পশ্চিমবঙ্গ

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের নতুন একটি রুটে খুব শিগগিরই চালু হতে চলেছে। যাত্রীদের সুবিধার জন্য ফের স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আগামী জুলাই মাস পর্যন্ত চালানো হবে ট্রেন নং. ০২৫২৫ (কামাখ্যা-আনন্দ বিহার) ও ট্রেন নং. ০২৫২৬ (আনন্দ বিহার-কামাখ্যা)। প্রতি শুক্রবার রাত ১০টা ৪৫-এ কামাখ্যা থেকে এই ট্রেন রওনা দেবে। আনন্দ বিহার টার্মিনালে রবিবার সকাল ০৮ টা ৪০ মিনিটে পৌঁছাবে এই ট্রেন। উত্তর পূর্ব সীমান্ত রেল সিদ্ধান্ত নিয়েছে, ট্রেন নং. ১৩০৫৩/১৩০৫৪ (হাওড়া-রাধিকাপুর-হাওড়া) কুলিক এক্সপ্রেসের ভালুকা রোড স্টেশনে অতিরিক্ত দুমিনিট স্টপেজ দেওয়া হবে। মালদহ…
Read More
পর্ষদের তরফে জারি হল নয়া বিজ্ঞপ্তি

পর্ষদের তরফে জারি হল নয়া বিজ্ঞপ্তি

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এই মুহূর্তে রাজ্যে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি নিতে ব্যস্ত পড়ুয়ারা। এবার এই আবহেই বড় ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের। পরীক্ষার রেজাল্ট নিয়ে ছাত্রছাত্রীদের যাতে কোনোরকম সমস্যা পোহাতে না হয় তার জন্যই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “আমরা চাইছি, গোটা প্রক্রিয়াটি আরও কার্যকরী ও দ্রুততার সঙ্গে হোক। দায়বদ্ধতা বাড়ুক। এই উদ্দেশ্যেই এটা করা হয়েছে।” এবার থেকে মাধ্যমিক পরীক্ষার নম্বর আপ্লোড করা হবে অনলাইনেও। প্রধান পরীক্ষকদের উপর অনলাইনে নম্বর জমা দেওয়ার নির্দেশ দেওয়া রয়েছে। খাতা দেখার পর বাড়িতে বসেই অনলাইনে নম্বর আপলোড করতে পারবেন পরীক্ষকরা। মূলত মূল্যায়ন…
Read More
কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের একাধিক গ্রামে ঘটে গিয়েছে এক অন্যরকম সমস্যা। সেখানে একাধিক আধার কার্ড নিষ্ক্রিয় বলে চিঠি এসেছে। বীরভূম থেকে বিষয়টি নিয়ে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, কারও সঙ্গে কথা না বলেই আধার কার্ড ‘ডিঅ্যাক্টিভেট’ করা হয়েছে। তিনি বলেন, ‘আমি বাংলার মানুষকে বলতে পারি ভয় পাবেন না, আমি আছি। যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনও পরিকল্পনা আছে, বাংলার একটা প্রকল্পকেও আমি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে দেব…
Read More
আসন্ন ভোটের মুখে বড় ধাক্কা

আসন্ন ভোটের মুখে বড় ধাক্কা

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ভোটের মুখে বড় সঙ্কটে ‘ইন্ডিয়া’ জোট কংগ্রেসের পর এবার ভাঙন আম আদমি পার্টির অন্দরমহলে। একই সাথে পদত্যাগ করলেন চণ্ডীগড়ের মেয়র। দিনকয়েক আগেই মেয়র নির্বাচন বিষ্ফোরক মন্তব্য করেছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে গণতন্ত্রের অপব্যবহার করা হয়েছে। প্রাথমিকভাবে বিজেপির চেয়ে বেশ খানিকটা এগিয়েই ছিল আপ-কংগ্রেস জোট। যেখানে বিজেপির প্রার্থী মনোজ সোনকের ঝুলিতে এসেছিল ১৬টি ভোট সেখানে আপ প্রার্থী কুলদীপ সিং-র দখলে ছিল ২০টি ভোট। আপ-কংগ্রেস জোট এগিয়ে থাকলেও প্রিসাইডিং অফিসার অনিল মসিহ খেলা ঘুরিয়ে দেন। ভোট গণণার দিন অসুস্থতার কারণে তিনি উপস্থিত…
Read More
মন্ত্রিত্ব পদ থেকে সরানো হল জ্যোতিপ্রিয়কে

মন্ত্রিত্ব পদ থেকে সরানো হল জ্যোতিপ্রিয়কে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যের বনমন্ত্রী এবং শিল্পোদ্যোগ মন্ত্রীর পদ থেকে সরানো হল জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে। রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের বদলে এখন থেকে ওই দুই দফতরের দায়িত্বে থাকবেন বিরবাহা হাঁসদা এবং পার্থ ভৌমিক। বেশ কিছুদিন ধরেই জ্যোতিপ্ৰিয়কে নিয়ে জল্পনা চলছিল। সরকারিভাবে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জ্যোতিপ্ৰিয়কে মন্ত্রির পদ থেকে সরানো হল ঠিকই, তবে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে তার ব্যতিক্রম থেকেই গেল। সালটা ২০২২, জুলাই মাসে শিক্ষা দুর্নীতি…
Read More
সুখবর সরকারের তরফে

সুখবর সরকারের তরফে

বড় সুখবর সরকারের তরফে। প্রতিবছর পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে মেয়েদের পড়াশোনার জন্য। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘোষণা করলেন। ‘মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনা’-র অধীনে এতদিন সরকারের পক্ষ থেকে ১৫ হাজার টাকা করে দেওয়া হত। উত্তরপ্রদেশ সরকার আগামী এপ্রিল মাস থেকে এই অংকটা ২৫ হাজার টাকা করতে চলেছে। উত্তরপ্রদেশ সরকার ‘মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনা’-র অধীনে স্নাতক হওয়া পর্যন্ত মেয়েদের পড়াশোনার জন্য বাৎসরিক ১৫ হাজার টাকা করে প্রদান করে। সরকারের পক্ষ থেকে মেয়েদের শিক্ষার জন্য এই টাকা প্রদান করা হয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর চেয়ারে ২০১৭ সালে বসার পর এই প্রকল্পের ফলে এখনো পর্যন্ত উপকৃত হয়েছেন রাজ্যের ১৭ লাখের…
Read More
এবার দেবকে ডাকা হলো দিল্লিতে

এবার দেবকে ডাকা হলো দিল্লিতে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে এবার ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদ করতে ২১ ফেব্রুয়ারি তাকে দিল্লিতে ইডির সদর দফতরে ডেকে পাঠিয়েছে গোয়েন্দা সংস্থা। বেশ কিছু নথি নিয়ে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, এর আগেও এই একই মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন দেব। পূর্বে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি এই মামলায় দেবকে কলকাতায় নিজামে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সেই সময়, গরু পাচারকাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করে…
Read More
ফালাকাটায় তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন কর্মসূচির সূচনা

ফালাকাটায় তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন কর্মসূচির সূচনা

ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী প্রচারের দেওয়াল লিখন কর্মসূচি শুরু হলো সোমবার থেকে, জানা গেছে এখনো তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়নি তার আগেই প্রচারে নেমে পড়েছে তৃণমূল। সোমবার তৃণমূলের ফালাকাটার দলীয় কার্যালয় থেকে টাউনব্লক কমিটির সকল শাখা সংগঠন এবং তৃণমূল কংগ্রেস তারা সঙ্ঘবদ্ধভাবে এসে ফালাকাটার ৮ নম্বর ওয়ার্ডের মুক্তিপাড়ার কালী মন্দিরের পাশে দেওয়াল লিখন কর্মসূচি শুরু করলো। তৃণমূলের যে সকল জনকল্যাণমুখী প্রকল্প গুলো রয়েছে সেগুলোই তুলে ধরা হয়েছে এই দেওয়াল লিখনের মধ্য দিয়ে, এবং তাদের যে জোড়া ফুল সেই চিহ্ন লিখে এবং তৃণমূলের পক্ষ থেকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে এই দেওয়াল লিখন বলে জানায় ফালাকাটা টাউন ব্লক তৃণমূল…
Read More
রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেন এসসি কমিশনের চেয়ারম্যান

রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেন এসসি কমিশনের চেয়ারম্যান

বেশ কিছুদিন ধরে চর্চায় রয়েছে সন্দেশখালি। একের পর এক ঘটনা ঘটে চলেছে এই জায়গাকে কেন্দ্র করে। এবার ফের সন্দেশখালির প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদারের। তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে রাষ্ট্রপতি শাসন জরুরি হয়ে পড়েছে। এই বিষয়ে রাইসিনা হিলসে রিপোর্টও জমা দেওয়া হয়েছে। ওই রিপোর্টে অভিযোগ করেছেন, সন্দেশখালির সামগ্রিক পরিস্থিতি সামলাতে পুলিশ ব্যর্থ হয়েছে। তাই, তিনি দাবি জানিয়েছেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার। নাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে বলেও মনে করেছেন তিনি। উল্লেখ্য, তপসিলি উপজাতি কমিশনের প্রতিনিধিরা সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন। যদিও, ১৪৪ ধারা জারি থাকায় সেখানকার অশান্ত এলাকায় তাঁরা ঢুকতে…
Read More
ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলার জন্য ভক্তদের ভীড় লোকাল ট্রেনে

ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলার জন্য ভক্তদের ভীড় লোকাল ট্রেনে

চলছে হলদিবাড়ির ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা। উত্তরবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে লোকসমাগম হয়েছে। যার জেরে লোকাল ট্রেনে বাঁদরঝোলা করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত হলদিবাড়ি- নিউ জলপাইগুড়িগামী ট্রেনে। সোমবার সকাল থেকে দেখা গেল ভক্তদের ভীড় লোকাল ট্রেনে। সপ্তাহের কাজের প্রথম দিনেই কর্মস্থলে যেতে বিড়ম্বনার মুখে রেলের নিত্যযাত্রীরা।সকাল থেকে সুন্দর মিলে যায় লোকাল ট্রেনের টাইমিংও। গতকাল শিলিগুড়ি,এনজেপি সহ উত্তরবঙ্গের মুসলিম ধর্মাবলম্বী মানুষদের বড় অংশই গিয়েছিলেন হলদিবাড়ির হুজুর সাহেবের মেলায়। সোমবার সকালে তারা ফেরেন হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি গামী লোকাল ট্রেনে৷ আর এতেই চাপে পড়ে যান জলপাইগুড়ি স্টেশন সহ বিভিন্ন স্টেশনে অপেক্ষারত নিত্যযাত্রীরা। ঠেলেঠুলে কোনরকমে ট্রেনে ওঠা, ভেতরে বসার জায়গা আগে থেকেই ভক্তদের দখলে।…
Read More