ড গঠনের কথা। সেই…
