পশ্চিমবঙ্গ

ক্ষতিগ্রস্তদের জন্য বড় ঘোষণা অভিষেকের

ক্ষতিগ্রস্তদের জন্য বড় ঘোষণা অভিষেকের

পূর্বেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন রাজ্য সরকার, এবার সাহায্যের হাত বাড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ানো হলো বরাদ্দ অর্থের পরিমাণ। গত ৩১ মার্চ কয়েক মুহূর্তের ঝড়, ছারখার হয়ে যায় ময়নাগুড়ি, জলপাইগুড়ির বহু এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছিল বহু পরিবার। সেদিন রাতেই উত্তরবঙ্গ ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নির্বাচন কমিশনের নির্ধারিত অঙ্কের বাইরে গিয়ে দুর্গতদের জন্য ত্রাণ সাহায্যের ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বেশি ক্ষতিগ্রস্ত বাড়ি সারাতে ২০,০০০ এবং কম ক্ষতিগ্রস্ত বাড়ি সারাতে ৫,০০০ টাকা দেওয়া যাবে। তবে ক্ষতিগ্রস্তদের আক্ষেপ, এই অর্থ দিয়ে টিনের ছাউনি দেওয়া ঘর বানানো যাবে না। ক্ষতিগ্রস্তদের সঙ্গে…
Read More
পরিবর্তন আসছে পরীক্ষায়

পরিবর্তন আসছে পরীক্ষায়

চর্চা চলছিল বেশ কিছুদিন ধরেই, অবশেষে সত্যি হতে চলেছে। প্রায় ১১ বছর পর বদল আনা হয়েছে উচ্চমাধ্যমিকের সিলেবাসে। সর্বভারতীয় বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে নতুন সিলেবাস। কেবল উচ্চমাধ্যমিকের সিলেবাসে নয়, পাশাপাশি আমূল পরিবর্তন আসছে পরীক্ষার পদ্ধতিতেও।  নতুন শিক্ষানীতি অনুযায়ী উচ্চমাধ্যমিকে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে। এবার থেকে বছরে দুবার পরীক্ষায় বসতে হবে পড়ুয়াদের। ছ মাস অন্তর হবে পরীক্ষা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই চালু হয়ে যাবে এই নতুন নিয়ম। ওদিকে সিলেবাস বদলে যাওয়ায় স্বাভাবিকভাবেই সমস্ত পাঠ্য বইও বদলে ফেলা হচ্ছে। যা নিয়ে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে চিন্তা শুরু হয়েছে। ইতিমধ্যেই সমস্ত বই প্রকাশকরা নতুন সিলেবাস অনুযায়ী বই তৈরীর কাজ…
Read More
আসন্ন লোকসভা নির্বাচনে সকলের নজর দুই কেন্দ্রের ওপর

আসন্ন লোকসভা নির্বাচনে সকলের নজর দুই কেন্দ্রের ওপর

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার বেশ কয়েকটি কেন্দ্রের ওপর সকলের নজর, এরমধ্যে অন্যতম ডায়মন্ড হারবার। এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই তাঁর প্রতিপক্ষ কে হবে তা নিয়ে শুরু হয়েছে বিস্তর চর্চা-আলোচনা। পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে এখনও অবধি ৪০টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। আসানসোল কেন্দ্রের প্রার্থীর নাম অবশ্য আগেই ঘোষণা করেছিল গেরুয়া শিবির। এই আসন থেকে ভোজপুরী তারকা পবন সিংকে টিকিট দিয়েছিল কেন্দ্রের শাসক দল। তবে তিনি নির্বাচন থেকে সরে…
Read More
তল্লাশি চললো অভিষেকের কপ্টারে

তল্লাশি চললো অভিষেকের কপ্টারে

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। এরই মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর তল্লাশি। আজ সোমবার ওই কপ্টারে হলদিয়া যাওয়ার কথা ছিলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেকের। গতকাল পয়লা বৈশাখের দিন হঠাৎই বেহালা ফ্লাইংক্লাবে এসে হানা দেয় আয়কর দফতরের আধাকারিকেরা। এরপরই ন্যাশনাল জেনারেল সেক্রেটারির কপ্টারে চলে জোর তল্লাশি। ভিতরে রাখা প্রতিটি ব্যাগ তন্ন তন্ন করে খোঁজেন আয়কর আধিকারিকরা। তবে শেষমেশ নিটফল শুন্য বলে জানিয়েছে অভিষেক। কী নিয়ে তল্লাশি এই বিষয়ে অভিষেকের নিরাপত্তারক্ষীরা আয়কর আধিকারিকদের…
Read More
নববর্ষে মিড ডে মিলে পাতে পড়বে মাছ, মাংস, ফল পায়েস

নববর্ষে মিড ডে মিলে পাতে পড়বে মাছ, মাংস, ফল পায়েস

আজ পহেলা বৈশাখ অর্থাৎ বাঙালীর নববর্ষ। নববর্ষে এবার শিক্ষার্থীদের পাতেও পড়বে মাংস ভাত, পায়েস ফল, মিষ্টি। হ্যাঁ নববর্ষের এই নয়া মেনুই ঠিক করেছেন শিক্ষা দফতর। তবে এর জন্য বাড়তি কোন টাকা বরাদ্দ করা হবে না। পহেলা বৈশাখের পর কাল স্কুলে প্রথম দিন। কালকে খাওয়ানোর নির্দেশ এই নতুন মেনু। তবে টাকা আসবে কোত্থেকে? প্রশ্ন শিক্ষক মহলের। বেশ কিছু শিক্ষকদের দাবি মিড ডে মিলের জন্য যে টাকা বরাদ্দ করা হয়, তাতে সারা বছরের জন্য পুষ্টিকর খাদ্য শিক্ষার্থীদের প্রদান করা সম্ভব হয় না। তার ওপর মাংসের জন্য বাড়তি খরচ তারা পাবে কোত্থেকে? এছাড়াও আগে মিড ডে মিলের গুণমান, পুষ্টিমান এবং আরও নানা কারণে…
Read More
বৈশাখী উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গুরুদুয়ারা

বৈশাখী উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গুরুদুয়ারা

উৎসবের ভরা মরশুম,পরপর রয়েছে বাসন্তী পুজো, বাঙ্গালীদের বর্ষবরণ, রামনবমী, রয়েছে ঈদ, শনিবার বৈশাখী। শিখ সম্প্রদায়ের কাছে এই বৈশাখী উৎসব গুরুত্বপূর্ণ একটি উৎসব। প্রতি বছর ঘটা করে এই বৈশাখী উৎসব পালন করে থাকেন তাঁরা। এবারও চলছে সেই উৎসবকে ঘিরে প্রস্তুতি। আগামী ১৩ই এপ্রিল বৈশাখী উৎসব উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গুরুদুয়ারা। আলোর রোশনাই দিয়ে সেজে উঠেছে গুরুদুয়ারা। এই প্রসঙ্গে একজন সেবাইত জানান, আগামী ১৩ই এপ্রিল রয়েছে বৈশাখী, বৈশাখী উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গুরুদুয়ারা। এই বিশেষ দিনে প্রচুর ভক্ত আসবেন, সারাদিন ধরে উৎসব অনুষ্ঠান পালন করা হবে।
Read More
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি। বুধবার রাতে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব থেকে বেশি ক্ষতি হয়েছে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ব্যাঙ্কান্দি ও বাগজান এলাকায়। এছাড়াও খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও ব্যপক ক্ষতি হয়েছে।  ব্যাঙ্কান্দি ও বাগজান এলাকায় কয়েকশো বাড়ির টিনের চাল ও অ্যাসবেসটাস ক্ষতি হয়েছে। এছাড়াও কৃষি ক্ষেত্রেও ব্যাপক ক্ষতি হয়েছে। সসা, বরবটি, কুমড়ো এবং লঙ্কা চাষে ক্ষতি হয়েছে বেশ। ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিলিমা রায় এদিন সকাল থেকেই ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।  পরে ময়নাগুড়ি বিডিও অফিস থেকে ব্লক প্রশাসনের দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যায়। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।
Read More
শাহজাহান মামলায় বড় অভিযোগ ইডির

শাহজাহান মামলায় বড় অভিযোগ ইডির

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। মাছের ব্যবসা সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন পন্থায় দুর্নীতির কালো টাকা সাদা করতেন শাহজাহান শেখ। আদালতে আগেই এই অভিযোগ তুলেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমান, শাহজাহান প্রথমে নগদ টাকা কোনও ব্যক্তি বা সংস্থাকে দিতেন। এরপর সেই টাকাই ব্যাঙ্কের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে জমা করাতেন ওই ব্যক্তি বা সংস্থা দিয়ে। আর এভাবেই দুর্নীতি, কুকীর্তির কালো টাকা সাদা করতেন এই দাপুটের নেতা। এসবের মাঝেই এ বার ইডির স্ক্যানারে শাহজাহানের হিসাবের খাতা। ইডি সূত্রে খবর, শাহজাহান সহ তার কর্মচারী ও ঘনিষ্ঠদের জেরা করে তাদের নজরে এসেছে নেতার…
Read More
কোচবিহারে মা ও শিশুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে

কোচবিহারে মা ও শিশুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে

মা ও শিশুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। পুলিশের প্রাথমিক অনুমান চার বছরের শিশুকন্যাকে খুন করে আত্মঘাতী হয়েছে মা।কোচবিহারের গুড়িয়াহাটি ২ নং গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রজিৎ কলোনির ঘটনা। বুধবার এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে এলাকায়। ঘটনাস্থল থেকে শিশু ও বছর ৩৪-এর ওই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে কী কারণে এই ঘটনা ঘটলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
অবশেষে চলতি বছর বদলে গেল সিলেবাস

অবশেষে চলতি বছর বদলে গেল সিলেবাস

চর্চা চলছিল বেশ কিছুদিন ধরেই, অবশেষে সত্যি হতে চলেছে। আর্য নয় হরপ্পাই ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতা। সম্প্রতি এমনটাই দাবি করল ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। দাবি করা হয়েছে, হরপ্পা সভ্যতা এবং বৈদিক যুগের মানুষ একই সমসাময়িক হলেও হতে পারে।  উল্লেখ্য, NCERT-র দ্বাদশ শ্রেণীর ইতিহাস বইতে এই বদল আনা হয়েছে। বইটিতে হরপ্পা সভ্যতার ‘ব্রিকস, বিডস অ্যান্ড বোনস’ অধ্যায়ের ‘থিমস ইন ইন্ডিয়া হিস্টরি পার্ট ওয়ান’-এ এই পরিবর্তন এনেছে এনসিইআরটি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নয়া সিলেবাস ধরে পড়ানো শুরু করবে NCERT। NCERT বলছে, খ্রিস্টপূর্ব ১০ হাজার বছর পর্যন্ত বিস্তৃত হরপ্পাবাসীর জিনের শিকড়। মূলত দক্ষিণ এশীয়ার মানুষদের মধ্যে ছড়িয়ে আছে সেই জিন।…
Read More