লোকসভা নির্বাচন ২০২৪কে সামনে রেখে সাংগঠনিক বৈঠক বিজেপির ওবিসি সেলের

লোকসভা নির্বাচন ২০২৪কে সামনে রেখে সাংগঠনিক বৈঠক বিজেপির ওবিসি সেলের

আসন্ন লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে নিজেদের সংগঠনকে আরো মজবুত করতে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার বিজেপি কার্যালয়ে ওবিসি মোর্চার সাংগঠনিক বৈঠক হয়। সংগঠনের নেতা সুব্রত কর বলেন এই দিন মন্ডল সভাপতি ও পদাধিকারীদের নিয়ে এই বৈঠক হয় আগামী ২৯ তারিখ কলকাতায় বিশাল সমাবেশ হবে। এদিনের আলোচনা সভায় মূলত বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের কথা তুলে ধরা হয় তাছাড়াও ওবিসি সংরক্ষণ নিয়ম আলোচনা হয়। জানান আগামী দিনে আন্দোলন আরো তীব্রতর হবে। শুধু তাই নয় এই ওবিসি মোর্চা বাদেও আরো সাতটি মোর্চা এবং মূল সংগঠনও কলকাতা চলো যাত্রায় কলকাতার ধর্মতলা মোড়ে সামিল হবে বলে জানান.           
Read More
চ্যাংড়াবান্ধায় ভয়াবহ পথ দুর্ঘটনা

চ্যাংড়াবান্ধায় ভয়াবহ পথ দুর্ঘটনা

চ্যাংড়াবান্ধায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ট্রাক ও বাসের সংঘর্ষ,জখম বেশ কয়েকজন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটেছে, চ্যাংরাবান্ধার রেল ওভারব্রিজ সংলগ্ন এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।জানা গিয়েছে আহতদের উদ্ধার করে স্থানীয় চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা চলে। আহত দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের জলপাইগুড়ির হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
Read More
কালী পুজোর রাত শোকের ছায়া নেমে এলো কর্মকার পরিবারে

কালী পুজোর রাত শোকের ছায়া নেমে এলো কর্মকার পরিবারে

কালী পুজোর রাত কাটতে না কাটতেই শোকের ছায়া নেমে এলো কর্মকার পরিবারের মধ্যে।জানাযায় পুজোর রাতে সাইকেলে করে বাড়ি আসার পথে ড্রেনে পড়ে মৃত্যু হল বছর ৩৫ এর এক যুবকের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব খাগড়াবাড়ি শিবযজ্ঞর দোলাপাড়া এলাকায়। জানা যায় সঞ্জয় কর্মকার সোনার দোকানে কাজ করতেন তিনি এলাকায় ভালো ছেলে নামে পরিচিত ছিল সঞ্জয়। ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো ছিল সে। জানা গিয়েছে সঞ্জয় একজন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিভাগের ছাত্র ছিল।মৃত ওই ব্যাক্তির বৌদির বলেন চাকরি না পাওয়ায় কোচবিহার শহরের একটি নামি সোনার দোকানের সেলসম্যানের কাজ করতো।আকস্মিক এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
Read More
বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে

দীপাবলীর রাতে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠতো তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে।ঘটনায় জখম হয়ে ওই বিজেপি কর্মী তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন । তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ী ২ গ্রাম পঞ্চায়েতের বজরাপুর এলাকার ঘটনা। জখম ওই বিজেপি কর্মীর নাম শৈলেন বর্মন।বর্তমানে তিনি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।বিজেপি নেতা উৎপল সরকারের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের দলের কর্মীদের নানাভাবে হেনস্তা করছে।তাদের মারধর করা হচ্ছে।আমরা বক্সিরহাট থানায় এর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাবো যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়।
Read More
বকেয়া টাকার দাবিতে পদযাত্রা মন্ত্রী উদয়ন গুহর

বকেয়া টাকার দাবিতে পদযাত্রা মন্ত্রী উদয়ন গুহর

একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে আটিয়ালডাঙ্গায় তৃনমূলের পদযাত্রায় মন্ত্রী উদয়ন গুহ। শনিবার সকালে বামনহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া আটিয়ালডাঙ্গায় তৃনমূল কংগ্রেসের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা দুই ব্লকের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, বামনহাট দুই নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি চঞ্চল কুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব। সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন আমরা দিনহাটা বিধানসভায় স্থির করেছি যে ১০০ দিনের কাজের বকেয়া টাকা এবং নতুন করে কাজ পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকার দাবি এছাড়াও যেভাবে সারা ভারত বর্ষ জুড়ে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই ইডি দিয়ে বিরোধীদের দমিয়ে রাখার একটা চক্রান্ত করবে,…
Read More
জোর করে চাঁদা তোলার অভিযোগ,ভাঙলো গাড়ির কাঁচ

জোর করে চাঁদা তোলার অভিযোগ,ভাঙলো গাড়ির কাঁচ

জোর করে চাঁদা তোলার অভিযোগ ক্রমশ বেড়েই চলেছে দিনহাটা শহরের প্রধান সড়ক সহ অলিতে গলিতে। চাঁদা না দেওয়ার কারণে ভেঙে ফেলা হলো যাত্রীবোঝাই বোলেরো গাড়ি কাঁচ। এই ঘটনার জেরে উত্তেজনা চরমে ওঠে দিনহাটায়। ঘটনাটি ঘটেছে দিনহাটা শহরের আটিয়াবাড়ী সংলগ্ন ভাংনি মোড় এলাকায়। জানা গিয়েছে স্থানীয় এলাকায় কালীপুজোর চাঁদার জন্য বেশ কয়েকজন যুবক দিনহাটা নয়ারহাট মেইন রোড এলাকায় চাঁদা সংগ্রহ করছিল। সেই সময় দিনহাটা থেকে নয়ারহাট এর দিকে একটি যাত্রীবোঝাই বোলেরো গাড়ি যাচ্ছিল সেই গাড়িতে চাঁদার দাবি করে যুবকরা। কিন্তু দাবি মত চাঁদা না মেলায় কথা কাটাকাটি শুরু হয় এরপর উত্তেজিত যুবকরা ঢিল মেরে বোলেরো গাড়ির কাঁচ ভেঙে দেয়। আশেপাশের লোকজন…
Read More
‘নিষিদ্ধ শব্দ বাজি নয় আলোর উৎসব হোক আলোকিত’ এই বার্তায় পথে নেমেছে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন

‘নিষিদ্ধ শব্দ বাজি নয় আলোর উৎসব হোক আলোকিত’ এই বার্তায় পথে নেমেছে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন

নিষিদ্ধ শব্দ বাজি নয় আলোর উৎসব আরও আলোকিত হোক, এই বার্তা নিয়ে সমাজের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন পথে নেমেছে। আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের কক্ষে এক সাংবাদিক সন্মেলন করেন শহরের সংগঠনগুলো। সাংবাদিকদের জানাতে গিয়ে একাধিক সংগঠন গুলো হতাশার সুরে জানান যে, কাজ প্রশাসনের করা উচিৎ তা তারা নিজেদের উদ্দ‍্যোগে করছেন। সূর্যনগর সমাজ কল‍্যাণ সংস্থার সম্পাদক আশিষ ব্রহ্ম জানান, আলোর উৎসব শুধু আলোর উৎসবই হোক। নেফের তরফ থেকে দীপ নারায়ণ তালুকদার জানান, কাওয়াখালিতে বাজির বাজারে পরিবেশ বান্ধব আতসবাজির নামে দেদার নিষিদ্ধ শব্দ বাজি বিকচ্ছে প্রশাসনের নাকের ডগায়।অনিমেষ বোস জানান, সকলের প্রয়াসে এটা রোধ করা সম্ভব। কলকাতার সবুজ মঞ্চের তরফ থেকে হাইকোর্টে কেস করা…
Read More
সিঙ্গীমারীতে রাস্তার কাজে শুভ সূচনা করলেন বিধায়ক

সিঙ্গীমারীতে রাস্তার কাজে শুভ সূচনা করলেন বিধায়ক

অন্দরান সিঙ্গীমারীতে ৩.৫ কিমি রাস্তার কাজে শুভ সূচনা করলেন বিধায়ক।সিতাই ব্লকের ব্রহ্মত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের অন্দরান সিঙ্গীমারীতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাস্তার কাজের শুভ সূচনা করলেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বিন তুঘলক মিয়া, অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি হলধর বর্মন ছাড়াও অন্যান্যরা। এদিন সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন গ্রামীন অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে অন্দরান সিঙ্গিমারী ও দক্ষিণ সিঙ্গিমারী মাঝ বরাবর সোনারহাট চৌমাথা থেকে বালারহাট ভায়া হয়ে সিঙ্গিমারী এস.পি.প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার এই পাকা রাস্তা নির্মিত হবে। এই পাকা রাস্তার কাজের জন্য আমরা দুই কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ…
Read More
ডাকাতির ছক কষার আগেই গ্রেফতার ডাকাত দল

ডাকাতির ছক কষার আগেই গ্রেফতার ডাকাত দল

ডাকাতির ছক কষার আগেই সিঙ্গিমারীতে গ্রেফতার ডাকাত দল,উদ্ধার আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা। ঘটনার বিবরণে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন গতকাল গোপন সূত্রের খবরের ভিত্তিতে সিতাই সাগরদিঘী ব্রিজের কাছে সিঙ্গীমারী নদীর চর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জনের একটি ডাকাত দলকে গ্রেফতার করে সিতাই থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ টি তাজা বোমা, ৫ টি টিনের খালি জর্দা কৌটা, ১০ প্যাকেট চকলেট বোমা, পাটের দড়ি, লোহার রড, ৪ টি ছোট টর্চ লাইট, ২ টি গ্যাস লাইটার।
Read More
গোসানিমারীতে পুলিশের অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি, গ্রেফতার ১

গোসানিমারীতে পুলিশের অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি, গ্রেফতার ১

গোপন সূত্রে খবরের ভিত্তিতে গোসানিমারীতে একটি দোকানে বিশেষ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি সঙ্গে এক ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ। যদিও গ্রেফতার ব্যাক্তির নাম প্রকাশ করা হয়নি পুলিশের পক্ষ থেকে। তবে বারংবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল নিষিদ্ধ শব্দবাজি ক্রয়- বিক্রয় না করে সবুজ বাজি ক্রয়-বিক্রয় করার জন্য।তবে প্রশাসনের নির্দেশ অমান্য করে নিষিদ্ধ শব্দবাজি ক্রয়-বিক্রয় করায় এই অভিযান চালায় দিনহাটা থানার পুলিশ এমনটাই পুলিশ সূত্রে খবর।
Read More