পশ্চিমবঙ্গ

বিগত এগারো বছরের উন্নয়নের খতিয়ান করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

বিগত এগারো বছরের উন্নয়নের খতিয়ান করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে চব্বিশের লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা তিনবার ওই একই কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন তিনি। বিগত ১১ বছরে ডায়মন্ড হারবারের উন্নয়নে কী কী কাজ করেছেন, এবার সেটার খতিয়ান তুলে ধরতে চলেছেন তৃণমূল সেনাপতি। জানা যাচ্ছে, বিষ্ণুপুর ২ নং ব্লকের শ্রীকৃষ্ণ বোরহানপুর স্কুল ময়দানে তৃণমূল কংগ্রেসের একটি সভা আছে। সেখানে সাতগাছিয়ার ওই কর্মসূচিতেই অভিষেক নিজের সাংসদ জীবনের কাজের খতিয়ান প্রকাশ করবেন। ডায়মন্ড হারবারের কোন বিধানসভা কেন্দ্রের উন্নয়নে কত…
Read More
নয়া নির্দেশ শিক্ষা দফতরের তরফে

নয়া নির্দেশ শিক্ষা দফতরের তরফে

সংযোজন হলো নতুন কিছু, এবার থেকে শিক্ষার্থীরা পাবে নতুন কিছু। মুখ্যমন্ত্রীর লেখা বই এবার থেকে পড়বে স্কুলের ছাত্রছাত্রীরাও। রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলির লাইব্রেরিতে রাখতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলে বইয়ের তালিকাও পৌঁছে গিয়েছে। সেই তালিকায় ‘মা’ থেকে ‘কথাঞ্জলী’ সবই রয়েছে। শিক্ষা দফতরের তরফে জানা গিয়েছে, রাজ্যের সরকারি স্কুলগুলির গ্রন্থাগারে মোট ৫১৫ টি বই রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৯ টি বই রয়েছে মুখ্যমন্ত্রীর লেখা। গ্রন্থাগারের জন্য ১ লক্ষ টাকা করে স্কুলগুলিকে দেওয়া হয়েছে। তারপরেই পাঠানো হয়েছে বইয়ের তালিকা। ধাপে ধাপে বিভিন্ন জেলায় স্কুলের গ্রন্থাগারগুলিতে মুখ্যমন্ত্রীর বই পাঠানো হবে। শুরু করা হবে উত্তরবঙ্গ এমনই…
Read More
খাস মহানগরীর বুকেই তৈরী হবে বিধ্বংসী বন্দুক

খাস মহানগরীর বুকেই তৈরী হবে বিধ্বংসী বন্দুক

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। এবার নৌবাহিনীর হাত ভারতীয় সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে যুক্ত হল নতুন অস্ত্র। খাস কলকাতায় ‘গার্ডেনরিচ শিপ বিল্ডার্স’ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে বিশেষ বিধ্বংসী বন্দুক ‘নাভাল সারফেস গান’। ইতিমধ্যেই সমুদ্রে সফল ট্রায়াল করা হয়েছে এই বন্দুকের। ভারতীয় নৌসেনা নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে এই বন্দুক। দুটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে এই বিধ্বংসী বন্দুক তৈরি করেছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স। মাঝ সমুদ্র থেকেই যুদ্ধজাহাজে…
Read More
কড়া নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের তরফে

কড়া নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের তরফে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সম্প্রতি রাজ্যে প্রায় তিন বছর ধরে বন্ধ হয়ে থাকা ‘মহাত্মা গান্ধীর রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প’ (১০০ দিনের কাজ) 100 Days Work নিয়ে বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, রাজ্যের বিরুদ্ধে ১০০ দিনের কাজে অনিয়মের অভিযোগ তুলে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র। এতদিন পর যখন এই ইস্যুতে জট খুলতে চলেছে বলে মনে করা হচ্ছে তখনই ১০০ দিনের কাজের টাকা নয়ছয়ের ঘটনায়…
Read More
বাড়ানো হলো কাজের মেয়াদ

বাড়ানো হলো কাজের মেয়াদ

সদ্যই অবসর নেওয়ার কথা থাকলেও নেওয়া হলো না অবসর। বাড়ানো হলো কাজের মেয়াদ। কেন্দ্রের তরফে সবুজ সঙ্কেত আসতেই বিজ্ঞপ্তি জারি করল নবান্ন, রাজ্যের মুখ্য সচিব পদে মেয়াদ আরও বাড়ল মনোজ পন্থের। অনুমোদন অনুযায়ী, আরো ছয় মাস মুখ্যসচিব পদে বহাল থাকবেন মনোজ পন্থ। তাঁর কর্মজীবনের মেয়াদ যাতে আরো এক বছর বৃদ্ধি করা যায় তার জন্য আবেদন করা হয়েছিল কেন্দ্রের কাছে। তবে কেন্দ্র এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করতে অনুমতি দেয়নি। এক বছর নয়, ছয় মাসের জন্য মেয়াদ বৃদ্ধির অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় কর্মিবর্গ, জন অভিযোগ, পেনশন বিষয়ক মন্ত্রকের আন্ডার সেক্রেটারি ভূপেন্দ্র পাল সিং এই মর্মে চিঠি দেন নবান্নে। তারপরেই এসেছে…
Read More
বীরভূমে বোমা তৈরির ভিডিও সাংবাদিকদের সামনে প্রকাশ তৃণমূল নেতার, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন

বীরভূমে বোমা তৈরির ভিডিও সাংবাদিকদের সামনে প্রকাশ তৃণমূল নেতার, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন

বোলপুর, ২ জুলাই ২০২৫ — বীরভূম জেলার এক তৃণমূল কংগ্রেস নেতা মঙ্গলবার সাংবাদিকদের সামনে মোবাইল ফোনে একটি ভিডিও দেখিয়ে দাবি করেন, এলাকায় প্রকাশ্যে বোমা তৈরি চলছে এবং প্রশাসন এ বিষয়ে কার্যত নীরব। ভিডিওটি প্রকাশ্যে আসার পর জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জানা গেছে, ভিডিওটিতে দেখা যায়, একদল ব্যক্তি একটি ঘরের ভিতরে দেশি বোমা তৈরি করছে। তৃণমূল নেতার দাবি, এই ভিডিও সম্প্রতি ধারণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনি বিস্ফোরক তৈরির কাজ চলছে। তিনি বলেন, “দেখুন কীভাবে বোমা বাঁধছে… প্রশাসন সব জেনেও চুপ করে আছে।” নেতার অভিযোগ, স্থানীয় থানায় একাধিকবার অভিযোগ জানানো হলেও…
Read More
ঘোষিত হলো পরীক্ষার সময়সীমা

ঘোষিত হলো পরীক্ষার সময়সীমা

বিগত বেশ কিছু দিন ধরেই চলছিল চর্চা, অবশেষে ঘোষিত হলো পরীক্ষার সময়সীমা। দেশের পিজি স্তরের চিকিৎসা শিক্ষায় ভর্তির জন্য জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা নিট পিজি ২০২৫ আগামী ৩ আগস্ট এক শিফটে অনুষ্ঠিত হবে। জাতীয় মেডিকেল সায়েন্স বোর্ড (এনবিইএমএস)-এর পরীক্ষার সময় পরিবর্তনের আবেদন শুক্রবার সুপ্রিম কোর্টে গৃহীত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এই পরীক্ষা ১৫ জুন দুই শিফটে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে গত ৩০ মে সুপ্রিম কোর্ট এনবিইএমএস-কে এক শিফটে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং এ জি মাসিহের বেঞ্চ এনবিইএমএস-এর পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করে,…
Read More
খুলতে হলো নতুন অ্যাকাউন্ট

খুলতে হলো নতুন অ্যাকাউন্ট

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে রীতিমতো বাধ্য হলেন। নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ১১ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। সেই সময় তার পুরনো সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন জেলে থাকার পর গত বছর সেপ্টেম্বর মাসে জামিনে মুক্ত হন মানিক। তবে তার অ্যাকাউন্ট খোলে নি। সেই কারণে তিনি বিধানসভা থেকে বেতন পাচ্ছিলেন না। পাশাপাশি…
Read More
নয়া উদ্যোগ রাজ্য সরকারের তরফ

নয়া উদ্যোগ রাজ্য সরকারের তরফ

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম রথযাত্রা। তবে রথের আগেই রাজ্যবাসীর বাড়ি পৌঁছে দেওয়া হবে প্রসাদ। এর মধ্যে যদি সম্ভব না হয়, তাহলে ৪ জুলাইয়ের মধ্যে তথা উল্টোরথের আগে এই প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে বলে স্থির করা হয়েছে। জানা যাচ্ছে, প্রসাদ বিতরণের প্রক্রিয়া সুষ্টুভাবে সেরে ফেলার জন্য রাজ্যের সকল এসডিও ও বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা থেকে যথেষ্ট পরিমাণে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি ও বাক্স রাজ্যের নানান জেলায় পাঠিয়ে দেওয়া হবে। গজা ও পেড়া কী মাপের…
Read More
‘বিজেপি ৫০ আসনও পাবে না’, দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের তোপ

‘বিজেপি ৫০ আসনও পাবে না’, দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের তোপ

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস (TMC)। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি এবার ৫০টি আসনও পাবে না। তিনি অভিযোগ করেন, বিজেপি পিছনের দরজা দিয়ে এনআরসি (NRC) চালু করার চেষ্টা করছে, কারণ তারা জানে জনসমর্থন হারাচ্ছে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বলেন, “২০২১ সালে বিজেপি ৭৭টি আসন পেয়েছিল। এবার তারা ৫০-এর নিচে আটকে যাবে। আমি ভবিষ্যদ্বাণী করি না, কিন্তু মানুষের ভালোবাসা ও ঈশ্বরের কৃপায় যা বলি, তা মিলে যায়।” তিনি আরও বলেন, “বাংলার মানুষ বিদ্বেষের রাজনীতি প্রত্যাখ্যান করেছে। বিজেপি এখন প্রতিহিংসার রাজনীতি করছে—কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখে…
Read More