পশ্চিমবঙ্গ

চলতি মাসের ছুটির ঘোষণা হলো

চলতি মাসের ছুটির ঘোষণা হলো

নতুন মাস পড়তেই ছুটির ঘোষণা রাজ্য সরকারের তরফে। এবার মার্চ মাসেও রয়েছে টানা ছুটি। চলতি মার্চ মাসে একাধিক বিশেষ দিন এবং রবিবার ছাড়াও রয়েছে একাধিক উল্লেখযোগ্য ছুটি। উল্লেখিত দিন গুলিতে স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ থাকবে। শুক্রবার – ৮ই মার্চ মহা শিবরাত্রি। সোমবার- ২৫শে মার্চ হোলি বৃহস্পতিবার – ২৮শে মার্চ পবিত্র মৌন্ডি। রবিবার – ৩১শে মার্চ ইস্টার। এ বছর দোলযাত্রা রয়েছে আগামী ২৫ মার্চ, সোমবার৷ অর্থাৎ সপ্তাহের শুরুতেই মিলছে ছুটি। তবে এ বছর দোলপূর্ণিমা এবং হোলি পড়েছে এই একইদিনে৷ ২৫ মার্চ সোমবারই দোলের সাথে পালিত হবে হোলিও। দোলপূর্ণিমার দিন সোমবার ছুটি থাকছে। আর তার আগের দুদিনও শনি-রবির ছুটি।
Read More
শাহজাহান গ্রেফতার হতেই খোয়া গেল পদ

শাহজাহান গ্রেফতার হতেই খোয়া গেল পদ

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহানকে অবশেষে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। আর এবার শাহজাহান গ্রেফতার হতেই ছয় বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। শাহজাহান গ্রেফতার হওয়ার পর বৈঠক করে তাকে বহিষ্কারের কথা জানান ডেরেক ও’ব্রায়েন। ডেরেক বলেন, “দল শেখ শাহজাহানকে ছ’বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। দেশে দুই ধরনের রাজনৈতিক দল রয়েছে, এক ধরনের দল শুধু বড় বড় কথা বলে যায়। আর তৃণমূল কাজে করে দেখায়।” দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। প্রসঙ্গত, এর আগে গত ২৫ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ঘনিষ্ঠমহলে বলেছিলেন, ‘আদালত একবার পুলিশকে দায়িত্ব দিক।…
Read More
ঘোষিত হল পরীক্ষার দিনক্ষণ

ঘোষিত হল পরীক্ষার দিনক্ষণ

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই আবহেই এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজই ঘোষণা করলেন ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের দিনক্ষণ। আগামী বছর উচ্চ মাধ্যমিক শুরু হবে ৩ মার্চ। পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ। সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেন আগামী বছরের উচ্চ মাধ্যমিকের সময়সূচি। শিক্ষামন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ জুড়ে এ বছর ৪১ জনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে। ২৫ জন ছাত্রী এবং ১৬ জন ছাত্র রয়েছেন এদের মধ্যে। এই পরীক্ষার্থীদের প্রত্যেকের কাছ থেকে মিলেছিল মোবাইল ফোন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এও অভিযোগ করেছে, অনেক শিক্ষাকর্মী যুক্ত ছিলেন পরীক্ষার্থীদের মোবাইল ফোন সরবরাহ করার ক্ষেত্রে। একইসঙ্গে এবারের…
Read More
বঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী

বঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে এবার দেশের বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর তোড়জোড় শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে শুরু করেছে বিভিন্ন রাজ্যে। নির্বাচনকে কেন্দ্র করে যাতে অশান্তি না সৃষ্টি হয় সেই লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হচ্ছে বিভিন্ন জায়গায়। পশ্চিমবঙ্গে মোতায়ন করা হবে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে, ৯২০ কোম্পানির মধ্যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে মোতায়েন করা হবে। পশ্চিমবঙ্গে যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে তার মধ্যে প্রথম দফায় ১০০ কোম্পানি ও দ্বিতীয় দফায় ৫০ কোম্পানি কেন্দ্রীয়…
Read More
মূল মাথা প্রাক্তন শিক্ষামন্ত্রী, দাবি ইডির

মূল মাথা প্রাক্তন শিক্ষামন্ত্রী, দাবি ইডির

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ইডির পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও এই পার্থ চট্টোপাধ্যায়কেই নিয়োগ দুর্নীতি মামলায় মূল মাথা বলে আদালতে দাবি করেছে। আদালতে সিবিআই এর দাবি, পার্থ চট্টোপাধ্যায় ‘পিকচারে’ থাকতেন না। তার বদলে পর্দার আড়াল থেকে মূল কলকাঠি নাড়তেন। আদালতে সিবিআই জানায়, নিয়োগে দুর্নীতির সমস্ত বিষয়টার নিয়ন্ত্রণ থাকত পার্থর হাতে। তার কথা মেনেই সকলকে কাজ করতে হতো। যদি কেউ তাতে আপত্তি জানাত তাহলেই তড়িঘড়ি তাকে পদ থেকে সরিয়ে দিতেন পার্থ। সিবিআই এর দাবি সুকৌশলে পার্থ এমনভাবে…
Read More
বড় তথ্য, ঘাসফুলের ঝুলিতেই থাকছে সন্দেশখালি

বড় তথ্য, ঘাসফুলের ঝুলিতেই থাকছে সন্দেশখালি

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহানকে অবশেষে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। এবার শাহজাহান গ্রেফতার হতেই ছয় বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। যদিও বিরোধীদের মতে, এই গ্রেফতারি নাকি গোটাটাই শর্তসাপেক্ষে। আর এই ঘটনাকে জাতীয় স্তরে তুলে ধরার জন্য যথাসাধ্য চেষ্টা করছে বঙ্গবিজেপি। সম্প্রতি এই বিষয়ে সুর চড়িয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মুখ খুলেছেন অনুরাগ ঠাকুর থেকে শুরু করে শুধাংশু ত্রিবেদীর মত কেন্দ্রীয় নেতারাও। ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী তো সোজা চিঠিই পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে। তারপর একটি জনমত সমীক্ষা চালানো হয় সন্দেশখালিতে। আর এই সমীক্ষা বসিরহাট কেন্দ্র এবারও যাবে…
Read More
ছোট চা বাগান মালিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করতে চলেছে ট্রাস্ট টি নামক এক সংস্থা

ছোট চা বাগান মালিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করতে চলেছে ট্রাস্ট টি নামক এক সংস্থা

ছোট চা বাগান মালিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করতে চলেছে ট্রাস্ট টি নামক এক সংস্থা। সহযোগিতায় কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স এসোসিয়েশন। আগামী ১৩ মার্চ ইসলামপুর, ১৪ মার্চ জলপাইগুড়ি ও ১৫ মার্চ দার্জিলিং জেলায় ওই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। মূলত বর্তমানে পরিবর্তিত জলবায়ু, বিশ্ব উষ্ণায়নের জেরে ছোট চা চাষিদের ক্ষেত্রে যেসব সমস্যা উঠে আসছে সেসব সমস্যার বিষয়ে অবগত করা ও সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ করা হবে সেই বিষয়ে ওই শিবিরে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে।  মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে ওই শিবিরের বিষয়ে জানান রাজেশ ভুঁইয়া,বিজয়গোপাল চক্রবর্তী।
Read More
তৃণমূল নেতার আইনজীবীকে দেখেই মন্তব্য বিচারপতির

তৃণমূল নেতার আইনজীবীকে দেখেই মন্তব্য বিচারপতির

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহানকে অবশেষে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। ইডির উপর হামলার ঘটনাতেই শাহজাহান শেখকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার। রাজ্য পুলিশ ইতিমধ্যেই শাহজাহানের বিরুদ্ধে ১১টি ধারায় মামলা রুজু করেছে। ওদিকে হাইকোর্টে ছোটেন শাহজাহানের আইনজীবী। শাহজাহান হাইকোর্টে গেলে প্রধান বিচারপতি তার আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম।’ আইনজীবীকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, ‘৪৩ টি মামলাও আছে। আগামী ১০ বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে। আপনার মক্কেলের হয়ে অনেক কাজ করতে হবে। তাই ব্যস্ত থাকতে হবে। ৪-৫ জন…
Read More
অঙ্গনওয়াড়ি সেন্টারের পানীয় জল পৌঁছে দেওয়ার নাম করে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে আসলো

অঙ্গনওয়াড়ি সেন্টারের পানীয় জল পৌঁছে দেওয়ার নাম করে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে আসলো

এবার জল জীবন মিশণ প্রকল্পের মাধ্যমে অঙ্গনওয়াড়ি সেন্টারের পানীয় জল পৌঁছে দেওয়ার নাম করে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে আসলো।জলের জন্য মিছিল নেই কিন্তু জল জীবন মিশনের সাইনবোর্ড ঝুলানোকে কেন্দ্র করে গোটা এলাকার মানুষ দুর্নীতির গন্ধ পাচ্ছে। জানা গেছে মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের মুড়াপাড়া এলাকায় চুনু মিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারে দীর্ঘদিনের জলের সমস্যা ছিল তাই সংশ্লিষ্ট ডি ডাব্লিও এস দপ্তর সেই সমস্যার সমাধান করার নামে দুর্নীতির খাতায় নাম নথিভুক্ত করলো। এই অঙ্গনওয়ারী সেন্টারে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে সাড়ে তিন লক্ষ্য টাকা ব্যয় করে পানীয় জলের মেশিন বসানো হয়েছে, ঠিক এমন একটি বিশাল বড় সাইনবোর্ড…
Read More
চলতি মাসের ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলছে সরস মেলা

চলতি মাসের ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলছে সরস মেলা

চলতি মাসের ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলছে প্রথম জেলা ভিত্তিক সরস মেলা।ধলাই জেলাভিত্তিক এই মেলা আমবাসা চন্দ্রাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে চলছে।ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলছে এই জেলা ভিত্তিক সরস মেলা। ধলাই জেলার বিভিন্ন এস এ জি গ্রুপের মহিলারা তাদের নিজস্ব উদ্যোগে তৈরি করা বিভিন্ন জিনিস এই মেলায় নিয়ে আসবে।তিন দিনব্যাপী এই মেলায় দপ্তরের উদ্যোগে ৫০ টি স্টল তৈরি করা হয়। এই স্টল গুলিতে এসএজি গ্রুপের মহিলারা তাদের হাতে তৈরি রকমারি জিনিসপত্র নিয়ে বসবেন। পাশাপাশি থাকবে এস এইচ জি গ্রুপের মহিলাদের দ্বারা তৈরি বিভিন্ন খাবারের স্টল। দপ্তরে এক আধিকারিক জানান মেলার…
Read More