পশ্চিমবঙ্গ

আসন্ন নির্বাচন পূর্বে বড় সিদ্ধান্ত কমিশনের

আসন্ন নির্বাচন পূর্বে বড় সিদ্ধান্ত কমিশনের

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। খুব সম্ভবত ফেব্রুয়ারী মাসের শেষের দিকেই। ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে হবে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। সাধারণ ভোটের দিন ঘোষণার পরেই রাজ্যে আসে কেন্দ্রীয় বাহিনী। ওদিকে সম্প্রতি ভোটের জন্য দেশের সমস্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চাইতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর সেই চিঠি থেকে জানা গিয়েছে, এ বার লোকসভা ভোটে সারা দেশে বাংলার জন্যই সবচেয়ে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী চাইছে কমিশন। কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে সুষ্ঠু ভাবে ভোট করানোর…
Read More
আবারও কর্মবিরতি ডাক ডিএ আন্দোলনে সংগঠনের তরফে

আবারও কর্মবিরতি ডাক ডিএ আন্দোলনে সংগঠনের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার এই পরিস্থিতিতে তাদের অনুকূলে দু দফায় মহার্ঘ্য ভাতা বা ডিএ বাড়িয়েছে মমতা সরকার। তবে তাতেও খুশি নয় রাজ্য সরকারি কর্মচারীগণ। কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের মহার্ঘ ভাতার পার্থক্য। সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের পরিমাণ বর্তমানে ৪৬ শতাংশ। যা শীঘ্রই বেড়ে ৫০ শতাংশ হতে পারে। বাংলা ও কেন্দ্রের সরকারি কর্মীদের ডিএ-র ফারাক হবে ৩৬ শতাংশ। এই পরিস্থিতিতে ডিএ আন্দোলনে সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ বলেন, “এ মাসের ২৭ তারিখ সব রাজ্য সরকারি দফতরে কর্মবিরতি পালন…
Read More
নিয়োগ দুর্নীতি মামলার রিপোর্ট চাইলেন বিচারপতি

নিয়োগ দুর্নীতি মামলার রিপোর্ট চাইলেন বিচারপতি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সাল থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ এই সময়ের মধ্যে পার্থ একাধিকবার জামিন চাইলেও সুরাহা হয়নি। এবার ইডির কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। রিপোর্ট চাইলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী ২৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে। কবে থেকে নিম্ন আদালতে বিচার পর্ব শুরু করা সম্ভব তাও রিপোর্টে উল্লেখ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রসঙ্গত, ২০২৩ থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তার…
Read More
কোচবিহারে মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি ঘটনায় চাঞ্চল্য

কোচবিহারে মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি ঘটনায় চাঞ্চল্য

কোচবিহার তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত অমর্তলা চড়ক পূজোর মন্দিরের প্রণামী বাক্স ভেঙে প্রনামির টাকা চুরির ঘটনায়  চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দা রতন কুমার পাল বলেন, প্রতিদিনের মতো এদিন সকালে তিনি মন্দিরের দরজা খুলে লাইট বন্ধ করার সময় দেখতে পান প্রণামি বাক্স সঠিক জায়গায় নেই। বাক্স টির তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। তখনই এলাকাবাসী দের খবর দেওয়া হয় এবং বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করে স্থানীয় বাসিন্দারা। ইতি মধ্যেই কোচবিহার কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
 নতুন রাস্তার কাজের সূচনা জলদাপাড়া ফরেস্ট লাগোয়া এলাকায়

 নতুন রাস্তার কাজের সূচনা জলদাপাড়া ফরেস্ট লাগোয়া এলাকায়

জলদাপাড়া ফরেস্ট লাগোয়া এলাকায় এক কোটি তেইশ লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার কাজের সূচনা।এলাকাবাসীর দাবি মেনে এদিন ফালাকাটা ব্লকের ছোট শালকুমার গ্ৰাম পঞ্চায়েতের জলদাপাড়া বনাঞ্চল সংলগ্ন এলাকায় ভৈরবহাট বাজার থেকে পূর্ব শিবনাথপুর হরিমন্দির হয়ে খাঁউচাদপাড়া রামকৃষ্ণ কার্জীর বাড়ি পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার পাকা রাস্তার কাজের সূচনা হলো। এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মানিক রায় জানান পথশ্রী প্রকল্পের এই রাস্তা তৈরিতে ১ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয় হবে  ও এই রাস্তা তৈরির জন্য অর্থ বরাদ্দ হওয়ায় তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এদিনের পথশ্রী প্রকল্পের এই রাস্তার কাজের শুভ সূচনায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মানিক রায়, ছোট…
Read More
আইনি পরিষেবা কর্তৃক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো কোচবিহারে

আইনি পরিষেবা কর্তৃক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো কোচবিহারে

কোচবিহার ছয় নম্বর ওয়ার্ড অমরতলা মোড় সংলগ্ন নেতাজি সুভাষ প্রাইমারি স্কুলে জেলা আইনি পরিষেবা কর্তৃক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কোচবিহার জেলা আদালতের জর্জ, ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশু সাহা সহ বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক গণ। বিভিন্ন রকম আইনি পরিষেবা নিয়ে এই শিবিরে আলোচনা করা হয়। মূলত পক্স আইন নিয়ে আলোচনার মূল বিষয় ছিল। পাশাপাশি বিভিন্ন আইনি লড়াই যাতে বিনা পয়সায় লড়াই করতে পারে সাধারণ মানুষেরা সেই বিষয়ে আলোচনা করা হয়।
Read More
এবার বড় পদক্ষেপ সন্দেশখালি মামলায়

এবার বড় পদক্ষেপ সন্দেশখালি মামলায়

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। এলাকার হিন্দু মহিলাদের উপর হওয়া অত্যাচার, ধর্ষণ ও আদিবাসীদের জমি দখল করে নেওয়ার ঘটনায় ইডি, সিবিআইয়ের হাতে দায়ভার তুলে দিল আদালত। এই ঘটনায় আদালতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। জানা যাচ্ছে, আগামী সোমবার এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আসন্ন শুনানিতেই ইডি ও সিবিআইকে নিযুক্ত করল আদালত। এই মামলায় আদালত বান্ধব হিসেবে নিযুক্ত করা হয়েছে আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়কে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সন্দেশখালি মামলায় উদ্বেগ…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। রাজধানী, দুরন্ত এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেসের পর ভারতে এসেছে অমৃত ভারত এক্সপ্রেস। এই অবস্থায় বাংলার ট্রেন যাত্রীদের জন্য রেলমন্ত্রী দিলেন বড় সুখবর। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, যথেষ্ট সাফল্য পেয়েছে অমৃত ভারত এক্সপ্রেস। এই প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা ভারতে ৫০ টি অমৃত ভারত এক্সপ্রেস চালানো হবে। বাংলার কপালেও একটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস জুটতে চলেছে। ইতিমধ্যেই মালদা-বেঙ্গালুরু রুটে চলছে অমৃত ভারত এক্সপ্রেস। তবে অদূর ভবিষ্যতে বালুরঘাট থেকে দক্ষিণ ভারতগামী ট্রেন চলবে। সেই ট্রেন চললে ভীষণ ভাবেই উপকার পাবেন আমজনতা। বালুরঘাট থেকে নতুন ট্রেন…
Read More
এক হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ

এক হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে হাজার কোটি টাকা সাইবার প্রতারণার তদন্তে সকাল থেকে কলকাতা শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টরের ম্যারাথন তল্লাশি। ভুয়ো কল সেন্টার প্রতারণা মামলায় এদিন সাতসকালে কলকাতার বেনিয়াপুকুরের তাঁতিবাগান লেনের একটি বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। গত বছর শেষের দিকে কল সেন্টার প্রতারণা চক্রের কিংপিন কুণাল গুপ্তাকে গ্রেফতার করে গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই কুণাল গুপ্তার ঘনিষ্ঠদের ঠিকানাতেই এবার তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। দুর্নীতিতে এই শোয়েব আলমেরও যোগ রয়েছে বলে ধারণা গোয়েন্দারা। ধৃত কুণাল গুপ্তাকে জেরা করে তার…
Read More
জারি হলো কড়া নিষেধাজ্ঞা

জারি হলো কড়া নিষেধাজ্ঞা

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় খবর। স্নান করা যাবে না দিঘার ঘাটে। সবুজ শ্যাওলায় ছেয়ে গেছে দিঘা সমুদ্র বাঁধাই ঘাট। এই অবস্থায় বিশেষ উদ্যোগ নিচ্ছে দিঘা উন্নয়ন পর্ষদ। ওল্ড দিঘার এই ঘাটকে এক নজরে দেখলে মনে হবে যেন পাতা রয়েছে সবুজ কার্পেট। তার উপর দাঁড়িয়ে পর্যটকেরা সমুদ্রের ছবি তুলছেন। এর ফলে বিশেষ উদ্যোগ নিতে শুরু করেছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ। এই শ্যাওলাগুলির ভিতরে আবার লুকিয়ে রয়েছে ছোট ছোট ধারালো ঝিনুক। এই ঝিনুকগুলিতে পা পড়লে ক্ষতবিক্ষত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন,…
Read More