পশ্চিমবঙ্গ

আপাততের জন্য মুলতুবি রইলো পিএসির মামলা

আপাততের জন্য মুলতুবি রইলো পিএসির মামলা

আগামী কিছুদিনের জন্য মুলতুবি রইলো পিএসির মামলা৷ বিগত বেশ কয়েকদিন যাবৎ মামলা চলছে মুকুল রায়ের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান পদ নিয়ে৷ তবে এবার ঘোষণা হলো সুপ্রিম কোর্টের নির্দেশিকা না আসা পর্যন্ত বহাল থাকবে মুকুল রায়ই থাকছেন ওই পদে৷ জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। ২১ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতুবি করলেন তিনি৷  কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং বিধানসভার অধ্যক্ষ সুপ্রিম কোর্টে ২ টি মামলা দায়ের করেছিলেন৷ ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানির সম্ভাবনা। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী দীনদয়াল ভট্টাচার্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। অধ্যক্ষ জানান, আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।…
Read More
অভিভাবকদের আস্বস্ত করলো ব্রাত্য

অভিভাবকদের আস্বস্ত করলো ব্রাত্য

এবার আর কোনো বাধা রইল না। পূর্ব ঘোষণা অনুযায়ী, কলকাতা হাই কোর্টের রায়ে অবশেষে চলতি মাসেই ১৬ নভেম্বর থেকে খুলছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়৷ আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস নেওয়া হবে৷ কী ভাবে ক্লাস হবে সে সম্পর্কেও নির্দেশিকাও জারি করা হয়েছে৷ কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে অনেক অভিভাবকই এখনও নিশ্চিত হতে পারেননি যে তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন কিনা। সেই ব্যাপারে আশ্বস্ত করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বললেন, স্কুলে যাওয়া আবশ্যক নয়।  স্কুল খোলার পর সংক্রমণ বাড়বে, এই নিয়ে যে চিন্তা দেখা যাচ্ছে অভিভাবক মহলে তা অজানা নয় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তাই এই ইস্যুতে আলোকপাত করে তিনি স্পষ্ট…
Read More
রাজ্য সরকারের সাথে আলোচনা করতে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব

রাজ্য সরকারের সাথে আলোচনা করতে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব

আজ রাজ্য সরকারের সাথে বৈঠক করতে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয়কুমার ভাল্লা। আজ সকালের বিমানে দিল্লি থেকে কলকাতায় এলেন তিনি। আজ রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে বিএসএফ-এর নয়া নিয়ম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। সম্প্রতি অসম, পঞ্জাব ও পশ্চিমবঙ্গে বিএসএফ-এর জন্য নতুন নিয়ম চালু হয়েছে। সেই নিয়ম অনুযায়ী, এই তিন রাজ্যে আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের ৫০ কিলোমিটার এলাকায় তল্লাশি, বাজেয়াপ্ত এবং গ্রেফতার করতে পারবে বিএসএফ। এই নয়া নিয়মে প্রথম থেকেই আপত্তি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নি। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে বিধানসভায় প্রস্তাব পঞ্জাব সরকার৷…
Read More
এবার রাজ্যে হবে ঘরে ঘরে টিকাকরণ

এবার রাজ্যে হবে ঘরে ঘরে টিকাকরণ

করোনা সংক্রমণ রোধ করতে সব চেয়ে বড়ো উপায় টিকাকরণ৷ কিন্তু দেখা যাচ্ছে এখনও বহু মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজটাই নেননি৷ টিকাকরণ ত্বরাণ্বিত করতে এবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন টিকাকর্মীরা৷ শুধু তাই নয়, যাঁদের দ্বিতীয় ডোজ বকেয়া রয়েছে এবং শয্যাশায়ী ব্যক্তিদের চিহ্নিত করে টিকা দেওয়ার উদ্যোগ নেবেন তাঁরা৷ ইতিমধ্যেই পিছিয়ে পড়া জেলাগুলিতে টিকাকরণে জোড় দিতে বাড়ি বাড়ি গিয়ে প্রতিষেধক দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্র৷ সেই পথে হাঁটতে চলেছে রাজ্যও৷ রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া টিকাকরণ কর্মসূচিতে এখনও পর্যন্ত দু’টি ডোজ মিলিয়ে প্রায় ৭.৪ কোটি মানুষ টিকা পেয়েছেন। কিন্তু টিকাকরণে প্রদানে আরও গতি আনতে চাইছে রাজ্য। সে…
Read More
আজ পালিত হলো ছটপূজা

আজ পালিত হলো ছটপূজা

আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে ছটপূজা। উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে ব্রত ভাঙলেন হাজার হাজার ভক্ত। মালদা থেকে হাওড়া গোটা রাজ্যের সর্বত্রই দেখা গেল এই চিত্র৷ ভোর রাত থেকেই মালদা শহরের সদরঘাটে মহানন্দা নদীর পাড়ে ভক্তদের ঢল নেমে আসে। বুক জলে নেমে ছট মাইয়ার পুজোই ব্রতী হন ভক্তরা। গোটা মহানন্দা নদীর পাড় আলোকিত হয়ে ওঠে বিভিন্ন আতসবাজি এবং প্রদীপের শিখায়। তার সঙ্গে চলে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ও নাচ। এরপর উদীয়মান সূর্য কে অঘ্য নিবেদন করে ব্রত ভাঙেন হাজার-হাজার ভক্ত। ছটপুজোয় হাওড়ার বিভিন্ন ঘাটেও লক্ষ্য করা গিয়েছে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। প্রসঙ্গত, লোকআস্থা মহাপর্ব ছটপুজোর আজ শেষ দিন। ভোররাত থেকেই পুণ্যার্থীদের…
Read More
আর কোনো বাধা রইল না স্কুল খুলতে খারিজ হলো মামলা

আর কোনো বাধা রইল না স্কুল খুলতে খারিজ হলো মামলা

অবশেষে কেটে গেলো সমস্ত আইনি জট৷ স্বীকৃতি দেওয়া হলো রাজ্য সরকারের সিদ্ধান্তকেই৷ পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ১৬ নভেম্বর থেকে খুলছে রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়৷ আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস নেওয়া হবে৷ কী ভাবে ক্লাস হবে সে সম্পর্কেও নির্দেশিকা জারি করা হয়েছে৷ কিন্তু স্কুল খোলা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী।সেই মামলার শুনানি ছিল আজ বৃহস্পতিবার৷  শুনানির শুরুতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, ৯-১২ কোনও ছাত্রের অভিভাবক আদালতে এলেন না কেন? তাঁরা যদি মনে করতেন তাঁরা অসুবিধার সম্মুখীন হবেন, তাহলে অবশ্যই আদালতের দ্বারস্থ হতেন। আপনি এই মামলা করেছেন কার স্বার্থে? অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট…
Read More
দল ছাড়লেন শ্রাবন্তী

দল ছাড়লেন শ্রাবন্তী

একের পর এক ভাঙনের মুখে পড়েছে বিজেপি৷ এবার আরো এক ভাঙ্গনের মুখে পড়তে হলো বিজেপিকে৷ দল ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে টুইট করেন অভিনেত্রী৷ তিনি লেখেন, ‘বিজেপি’র সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করলাম৷ রাজ্যের উন্নয়নে স্বার্থে কোনও উদ্যোগ দেখতে পাচ্ছি না বিজেপি’তে৷’ বিধানসভা ভোটের আগে ১ মার্চ কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপি’তে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ তাঁকে বেহালা পশ্চিমের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী করে দল৷ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ৫০ হাজারেরও বেশি ভোটে পরাজিত হন তিনি৷ একুশের নির্বাচনে একঝাঁক তারকা প্রার্থী দিয়েছিল বিজেপি৷ তারমধ্যে ছিলেন অঞ্জনা বসু, পায়েল সরকার, হিরণ চট্টোপাধ্যায় এবং যশ দাশগুপ্তের মতো টলিউডের তারকারা।…
Read More
আরো একবার বন্ধ হতে পারে শিক্ষক নিয়োগ

আরো একবার বন্ধ হতে পারে শিক্ষক নিয়োগ

রাজ্য জুড়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ চলছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে। মামলাও চলছে এই সংক্রান্ত। এবার আরো একবার মামলার গেরোয় পড়ে গেল উচ্চ প্রাথমিক নিয়োগ। সেই কারণে আপাতত নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সমস্ত অভিযোগের নিষ্পত্তির জন্য আরও ৩ মাস সময় বরাদ্দ করল আদালত। ততদিন আপাতত বন্ধ থাকবে নিয়োগ সুপারিশ। এই মামলায় ১৫ সপ্তাহ পর ফের শুনানি হবে। শিক্ষা দফতরের সহ অধিকর্তা প্রতিটি অভিযোগের নিষ্পত্তি করবেন। এমনই নির্দেশ বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চের। জুলাই মাস থেকে কার্যত এই নিয়ে সমস্যা শুরু হয়েছে।  জুলাই মাসেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ২০১২, ২০১৫ এবং ২০১৬ সালে টেট পরীক্ষার নম্বর ও…
Read More
ধীরে ধীরে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা

ধীরে ধীরে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা

করোনা সংক্রমণের আবহে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর শুরু হয়েছে মেট্রো পরিষেবা। যানবাহন নিয়ে সিদ্ধান্ত নিয়ে বাড়ানো হয়েছে মেট্রো রেলের সংখ্যাও। এবার ফের একবার বাড়তে চলেছে কলকাতা মেট্রো রেলের সংখ্যা। জানা গিয়েছে, আগামী সোমবার থেকে বাড়ছে মেট্রো। একই সঙ্গে বাড়ছে মেট্রো রেলের সময়সীমাও।  কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, আগামী সোমবার থেকে সকালে সাড়ে সাতটা পরিবর্তে সকাল সাতটা থেকেই মিলবে মেট্রো পরিষেবা। একদম ঠিক আগের মত। এদিকে, মোট ছয়টি অতিরিক্ত মেট্রো রেল পরিষেবা পাওয়া যাবে সেদিন থেকে। আসলে আগামী ১৬ নভেম্ব্র থেকে রাজ্যে খুলে যাচ্ছে স্কুল-কলেজ। তাই শিক্ষক, শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়া এবং অভিভাবকদের যাতায়াতের সুবিধার জন্যই এই পদক্ষেপ…
Read More
চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা না হওয়ায় নয়া নির্দেশ

চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা না হওয়ায় নয়া নির্দেশ

করোনা সংক্রমণের আবহে বিগত দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ এই পরিস্থিতিতে চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ তবে ২০২২ সালে পরীক্ষা হবে খাতায় কলমে৷ তার আগে স্কুলগুলিকে প্র্যাক্টিক্যাল খাতাগুলি সংরক্ষণের নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ মঙ্গলবার এই মর্মে স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশিকা পাঠিয়েছে সংসদ৷  ওই নির্দেশিকায় বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে স্কুলগুলিকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হবে। ১৫ মার্চের পর প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর সংসদে জমা দিতে হবে। পাশাপাশি সমস্ত উত্তরপত্র স্কুলগুলিকে সংরক্ষিত রাখতে হবে। পরবর্তী সময়ে প্রয়োজন পড়লে তা চেয়ে পাঠাতে পারে সংসদ।  পাশাপাশি আরও একটি নির্দেশিকা জারি করা হয়েছে৷ চলতি বছরের ১…
Read More