পশ্চিমবঙ্গ

বড় ধাক্কা খেলো রাজ্য সরকার

বড় ধাক্কা খেলো রাজ্য সরকার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সমতলের পর গত কিছুদিন ধরে পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। জিটিএ-তে নিয়োগ দুর্নীতিতে একাধিক শাসকদলের নেতাদের বিরুদ্ধে সম্প্রতি এফআইআর দায়ের করেছে খোদ রাজ্য সরকার। এই মামলায় আগেই প্রাথমিক অনুসন্ধান করে সিবিআই-কে জমা করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। পাশাপাশি জিটিএ-কেও রিপোর্ট দিতে হবে বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওদিকে এই মামলায় সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ চেয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। তবে সেখানে ধাক্কা।…
Read More
কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়েছে স্ট্রংরুম

কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়েছে স্ট্রংরুম

তিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের স্ট্রং রুমে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুম।জলপাইগুড়ির ৭ টি বিধানসভার ভোট সম্পন্ন হওয়ার পর সমস্ত প্রার্থীদের ভাগ্য বর্তমানে এই স্টং রুমে রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়েছে জলপাইগুড়ি এই স্ট্রংরুম। শনিবার স্ট্রংরুম খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাজনৈতিক দলের প্রার্থীরা।রয়েছে জেলাশাসক সহ আধিকারিকরাও।
Read More
এবার আইনি পথে হাঁটতে চলেছেন অভিষেক

এবার আইনি পথে হাঁটতে চলেছেন অভিষেক

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। এরই মাঝে ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর তল্লাশি। এবার আয়কর দফতরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই কপ্টার তল্লাশি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকে চিঠি দিয়েছে তৃণমূল। চিঠি দিয়ে বঙ্গ শাসকদলের অভিযোগ, বিজেপির হয়ে কাজ করছে আয়কর দফতর। আয়কর দফতর ক্ষমতার অপব্যবহার করে বিশেষ ক্ষেত্রে অতিসক্রিয়তা দেখাচ্ছে। ওদিকে আয়কর দফতর সূত্রে জানানো হয়েছে, ভোটের সময় কোনও অভিযোগ এলে সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালায় কুইক রেসপন্স টিম। এক্ষেত্রেও…
Read More
সুষ্ঠ ভাবে ভোট দিতে পেরে খুশি অনেকটাই নতুন ভোটাররা

সুষ্ঠ ভাবে ভোট দিতে পেরে খুশি অনেকটাই নতুন ভোটাররা

শুক্রবার ময়নাগুড়ি সুভাষ নগর হাই স্কুলে ১৬ /৮০ এবং ৮১ বেস্ট মডেল বুথে প্রথম ভোট দিলেন সদ্য ভোটে নাম উঠা ভোটাররা, তারা বলেন তাদের ভোট সম্বন্ধে আগে কোনো অভিজ্ঞতাই ছিল না। তাই জীবনের প্রথম ভোট দেবে বলে বৃহস্পতিবার থেকেই একটা কৌতূহল ছিল তাদের মনে, তাই এদিন তারা ভোট দিতে পেরে খুব খুশি।সেইসঙ্গে বেস্ট মডেল বুথ সুভাষ নগর হাই স্কুলের ১৬/৮০ ও ৮১ বুথে ভোট দিলেন নবাগতরা। তাদের কথায় আগে তারা ভোট না দিলেও তারা ভোটের বুথ গুলো দেখেছে কিন্তু এতো সুন্দর সাজানো আলপনা দেওয়া, এবং বয়স্কদের জন্য আলাদা বসার ব্যবস্থা,সেলফি জোন সহ অন্যান্য ব্যবস্থাও ছিল তা দেখে তারা মুগ্ধ। তাদের…
Read More
নিয়োগ নিয়ে নয়া নির্দেশ

নিয়োগ নিয়ে নয়া নির্দেশ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট রায় দিল কলকাতা হাই কোর্ট। প্রায় দেড় দশক তথা ১৫ বছর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন বহু চাকরিপ্রার্থী। তাঁদের মধ্যে অনেকে প্যানেলে ঠাঁই পেয়েছিলেন। তবে ২০১১ সালে ক্ষমতায় আসতেই সেই প্যানেল বাতিল ঘোষণা করে তৃণমূল সরকার। এবার সেই সংক্রান্ত মামলাতেই বড় রায় দিল হাই কোর্ট। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণার সেই চাকরিপ্রার্থীদের মামলায় হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা বলেন, ওই প্যানেলে নাম থাকা যোগ্য…
Read More
আলিপুরদুয়ারে ভোট কেন্দ্র থেকে ফিরে এলেন সুনীল সাহা, ভোটকেন্দ্রে গিয়ে জানলেন তিনি মৃত

আলিপুরদুয়ারে ভোট কেন্দ্র থেকে ফিরে এলেন সুনীল সাহা, ভোটকেন্দ্রে গিয়ে জানলেন তিনি মৃত

শুক্রবার সকালে চলে গিয়েছিলেন ভোট দিতে। কিন্তু, ভোটকেন্দ্রে গিয়ে শুনলেন তিনি নাকি মারা গিয়েছেন। তাই ভোট দিতে দেওয়া হবে না তাকে। কাগজে-কলমে তিনি মৃত। তাই ভোটাধিকার নেই। ভোট কেন্দ্র থেকে ফিরে এলেন সুনীল সাহা। এদিন ভোটের সকালে এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরে। তিনি জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকার বাসিন্দা। এদিন সকালে  ১৩/১৩৮ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন তিনি।ভোটের ডিউটিতে থাকা অফিসার জানান, তার কিছু করার নেই। ভোটার তালিকায় ডিলিট রয়েছে তাই ভোট দিতে পারবেন না তিনি, তাই ফিরিয়ে দেওয়া হয়েছে তাকে।
Read More
ভোটগ্রহণ শুরু হতেই ফের শিরোনামে কোচবিহার

ভোটগ্রহণ শুরু হতেই ফের শিরোনামে কোচবিহার

ভোটের দিনে ফের শিরোনামে কোচবিহার। ভোটগ্রহণ শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে আসছে অশান্তির খবর।মাথাভাঙ্গায় তৃণমূলের বুথ বসানো নিয়ে ঝামেলা।তৃনমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ৫/৫৩ নম্বর গেন্দুগুড়ি বুথে ধুন্ধুমার কান্ড।তৃণমূল ও বিজেপির মধ্যে হাতাহাতির ঘটনা ঘিরে উত্তেজনা এলাকায়।ঘটনায় ৩-৪ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার বিজেপির।
Read More
আলিপুরদুয়ারে খাঁচাবন্দি হলো একটি লেপার্ড

আলিপুরদুয়ারে খাঁচাবন্দি হলো একটি লেপার্ড

আলিপুরদুয়ার জেলার দলগাঁও চা বাগানের দলমুনি ডিভিশনে খাঁচাবন্দি হলো একটি লেপার্ড। কিছুদিন আগে স্থানীয়দের নজরে পরে একটি লেপার্ড। তারপর এলাকাবাসীর দাবি মেনে বনদপ্তর ওই এলাকায় খাঁচা বসায়। এদিন 6 নম্বর সেকশনে খাঁচাবন্দি লেপার্ড দেখতে পেয়ে স্থানীয়রা বনদপ্তরে খবর দেয়। ঘটনাস্থলে বনকর্মীরা পৌছেছে।
Read More
মিঠুনকে কড়া ভাষায় আক্রমণ মমতার

মিঠুনকে কড়া ভাষায় আক্রমণ মমতার

অভিনেতা মিঠুন চক্রবর্তী একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন । কিন্তু সেই মিঠুনই  আজ বিজেপিতে। রাজ্যে এসে বিজেপির হয়ে প্রচারও চালাচ্ছেন তিনি। সেই মিঠুনকেই  আজ জনসভা থেকে গদ্দার বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। বৃহস্পতিবার রায়গঞ্জে তৃণমূলের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেন মিঠুনকে। মুখ্যমন্ত্রী বলেন, “মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম। কিন্তু জানতাম না উনি বাংলার আর এক জন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নীচু করে দিয়ে এসেছিলেন, শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। ভয়ে মুম্বইয়ের আরএসএস অফিসে চলে গিয়েছিলেন, বলেছিলেন আমি একজন সেবক।”  তিনি আরও বলেন, “যাঁরা দো আঁশলা, যাঁদের আদর্শ নেই, তাঁদের আমি মানুষ বলে মনে করি…
Read More
পর্যাপ্ত যানবাহন না পাওয়ায় মাথাভাঙ্গা শহরে বিক্ষোভ ভোটকর্মীদের

পর্যাপ্ত যানবাহন না পাওয়ায় মাথাভাঙ্গা শহরে বিক্ষোভ ভোটকর্মীদের

মাথাভাঙ্গা ডিসিআরসিতে গাড়ি না পেয়ে বিশৃঙ্খলা ভোট কর্মীদের মধ্যে। গাড়ির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ভোট কর্মীরা। যদিও পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।জানা যায় এদিন সকাল থেকেই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য পর্যাপ্ত যানবাহন পায়নি ভোট কর্মীরা, ফলে যানবাহন না পাওয়ায় মাথাভাঙ্গা শহরে বিক্ষোভ দেখাতে শুরু করে ভোটকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ, পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।
Read More