বিএসএফের পক্ষ থেকে সাধারণ মানুষদের জন্য নেওয়া হল উদ্যোগ

বিএসএফের পক্ষ থেকে সাধারণ মানুষদের জন্য নেওয়া হল উদ্যোগ

সোমবার সকালে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১নং ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পে ৭২নং বিএসএফ এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের ফিতে কেটে শুভ আরম্ভ করলেন তৃণমূল ব্লক সভাপতি তথা জেলার পূর্ত কর্মদক্ষ্য গোলাম রসুল মনি। এদিনের এই ক্যাম্পে বিএসএফের পক্ষ থেকে এলাকার সাধারণ মানুষদের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন গুয়াগাও গ্রাম পঞ্চায়েত প্রধান আক্তর আলম সহ বিএসএফ-দের উচ্চ পদস্থ আধিকারিকরা।
Read More
কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় শিলিগুড়িতে বিক্ষোভ

কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় শিলিগুড়িতে বিক্ষোভ

কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে যৌথভাবে বিক্ষোভ দেখালো বামেদের শ্রমিক সংগঠন CITU ও কংগ্রেস শ্রমিক সংগঠন INTUC। শনিবার শিলিগুড়ির হাশমি চকে হাতে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। অমৃত কালের বাজেট নয়, বিষ কালের বাজেট বললেন দার্জিলিং জেলা বামফ্রন্টের সম্পাদক সমন পাঠক। আজ শিলিগুড়ি হিলকার্ট রোডের হাশমি চকে সমস্ত ট্রেড ইউনিয়ন গুলিকে নিয়ে এক বিক্ষোভ সমাবেশ করেন সমন পাঠক। কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে বাজেট পেশ করেছে সেই বাজেটকে কটাক্ষ করে তিনি বলেন, "এই বাজেট অমৃত কালের বাজেট নয়, বিষ কালের বাজেট। এই বাজেটে গরিব মানুষদের হত্যা করা হয়েছে। এই বাজেট জন দরদী বাজেট নয়। "তিনি আরও বলেন, "একদিকে দেখানো হচ্ছে…
Read More
বিএসএফের গুলিতে আহত এক পাচারকারী

বিএসএফের গুলিতে আহত এক পাচারকারী

ভারত বাংলাদেশ সীমান্তে মধ্য বালাভূতের কালজানি নদী দিয়ে গরু পাচার করতে গিয়ে বিএসএফের ৬২ নম্বর ব্যাটেলিয়ানের গুলিতে আহত এক ব্যক্তি। শনিবার ভোরে ঘটনাটি ঘটে তুফানগঞ্জ-১নং ব্লকের মধ্য বালাভূত  এলাকায়। গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম সাইদুল ইসলাম, বয়স ৪৫ বছর, ধৃত ওই পাচারকারী অসমের ধুবড়ি জেলার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তের পর বিএসএফ সূত্রে জানানো হয়েছে। পাচারের আগেই মোট তিনটি গরু উদ্ধার হয়েছে বলেও জানানো হয়েছে। আহতকে রক্তাক্ত অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসে বিএসএফ এর কর্মীরা। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
Read More
রাজ্যপালের আগমনকে ঘিরে উৎসবের আমেজ কোচবিহারে

রাজ্যপালের আগমনকে ঘিরে উৎসবের আমেজ কোচবিহারে

সত্তরের দশকে তিনি ছিলেন রাষ্ট্রায়ত্ত্ব স্টেট ব‍্যাঙ্কের জলপাইগুড়ি জেলা শাখার অফিসার। কর্মসূত্রে তখন তিনি ছিলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা। সেই সুবাদে জলপাইগুড়ি শহরে এসে প্রাচীনতম এই ব‍্যাঙ্ক ভবন পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল সিভি আনন্দ বোস। রাজ‍্যপালের আগমনকে ঘিরে সাজিয়ে তোলা হয়েছিল স্টেট ব‍্যাঙ্কের শতবর্ষ প্রাচীন জলপাইগুড়ি‌র মুখ‍্য ভবন। রাজ‍্যপাল শুক্রবার পুরোনো কর্মস্থলের পাশাপাশি পরিদর্শন করেন আসাম মোড় এলাকার মিশনারিজ অফ চ্যারিটি ভবন। শুক্রবার সকালে প্রথম এখানেই আসেন রাজ্যপাল। একসময় জলপাইগুড়ি শহরের ক্লাব রোডে অবস্থিত রাষ্ট্রয়ত্ত্ব ব্যাংকের অফিসার পদে কর্মরত ছিলেন তিনি।এজন্য তাঁর আগমনকে ঘিরে রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয়েছিল সরকারি এই ব‍্যাঙ্কে। রাজ‍্যপালকে কাছে পেয়ে খুব খুশি ছিলেন এই ব‍্যাঙ্কের বর্তমান…
Read More
ব্রাউন সুগার পাচার করতে গিয়ে গ্রেপ্তার বৃদ্ধ

ব্রাউন সুগার পাচার করতে গিয়ে গ্রেপ্তার বৃদ্ধ

গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বুধবার রাত দশটা নাগাদ নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ীর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম ব্রাউন সুগার সহ এক বৃদ্ধকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশের কাছে আগাম গোপন সূত্রে খবর আসায় এদিন ওই এলাকায় অভিযান চালাতেই এই ব্রাউন সুগার উদ্ধার হয়। ধৃত ওই বৃদ্ধের নাম মনিরুল ইসলাম। তবে এই ব্রাউন সুগার গুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং ও কাকে পাচার করতে যাচ্ছিল তা সমস্ত কিছু তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।
Read More
শিলিগুড়ি সফরে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

শিলিগুড়ি সফরে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

শিলিগুড়ি পৌঁছালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জানা গিয়েছে, তিনদিনের ঝটিকা সফরে বৃহস্পতিবার শিলিগুড়ি পৌঁছোলেন তিনি। কলকাতা থেকে গতকাল সন্ধ্যায় রওনা হয়ে এদিন সকালে এনজেপি স্টেশনে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে পৌঁছে যান শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে। তিনদিনের এই সফরের প্রথম দিনই ফুলবাড়িতে ইমিগ্রেশন চেক পোস্ট পরিদর্শন করবেন রাজ্যপাল। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তার। পাশাপাশি জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতেও যাওয়ার কথা রয়েছে তার। রয়েছে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা। প্রশাসনিক সূত্রে খবর, ৪ তারিখ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ কনভোকেশনে যোগ দেওয়ার পর সেদিন বিকেলেই কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন রাজ্যপাল।
Read More
ক্যান্সার প্রতিরোধে সচেতনতা মূলক শিবির ও পথ নাটিকার আয়োজন

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা মূলক শিবির ও পথ নাটিকার আয়োজন

ক্যান্সার প্রতিরোধে পথ সচেতনতা মূলক শিবির ও পথ নাটিকার আয়োজন করা হলো আজ। কার্কিনোস্ হেলথ কেয়ারের আয়োজনে ও কোচবিহার থিয়েটার গ্রুপের সৌজন্যে এই কর্মসূচি নেওয়া হয়। কোচবিহার শহরের ৩ টি জায়গাকে বেছে নিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়। কোচবিহার শহর সংলগ্ন নতুনবাজার, কোচবিহার মহারাজা নার্সিং হোম এবং কোচবিহার আমতলা এলাকায় এই কর্মসূচি গ্রহন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কার্কিনোস্ হেলথ কেয়ারের পক্ষে ঋতম পাল চৌধুরী, কনিকা সিংহ, বিশ্বজিৎ বর্মন, ডক্টর প্রদ্যুৎ সাহা, কোচবিহার থিয়েটার গ্রুপের পূর্বাচল দাস গুপ্ত সহ অন্যান্যরা।
Read More
বিকল হয়ে পড়ে থাকা বৈদ্যুতিক চুল্লির পুনরায় উদ্বোধন হল আজ

বিকল হয়ে পড়ে থাকা বৈদ্যুতিক চুল্লির পুনরায় উদ্বোধন হল আজ

আজ সতীপুকুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন হলো আজ। ইসলামপুর শহরের একমাত্র শ্মশান হলো সতীপুকুর শ্মশান। দীর্ঘদীন থেকে এখানে বৈদ্যুতিক চুল্লি বিকল হয়েছিল। এর ফলে বাসিন্দারা মৃত দেহ দাহ করতে সমস্যায় পড়ছিল। কাঠ পুড়িয়ে সব দাহের কাজ চলছিল। পুরসভা কর্তৃপক্ষের উদ্যোগে ফের চুল্লি মেরামত করা হয়েছে। এদিন চুল্লিটির উদ্বোধন হওয়াতে বাসিন্দারা খুশি। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত, একজিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম, ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলারের প্রতিনিধি বিক্রম দাস ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলার সঞ্জয় দত্ত প্রমুখ। কানাইয়ালাল আগরওয়াল বলেন, "যান্ত্রিক সমস্যার কারণে এতোদিন বৈদ্যুতিক চুল্লি বন্ধ হয়েছিল। মেরামতের পর পুনরায় চালু করা…
Read More
একাধিক দাবি নিয়ে জেলা শাসকের কাছে ফুটপাত ব্যবসায়ীরা

একাধিক দাবি নিয়ে জেলা শাসকের কাছে ফুটপাত ব্যবসায়ীরা

কোচবিহার জেলা শাসকের কাছে গণ ডেপুটেশন দিলেন ফুটপাত ব্যবসায়ীরা। আজ ফুটপাত ব্যবসায়ীরা একত্রিত হয়ে কোচবিহারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে, পৌরসভার পৌরপতি যে নিয়ম করেছে ফুটপাতে ব্যবসায়ীদের ৩০ টাকা করে দিতে হবে সেই বিষয়েই জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করেন। এ বিষয়ে এক ব্যবসায়ী জানিয়েছেন আগে ৫ টাকা করে নেওয়া হতো এখন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সেই পাঁচ টাকাকে বাড়িয়ে দিয়ে এখন ৩০ টাকা করেছে সেটা তারা কোন রকম ভাবেই দিতে পারছে না বলে জানান। এই বিষয়ে তিনি আরও বলেন তাদের যে আয় হচ্ছে তাতে তাদের সংসারই চলছে না তার পরেও কি ভাবে তারা দিনপতি ৩০…
Read More
পুলিশের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার যুবক

পুলিশের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার যুবক

পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে শিলিগুড়ির বিধান মার্কেট এলাকা থেকে এক যুবককে ধরল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, পুলিশের পরিচয় দিয়ে দুই যুবক এক ব্যক্তিকে ধরেন এবং সেই ব্যক্তিকে তারা বলে যে, তার ব্যাগে মাদক রয়েছে। এরপর তারা ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়। কিন্তু টাকা নিয়ে পালানোর সময় তাদের মধ্যে এক যুবক ধরা পড়ে যায়। সেই যুবককে আটক করে রেখে পুলিশে খবর দেয় ব্যবসায়ীরা। পরে পানিট্যাঙ্কি ফাড়ির পুলিশ এসে ওই যুবককে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং অপর যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এদিন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা জানান, এই যুবক…
Read More