“টক টু মেয়রে” সমস্যা সমাধানের আশ্বাস মেয়রের

“টক টু মেয়রে” সমস্যা সমাধানের আশ্বাস মেয়রের

ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ডের বর্ষপূর্তি। ঐ দিনটিতে কর্পোরেশনে একটি ছোট অনুষ্ঠানের মধ‍্য গত ১ বছরে কি কি কাজ করতে পেরেছে কি কি অসম্পূর্ণ রয়েছে তা শিলিগুড়িবাসীর কাছে তুলে ধরা হবে বলে জানান মেয়র গৌতম দেব। আজ "টক টু মেয়র"-এ রাস্তা ও ড্রেন এর সমস্যা তুলে ধরেন সাধারণ নাগরিকেরা। সব শেষে সাংবাদিকদের পুরো বিষয় জানাতে জানাতে আরেকটি ফোন আসে। সেই ফোনও গ্রহণ করে তাঁর সমস‍্য সমাধানের রাস্তা জানান গৌতমবাবু। বিগত এক বছরের বিভিন্ন কাজের মধ্যে পানীয় জলের সমস‍্যা সমাধানের কথা তুলে ধরেন।তিনি জানান, মানুষ অনেক সচেতন এবং অনেক সমস্যা জানান।
Read More
কোচবিহারে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন

কোচবিহারে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা কোচবিহার ১৬ নং রাজ্য সড়কের কালিবাড়ি এলাকায়। এদিন মানসাই ব্রিজ সংলগ্ন কালিবাড়ি এলাকায় মাল বোঝাই একটি ট্রাক এবং দিনহাটা থেকে শিলিগুড়িগামী একটি যাত্রী বোঝাই বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আর এই ঘটনায় গুরুতর জখম হন বাস চালকসহ প্রায় ২০ জন। এদিন প্রায় সকাল ৬:৪৫মিনিট নাগাদ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের শব্দে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসীরা। এলাকাবাসীরা এসে আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠান চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ ও দমকলের ইঞ্জিন।
Read More
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এল চিকিৎসার অত্যাধুনিক সরঞ্জাম

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এল চিকিৎসার অত্যাধুনিক সরঞ্জাম

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগে এল অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জাম। স্টোক পক্ষাঘাতগ্রস্ত রোগী এবং নানা ধরনের বাতে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসায় এই সরঞ্জাম বিশেষ সাহায্য করবে বলে জানিয়েছেন বিভাগের প্রধান পার্থপ্রতিম পান। পাশাপাশি এখানে জন্মগত কারণে রক্তজনিত সমস্যায় নানা ধরনের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন ক্ষেত্রে সমস্যা এ ধরনের জটিল রোগের সমাধান হবে এই অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জাম এর সাহায্যে। এদিন হিমোফিলিয়া এবং ইউনিটের উদ্বোধন করেন রাজ্যের জন স্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের ওএসডি ডাক্তার সুশান্ত রায়। সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক,প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহা সেনগুপ্ত সহ অন্যান্যরা।
Read More
নেতাজি জয়ন্তীতে  রাজগঞ্জে আয়োজিত হল ম্যারাথন দৌড়

নেতাজি জয়ন্তীতে রাজগঞ্জে আয়োজিত হল ম্যারাথন দৌড়

নেতাজি জয়ন্তী উপলক্ষ্যে ২৩শে জানুয়ারিতে ম্যারাথন দৌড় জলপাইগুড়ির রাজগঞ্জে। এর পাশাপাশি ৩০ শে জানুয়ারি ও ১লা ফেব্রুয়ারি রক্তদান শিবির ও ডে-নাইট ভলিবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ প্রধান পাড়া প্রমোদ সংঘ ক্লাব ও পাঠাগার এর পক্ষ থেকে। ফাটাপুকুর থেকে রাজগঞ্জ প্রধান পাড়া প্রমোদ সংঘ ক্লাব পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার ম্যারাথন দৌড় এর আয়োজন করা হয় উদ্যোক্তাদের তরফে। ৩০ শে জানুয়ারি এই রক্তদান শিবির অনুষ্ঠিত করা হবে এরই পাশাপাশি ১লা ফেব্রুয়ারি ডে নাটই ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান।
Read More
অধীর চৌধুরীর উপস্থিতিতে সূচনা হলো ওয়ার্ড উৎসবের

অধীর চৌধুরীর উপস্থিতিতে সূচনা হলো ওয়ার্ড উৎসবের

শিলিগুড়ি ১৬ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব আনন্দধারা-২০২৩ এর শুভ সূচনা হলো ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্রর জন্ম জয়ন্তীর দিন। এদিন এই ওয়ার্ড উৎসবে অংশগ্রহণ করেন লোকসভার বিরোধী দলনেতা তথা পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রথমে তিনি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। এরপর ওয়ার্ড উৎসবের এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অধীর রঞ্জন চৌধুরী, সঙ্গে ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুজয় ঘটক(কালা) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
Read More
চা সুন্দরী প্রকল্পের ঘর পেয়ে খুশি চা বাগানের শ্রমিকরা

চা সুন্দরী প্রকল্পের ঘর পেয়ে খুশি চা বাগানের শ্রমিকরা

চা সুন্দরী প্রকল্পের ঘর পেয়ে খুশি কালচিনি ব্লকের তোর্ষা চা বাগানের শ্রমিকরা। তোর্ষা চা বাগানে চা সুন্দরী ঘর প্রাপক উপোভক্তারা জানান, এতোদিন ভাঙ্গাচোরা ঘরে বসবাস করতে হতো এখন নতুন ঘর পেয়েছি। এই বিষয়ে উল্লেখ্য গত ১৯শে জানুয়ারি সুভাষিণী চা বাগান ময়দান থেকে চা সুন্দরী প্রকল্পের উদ্বোধন করেন মুখ‍্যমন্ত্রী। এদিন তোর্ষা চা বাগানের শ্রমিকরা নিজের খুশির কথা ব‍্যাক্ত করে। এই বিষয়ে উল্লেখ্য তোর্ষা চা বাগানে ৪৭৬ জন শ্রমিক চা সুন্দরী প্রকল্পের ঘর পাচ্ছে। চা সুন্দরী ঘর প্রাপক মুনি মালপরিয়া, জানকি মালপরিয়া,কমলা তিরকি সহ অন‍্যান‍্যরা জানান, চা সুন্দরী প্রকল্পের নির্মিত ঘর খুব সুন্দর হয়েছে। এই চা সুন্দরী প্রকল্পের একটি বাড়িতে দুটি কক্ষ,…
Read More
প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চলছে জোরকদমে

প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চলছে জোরকদমে

প্রতিবছরের ন্যায় এই বছরও ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন প্যারেডের আয়োজন করতে চলেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তারই অঙ্গ হিসেবে শুক্রবার সকাল থেকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে চলছে কুচকাওয়াজ। সেদিন পুলিশকর্মী ছাড়াও এই কুচকাওয়াজ করতে দেখা যায় বিএসএফ জওয়ান, সেনাবাহিনী সহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের। প্রতিবছর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে এই প্যারেডের আয়োজন করা হয়। তার মধ্য দিয়ে সামাজিক বার্তা তুলে ধরেন প্যারেডে অংশগ্রহণকারীরা। পুলিশ,সেনা বাহিনীর বিভিন্ন বিভাগের থেকে প্যারেড প্রদর্শন করা হয়। একইভাবে এবছরও সেই প্যারেডের ব্যবস্থা করা হয়েছে।
Read More
মুখ্যমন্ত্রীর সভা শুরুর আগেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সুভাষিনী চা বাগান

মুখ্যমন্ত্রীর সভা শুরুর আগেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সুভাষিনী চা বাগান

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগান ময়দানে বৃহস্পতিবার আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আলিপুরদুয়ার,কোচবিহার ও জলপাইগুড়ি জেলা থেকে হাজার হাজার মানুষ সুভাষিনী চা বাগান ময়দানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ বাদেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকাকে করা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। এদিন এই কর্মসূচি থেকেই চা সুন্দরী প্রকল্পের ঘরের উদ্বোধন করবেন মুখ‍্যমন্ত্রী।
Read More
এনজেপি স্টেশনে শট সার্কিটের ঘটনায় নিহত ১সেনাকর্মী, আহত ৪

এনজেপি স্টেশনে শট সার্কিটের ঘটনায় নিহত ১সেনাকর্মী, আহত ৪

এনজেপি স্টেশনে শট সার্কিটে মৃত্যু হলো এক সেনাকর্মীর। ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সেনাকর্মী। তাঁদের প্রত্যেককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এনজেপি (NJP) রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন। ঘটনাস্থল সহ হাসপাতালে কড়া নিরাপত্তায় মুড়ে রেখেছে সেনাবাহিনী ও আরপিএফের টিম। জানা গিয়েছে, বৃহস্পতিবার ত্রিপুরাগামী একটি সেনাবাহিনীর ট্রেন এনজেপি স্টেশনে এসে দাঁড়ায়। সেইসময় এক সেনাকর্মী জলের ট্যাংকারে জল দেখতে উঠেছিল। তখনই হাইটেনশন তার লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সেনাকর্মীর। পাশাপাশি জখম হয়েছে কয়েকজন সেনাকর্মী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাদের চিকিৎসা চলছে।
Read More
শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হল বিদ্যালয়ের ৭৫বছর পূর্তি উৎসবের

শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হল বিদ্যালয়ের ৭৫বছর পূর্তি উৎসবের

আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসবের শুভ সূচনা হলো বুধবার সকালে। এদিন সকালে জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক বার্তা সম্বলিত ট্যাবলো সমেত শোভাযাত্রা বের করা হয় জটেশ্বরে। শোভাযাত্রা গোটা জটেশ্বর বাজার এলাকা পরিক্রমা করে বিদ্যালয়ে এসে শেষ হয়। এদিন উপস্থিত ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কুমার পাল, জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবীর রায় চৌধুরী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Read More