পশ্চিমবঙ্গ

আজ থেকে বদলে গেলো স্কুল খোলার নিয়ম

আজ থেকে বদলে গেলো স্কুল খোলার নিয়ম

করোনা আবহে দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার সবে মাত্র খুলছে স্কুল৷ গত মঙ্গলবার ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে নবম থেকে একাদশ শ্রেণির ক্লাস৷ প্রথমে বলা হয়েছিল সোম থেকে শনি প্রতিদিনই স্কুল হবে৷ কিন্তু ক্লাস শুরু হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদের রুটিন ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে৷ এত দিন বন্ধ থাকার পর স্কুল খুলেছে৷ এখনই রোজ ক্লাস কেন? শুরু থেকেই বা কেন এত বেশি স্কুলে থাকতে হবে? প্রশ্ন উঠতেই বিষয়টি পর্যালোচনা করে নতুন বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ৷  নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোম,বুধ, শুক্র হবে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস৷ মঙ্গল ও বৃহস্পতিবার হবে নবম ও একাদশ শ্রেণির ক্লাস৷ সকাল…
Read More
আসন্ন বড়োদিনেও কোপ পড়লো করোনার

আসন্ন বড়োদিনেও কোপ পড়লো করোনার

বিগত দু বছর ধরে দেশের বিভিন্ন উৎসবে বাধা ফেলেছে করোনা সংক্রমণ৷ গত বছরের মতো চলতি বছরেও করোনা কাঁটায় দুর্গা পুজোয় লাগু হয়েছিল একাধিক বিধি নিষেধ৷ বর্ষ শেষের উৎসবেও একই ধাক্কা৷ বড়দিন বা নববর্ষ পালনেও জমায়েতে ‘না’ কলকাতা হাইকোর্টের৷ ২৫ ডিসেম্বর বা ১ জানুয়ারি পার্ক স্ট্রিট চত্বর সহ রাজ্যের যে কোনও প্রান্তে কোনও রকম জমায়েত করা যাবে না বলে নির্দেশ আদালতের৷ সাধারণ মানুষ যাতে কোনও ভাবে ভিড় জমাতে না পারে তা দেখার দায়িত্ব নিতে হবে প্রশাসনকেই৷  রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল৷ তবে সম্পূর্ণ বিপদ মুক্ত নয়৷ তার উপর দুর্গা পুজোর পর কালী পুজো, ছট, জগদ্ধাত্রীর মতো একের পর এক উৎসব…
Read More
স্বস্তি দিয়ে নিম্নমুখী হলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

স্বস্তি দিয়ে নিম্নমুখী হলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা বাড়লেও অন্যদিকে কমছে দেশের সংক্রমনের সংখ্যা। আজ ১০ হাজারের গণ্ডি থেকেও নেমেছে দৈনিক আক্রান্ত। তবে মৃত্যুর সংখ্যা এক লাফে বাড়ল অনেকটা। আজ ৮ হাজারের আশেপাশে রয়েছে আক্রান্তের সংখ্যা। তবে একদিনে হঠাৎ অনেকটা মৃত্যু বেড়ে যাওয়ার উদ্বেগ বেড়েছে! তাই তৃতীয় ঢেউ নিয়ে এখনও যে আশঙ্কা থেকেই যাচ্ছে তা বলাই বাহুল্য। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৬৫ জন, যা ২৮৭ দিনে সবথেকে কম। এখনও পর্যন্ত দেশে আক্রান্ত ৩ কোটি ৪৪ লক্ষ ৫৬ হাজার ৪০১ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ১৯৭ জনের। এই নিয়ে মোট মৃত্যু ৪ লক্ষ ৬৩…
Read More
রাজ্যে কয়েক হাজার কর্মস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে কয়েক হাজার কর্মস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হলো মুখ্যমন্ত্রীর তরফে পূর্ব ঘোষিত 'দুয়ারে রেশন' প্রকল্প। আর এই প্রকল্প চালুর সঙ্গে সঙ্গে নয়া কর্মসংস্থানের হদিশ দিলেন তিনি। সবমিলিয়ে রাজ্যে নতুন ৪২ হাজার কর্মসংস্থান হবে বলে এদিন দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রেশন ডিলারদের জন্যও সুখবর দিলেন মুখ্যমন্ত্রী।  আজ মমতা জানান, বাড়ি-বাড়ি রেশন পৌঁছে দিতে এবার থেকে দু’জন করে কর্মী নিতে পারবেন রেশন ডিলাররা। তাঁদের মাইনে হবে ১০ হাজার টাকা করে। তবে এই ক্ষেত্রে অর্ধেক মাইনে দেবে রাজ্য সরকার এবং অর্ধেক মাইনে দেবে ডিলাররা, অর্থাৎ ৫ হাজার করে। এতদিন রেশন ডিলাররা কর্মী নিয়োগ করতে পারতেন না। কিন্তু এবার থেকে তাঁরা দুজন করে কর্মী…
Read More
চিন্তা বাড়ছে আবার বাড়তে থাকা রাজ্যের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা নিয়ে

চিন্তা বাড়ছে আবার বাড়তে থাকা রাজ্যের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা নিয়ে

স্বস্তির পর আবার বেশ খানিকটা বাড়লো রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। আগের তুলনায় এদিন অনেকটাই বেড়েছে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। একই রকমভাবে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা নিয়ে চিন্তা আজও রয়েছে আগের মতোই। কমছে তো না বরং দিন দিন উদ্বেগ বাড়ছে। তাই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট হয়ে যাচ্ছে বারবার। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে। আজ থেকে আবার খুলেছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তাই কোভিড মাত্রায় নজর বেশি করে থাকবে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৮১৯ জন। আজ রাজ্যের করোনা আক্রান্তদের মধ্যে ২৩১ জন কলকাতার! অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও…
Read More
স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিস্তারিত ঘোষণা

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিস্তারিত ঘোষণা

রাজ্য সরকারের ঘোষণা থেকে বহু প্রশ্ন উঠেছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে৷ স্বাস্থ্যসাথী কার্ডের টাকা ফুরিয়ে গেল বিনামূল্যে চিকিৎসা কী আর মিলবে না? কী ভাবে চিকিৎসা করাবে গরিব মানুষগুলো? এই প্রশ্ন অনেকের মনেই উঁকি দিয়েছে৷ এ বিষয়ে যাবতীয় সংশয় দূর করে দিলেন স্বাস্থ্য অধিকর্তা৷ তিনি জানিয়ে দিলেন, স্বাস্থ্যসাথী কার্ডের টাকা ফুরিয়ে গেলেও বিনামূল্যেই সরকারি হাসপাতালে মিলবে চিকিৎসা৷ সরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক করার পর যথেষ্ট সংশয় তৈরি হয়েছে৷ পরিবারের কোনও এক সদস্যের চিকিৎসা করাতে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের ৫ লক্ষ টাকার ব্যালেন্স ফুরিয়ে গেলে বাকি সদস্যদের চিকিৎসা হবে কী ভাবে? তাঁরা কোথায় যাবেন? গতকাল স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী স্পষ্ট জানিয়েছে দেন, স্বাস্থ্যসাথী কার্ডের…
Read More
অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া পদে কে বসতে চলেছেন

অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া পদে কে বসতে চলেছেন

গত বছরে নিজের পদে ইস্তফা দেন সাংসদ অর্পিতা ঘোষ। সেই সময় থেকে খালিই ছিল ওই পদ, এবার ওই পদ পূরণ করতে তার জায়গায় আসছেন লুইজিনহো ফেলেইরিও। তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে আসন্ন রাজ্যসভার একটি আসনের নির্বাচনে লুইজিনহো ফেলেইরিওকে প্রার্থী হিসাবে মনোনীত করেছে। আজ দলের তরফে টুইট করে এই কথা জানানো হয়েছে। আসলে এটি অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসন। বিধানসভা সূত্রে খবর, আগামী সোমবার মনোনয়ন জমা দেবেন ফেলেইরো। প্রসঙ্গত, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের এই নেতা সম্প্রতি কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। আগামী ২৯ নভেম্বর এই আসনে ভোট গ্রহণের জন্য মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে বলে আগেই জানানো হয়েছে।…
Read More
প্রধানমন্ত্রীকে বিশেষ উপহার ‘পদ্ম’ জয়ী বাংলার তাঁতশিল্পী সুনীলের

প্রধানমন্ত্রীকে বিশেষ উপহার ‘পদ্ম’ জয়ী বাংলার তাঁতশিল্পী সুনীলের

প্রকৃত অর্থেই তিনি তাঁত ‘শিল্পী’। শাড়ির ক্যানভাসে নিপুন দক্ষতায় ছবি আঁকেন তিনি। তাঁর হাতের জাদুতে কত জামদানি শাড়ি হয়ে উঠেছে স্বর্গীয় সুন্দর! এমন অসামান্য দক্ষতার স্বীকৃতি আগেও পেয়েছেন। এবার ঝুলিতে এসেছে পদ্ম সম্মান। আরও এক বড় পাওয়া হল নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার তাঁতশিল্পী বীরেন কুমার বসাকের। শনিবার বীরেন কুমার বসাকের কাজের প্রশংসা করে, শিল্পীর সঙ্গে নিজের ছবি দিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে মোদি লেখেন, “পশ্চিমবঙ্গের নদিয়ার বীরেন কুমার বসাক বিশিষ্ট তন্তুবায়। তাঁর শাড়িতে তিনি ভারতীয় সংস্কৃতির নানা দিক ও ইতিহাসের নানা অধ্যায় ফুটিয়ে তোলেন। পদ্ম সম্মানে ভূষিতদের সঙ্গে আলাপচারিতার সময় তাঁর থেকে পাওয়া উপহারে আমি আপ্লুত।” এই টুইটের…
Read More
বড় খুশির খবর এলো সুরাপ্রেমীদের জন্য

বড় খুশির খবর এলো সুরাপ্রেমীদের জন্য

পূজার মরশুমে বড় সুখবর এলো সুরাপ্রেমীদের জন্য। বছরের এই চলতি সময়টা কার্যত উৎসবের সময়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর পর থেকে মোটামুটি ফেব্রুয়ারি মাস পর্যন্ত হালকা মুডে থাকে বাঙালি। একের পর এক পুজো, তারপর ক্রিসমাস এবং নতুন বছরের আনন্দে মেতে ওঠে সকলে। অবশ্যই এই আনন্দে সবথেকে বেশি প্রাধান্য পায় রঙিন পানীয়। সেই প্রেক্ষিতে এই খবর সুরাপ্রেমীদের জন্য উৎসবের সমান। কারণ রাজ্যে কমতে চলেছে মদের দাম। জানা গিয়েছে, রাজ্যে আবগারি শুল্ক করতে চলেছে এবং তার ফলেই কমবে মদের দাম। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৬ নভেম্বর থেকে রাজ্যে দাম কমতে চলেছে বিলিতি মদের এবং বিয়ারের। এখনকার দামের তুলনায় প্রায় ২৫ শতাংশ কমবে মদের দাম।…
Read More
বড় অঙ্ক খরচ করেও আশানুরূপ ফল পায়নি বিজেপি

বড় অঙ্ক খরচ করেও আশানুরূপ ফল পায়নি বিজেপি

এই মুহূর্তে অন্যতম রাজনৈতিক দল হলো বিজেপি, যা এই সময় দেশের সবচেয়ে বড়ো ধনি রাজনৈতিক দলের জায়গা করে নিয়েছে৷ ফলে তাঁদের খরচের বহরও তেমনই৷ চলতি বছর পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ক্ষমতা দখলে কোনও কার্পণ্য করেনি কেন্দ্রের শাসক দল৷ সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই পাঁচ রাজ্যে তাঁদের খরচের খতিয়ান৷ পশ্চিমবঙ্গ, অসম তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরি-এই পাঁচ রাজ্যে ভোটের জন্য বিজেপি খরচ করেছিল ২৫২ কোটি টাকা ২ লক্ষ ৭১ হাজার ৭৫৩ টাকা৷ তার মধ্যে শুধু বাংলার জন্যেই খরচ হয়েছে ১৫১ কোটি টাকা৷  প্রসঙ্গত, প্রতিটি রাজনৈতিক দলকেই তাঁদের খরচ নির্বাচন কমিশনকে জানাতে হয়৷ পাঁচ রাজ্যে ভোটের মোট খরচের ৬০ শতাংশই বিজেপি ব্যয় করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল…
Read More