রাজ্যে ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শংকর ঘোষ

রাজ্যে ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শংকর ঘোষ

রাজ্যে ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। বুধবার শংকর ঘোষ শিলিগুড়ি জেলা হাসপাতালে গিয়ে দেখা করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। একাধিক ব্যবস্থা চালু করার দাবিও জানান তিনি।অপরদিকে, শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষ জানান, এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা তাদের কাছে এসে পৌঁছায়নি তবে হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। তবে হাসপাতালের পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন বিধায়ক শংকর ঘোষ।
Read More
কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের

দাবি পূরণ না হওয়ায় আবারও ধর্না তৃণমূল চা শ্রমিক সংগঠনের। বুধবার থেকে আবারও কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসলো তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন।জলপাইগুড়ি জেলার বালুরঘাট ব্লকের লক্ষীপাড়া চা বাগানে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করা হয়। সেখানে চা শ্রমিকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ড দেওয়া সহ একাধিক দাবিতে জমায়েত হয় তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। তৃনমূল কংগ্রেস সূত্রে খবর, মার্চ মাসের ১ তারিখ থেকে টানা পালা করে ৬ তারিখ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রসঙ্গত এর আগেও জন বারলার বাড়ির সামনে ধর্না ও বিক্ষোভে সামিল হয়েছিল তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতারা। আইএনটিটিইউসির জেলা সভাপতি রাজেশ লাকড়া, শ্রমিক নেতা রাজু গুরুং…
Read More
‘সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া…’, উদয়নকে নিউটনের সূত্র মনে করালেন সুকান্ত

‘সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া…’, উদয়নকে নিউটনের সূত্র মনে করালেন সুকান্ত

সমস্ত ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে’, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উদ্দেশ্যে ঠিক এই ভাষাতেই প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে বুড়িরহাট। গুলির পাশাপাশি বোমাবাজিও হয় বলে অভিযোগ। ২৮ জন বিজেপি নেতা-কর্মীর নামে মামলা করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। সেই ঘটনার পর মঙ্গলবার সকালে কোচবিহারে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন নিউ কোচবিহার স্টেশনে তাঁকে স্বাগত জানান, দলীয় কর্মী-সমর্থকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, ‘বিজেপির কর্মীদের ওপর হামলা হচ্ছে, দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওপর হামলা হচ্ছে। আবার উলটে বিজেপি নেতা-কর্মীদেরই পুলিশ…
Read More
‘সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয় থাকে’, সুকান্ত

‘সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয় থাকে’, সুকান্ত

‘সমস্ত ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে’, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উদ্দেশ্যে ঠিক এই ভাষাতেই প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে বুড়িরহাট। গুলির পাশাপাশি বোমাবাজিও হয় বলে অভিযোগ। ২৮ জন বিজেপি নেতা-কর্মীর নামে মামলা করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। সেই ঘটনার পর মঙ্গলবার সকালে কোচবিহারে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন নিউ কোচবিহার স্টেশনে তাঁকে স্বাগত জানান দলীয় কর্মী-সমর্থকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, ‘বিজেপির কর্মীদের ওপর হামলা হচ্ছে, দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওপর হামলা হচ্ছে। আবার উলটে বিজেপি নেতা-কর্মীদেরই পুলিশ…
Read More
বেআইনি ভাবে রাস্তা দখলের বিরুদ্ধে ফের পথে নামলো শিলিগুড়ি পুরনিগম

বেআইনি ভাবে রাস্তা দখলের বিরুদ্ধে ফের পথে নামলো শিলিগুড়ি পুরনিগম

আবারও শহর জুড়ে বেআইনি ভাবে রাস্তা দখল করে ব্যবসার বিরুদ্ধে নামলো শিলিগুড়ি পুরনিগম এবং পুলিশ প্রশাসন। মঙ্গলবার সকালে শিলিগুড়ির হসপিটাল মোড় এলাকায় রাস্তার ফুটপাত দখল করে বসা দোকান গুলি ফের সরিয়ে দেওয়া হয়। শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে বারবার শহরকে পরিচ্ছন্ন করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু বারবার একই ছবি দেখা যাচ্ছে, ফুটপাথ ঘিরে ব্যাবসা করছে কিছু ব্যাবসায়ী। মঙ্গলবার সাতসকালে উচ্ছেদ অভিযানে নেমে দোকানপত্র সরিয়ে দেন পুরনিগম এবং পুলিশের কর্মকর্তারা। এরপর এলাকায় ব্যবসায়ীরা বিক্ষোভে ফেটে পড়েন।
Read More
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ নিয়ে প্রশ্ন বিরোধীদের

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ নিয়ে প্রশ্ন বিরোধীদের

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। এরফলে ক্ষতিগ্রস্থ হয়েছে স্টেডিয়ামের মাঠ।এই নিয়ে সুর চড়িয়েছে বিভিন্ন মহল। আজ শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিংয়েও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ নিয়ে প্রশ্নের মুখে পড়লেন মেয়র। যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র। সোমবারে পুরনিগমে এবছরের দ্বিতীয় বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। এই বোর্ড মিটিংয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ক্ষতিগ্রস্থ মাঠের কথা তুলে ধরেন বিরোধীরা। বিরোধী কাউন্সিলর নুরুল ইসলাম বলেন, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম তৈরিতে শুধু সরকারের নয় শিলিগুড়িবাসীর ভূমিকা রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর সভার জন্য স্টেডিয়ামের মাঠকে ধ্বংস করা হয়েছে। এর তিব্র বিরোধিতা করেন তিনি। দ্রুত এর সুরাহার দাবি জানান। অন্যদিকে বামেদের আমলেও একাধিক অনুষ্ঠান করে স্টেডিয়ামের মাঠকে ধ্বংস করা হয়েছিল।…
Read More
নিশীথ প্রামানিকের উপর হামলার ঘটনায় শুয়োমোটো মামলা রুজু

নিশীথ প্রামানিকের উপর হামলার ঘটনায় শুয়োমোটো মামলা রুজু

নিশীথ প্রামানিকের উপর হামলার ঘটনায় শুয়োমোটো মামলা রুজু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। মোট ৪৯ জন বিজেপি কর্মীর নামে এই মামলা দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠলেও ইতিমধ্যে ২১ জন বিজেপি কর্মী কে গ্রেফতার করেছে পুলিশ। যে ৪৯ জনের নামে মামলা করা হয়েছে তাদের মধ্যে বিজেপির জেলা স্তরের নেতৃত্ব রয়েছে বেশ কয়েকজন। বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ, বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বোস, বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায় সহ যে সমস্ত বিজেপি কর্মী ও নেতৃত্বদের বাড়িতে হামলা হয়েছে এই মামলায় তাদের নাম রয়েছে। একদিকে যখন পুলিশ বিজেপি কর্মীদের নামে শুয়োমোটো মামলা করেছে অন্যদিকে এই…
Read More
বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে ধর্মঘট

বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে ধর্মঘট

বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে এবার ধর্মঘট পালন করতে চলেছে রাজ‍্যের বামপন্থী শ্রমিক, কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চ। কেন্দ্রীয় হারে মহার্ঘ্য‍ ভাতা সহ তিন দফা দাবিতে আগামী ১০ই মার্চ রাজ‍্য জুড়ে ধর্মঘট পালন করতে চলেছেন তারা।বিষয়টি নিয়ে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান, জেলা বিদ্যালয় পরিদর্শক সহ বিভিন্ন সরকারি দপ্তরে ধর্মঘটের নোটিশ প্রদান করা হয়। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকেও এই নোটিশ তুলে দেন শিক্ষক‌রা। জলপাইগুড়ির সদর ব্লকের চারটি সার্কেলের শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে ধর্মঘটের নোটিশ দিতে গেলে শিক্ষকরা দেখেন দপ্তরে কোন‌‌ও আধিকারিক নেই। এতে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের জেলা সম্পাদক…
Read More
মুখ্যমন্ত্রীর নির্দেশে স্পেশাল সরকারি বাস এবং বনদপ্তরের গাড়ি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য

মুখ্যমন্ত্রীর নির্দেশে স্পেশাল সরকারি বাস এবং বনদপ্তরের গাড়ি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য

মুখ্যমন্ত্রীর নির্দেশে স্পেশাল সরকারি বাস এবং বনদপ্তরের গাড়িতে করে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরিষেবা জলপাইগুড়িতে। হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জলপাইগুড়ির টাকিমারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় শোক প্রকাশ করেন। পরীক্ষার্থীদের জন্য স্পেশাল  বাসের ব্যবস্থার নির্দেশ দেন ওই এলাকায়। শুক্রবার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী, জেলা শাসক মৌমিতা গোদরা বসু, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ফরেস্টের আধিকারিকরা পৌঁছে যান মৃত পরীক্ষার্থীর বাড়িতে পরিবারের সাথে দেখা করেন এবং পাঁচ লক্ষ্য টাকার চেক তুলে দেন। এদিন সরকারি ভাবে এক্সট্রা স্পেশাল বাস এবং ফরেস্টের গাড়ির ব্যবস্থা করা হয় ওই এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য।এদিন সকাল থেকেই চলছে সচেতনতা মাইকিং প্রচার। ফরেস্ট এলাকা…
Read More
মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে হাতির পায়ের নীচে পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক পরীক্ষার্থীর

মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে হাতির পায়ের নীচে পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক পরীক্ষার্থীর

মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হলো এক পরীক্ষার্থীর। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের মান্তাদারি অঞ্চলের মহারাজ ঘাট এলাকার ঘটনা। বাবার সঙ্গে বাইকে চেপে জীবনের প্রথম বড়ো পরীক্ষা দিতে যাচ্ছিল বছর ১৬-র অর্জুন। সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে আচমকাই জঙ্গল থেকে তেড়ে এলো একটি হাতি। বাবা কোনওমতে পালিয়ে বাঁচলেও ছেলেকে শুঁড় দিয়ে তুলে নিয়ে যায় জঙ্গলে। পরে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় শোকের ছায়া টাকিমারি এলাকায়। ঘটনাস্থলে বেলাকোবা রেঞ্জের বনকর্মী‌রা।স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ছেলেকে নিয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে রওনা হয়েছিলেন টাকিমারির বাসিন্দা বিষ্ণু দাস। পরীক্ষা কেন্দ্র ছিল বেলাকোবা কেবলপাড়া হাই স্কুল। সেখানে…
Read More