কার্শিয়াংয়ে মকাইবাড়ি চা বাগান পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

কার্শিয়াংয়ে মকাইবাড়ি চা বাগান পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

ভাইপোর বিয়ে উপলক্ষ্যে কার্শিয়াংয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে কিছু প্রশাসনিক কর্মসূচিও রয়েছে। বৃহষ্পতিবার সকালে কার্শিয়াংয়ের কমিউনিটি হলে সেই হাই প্রোফাইল বিয়ে সম্পন্ন হয়েছে। শেষ হয়েছে সিঁদুরদান পর্ব। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হচ্ছে কার্শিয়াংয়ের মেয়ে দীক্ষা ছেত্রীর। আর এই হাই প্রোফাইল বিয়ে উপলক্ষ্যেই সেজে উঠেছে পাহাড়। মুখ্যমন্ত্রী ছাড়াও কার্শিয়াংয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে মুখ্যমন্ত্রী বিয়ের দিন পাহাড়ে থাকলেও সাধারণত পাহাড় সফরে তিনি যা করেন সেই রুটিনে কোনও ছেদ পড়েনি। সকালে পাঙ্খাবাড়ি রোডে হেঁটেছেন। এরপর চলে যান মকাইবাড়ি চা বাগানে। সেখানে চা শ্রমিকদের প্রথাগত পোশাকে সজ্জিত হয়ে চা পাতা তুলতে দেখা যায় তাঁকে। তবে এদিন তাঁর আর কোনও…
Read More
শিলিগুড়ি জলপাইমোড় সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ি জলপাইমোড় সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ির জলপাইমোড় সংলগ্ন এলাকা উন্নয়নের লক্ষ্যে ওই এলাকা পরিদর্শনে গেলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। বুধবার সকালে তিনি জলপাইমোড় সংলগ্ন বাজার এলাকা ঘুরে দেখেন। জানা গিয়েছে, ওই এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ করা হবে। তবে মেয়র জানিয়েছেন এই কাজের জন্য কোনো ব্যবসায়ীকে উচ্ছেদ করা হবে না, কিছুটা রাস্তা ছেড়ে দিয়ে ব্যবসায়ীদের পিছিয়ে দিয়ে রাস্তা সংস্কার করা হবে, সেখানে যথেষ্ট জায়গা রয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর সফরকে নিয়ে সেরকম কোনো মন্তব্য করতে চাননি মেয়র, তবে তিনি বলেছেন শিলিগুড়িতে ১২ তারিখে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান হতে চলেছে।
Read More
ডুয়ার্সের লোকালয় থেকে ফের উদ্ধার হলো অজগর

ডুয়ার্সের লোকালয় থেকে ফের উদ্ধার হলো অজগর

ডুয়ার্সের লোকালয় থেকে ফের উদ্ধার হলো অজগর। সোমবার দুপুরে ধূপগুড়ি ব্লকের মল্লিকশোভা এলাকা থেকে বিশালাকার অজগরটি উদ্ধার করলো পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। জানা গিয়েছে, এদিন দেওমালি বাজার সংলগ্ন এলাকায় একটি গর্তের ভিতর থেকে অজগরটিকে বেরিয়ে আসতে দেখে স্থানীয়রা। এরপর অজগরটি লোকালয়ে চলে আসতে থাকে। স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় ধূপগুড়ির পরিবেশ প্রেমী অনুপম চক্রবর্তীকে। তিনি ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৮ ফুট লম্বা অজগরটি উদ্ধার করে।অজগরটিকে পার্শ্ববর্তী সোনাখালি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
Read More
উত্তরবঙ্গের রাস্তায় ঘুরে ঘুরে আমেরিকান টার্কি মুরগি‌ ফেরি‌ করছেন‌ কলকাতার বাসিন্দা মহম্মদ সাবিক

উত্তরবঙ্গের রাস্তায় ঘুরে ঘুরে আমেরিকান টার্কি মুরগি‌ ফেরি‌ করছেন‌ কলকাতার বাসিন্দা মহম্মদ সাবিক

উত্তরবঙ্গের রাস্তায় ঘুরে ঘুরে আমেরিকান টার্কি মুরগি‌ ফেরি‌ করছেন‌ কলকাতার বাসিন্দা মহম্মদ সাবিক। ডুয়ার্স এলাকায় ঘাঁটি‌ তৈরি করে জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকায় ঘুরে ছোট ছোট টার্কি‌ মুরগির‌ ছানা বিক্রি করছেন‌ তিনি। কয়েকটি বড় টার্কিও‌ রয়েছে তাঁর সঙ্গে। কলকাতার পার্শ্ববর্তী কিছু এলাকা সহ বারাসাত, মধ‍্যমগ্রাম,বর্ধমান ও আসানসোল এলাকায় ব্যাপকহারে চাষ‌ হয়‌ টার্কি‌ মুরগির। ‌সাবিক‌ জানান, ওইসব এলাকা থেকেই আমেরিকান টার্কি কিনে‌ ব্যবসা শুরু করেছেন। তিনটি টার্কির শাবক বিক্রি করছেন দুশো‌ টাকায়। দু-চারটে‌ করে অনেকেই কেনেন‌ তাঁর কাছ থেকে। এই ছানাগুলো ছয় থেকে সাত মাসের মধ্যেই দুই থেকে আড়াই কেজি ওজনের হয়ে যায়‌ বলে জানান। টার্কি‌ চাষ করে অনেক বেকারদের স্বনির্ভর হওয়ার…
Read More
গরু চুরির প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভে নামল বিজেপি

গরু চুরির প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভে নামল বিজেপি

গ্রামে প্রতিনিয়ত গরু চুরির প্রতিবাদে তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। বিজেপি তুফানগঞ্জ ১ নং মন্ডলের পক্ষ থেকে ধলপল বাজারে এই অবরোধ করা হয়। এ বিষয়ে বিজেপি এক নং মন্ডল সভাপতি যুগল কিশোর দাস বলেন ধলপল ১নং গ্রাম পঞ্চায়েত এলাকায় একের পর এক বাড়ি থেকে গরু চুরি যাচ্ছে। প্রশাসনকে বারংবার জানানো হয়েছে তারপরও এই গরু চুরি বন্ধ করতে পারছে না প্রশাসন। তারই প্রতিবাদে আজ তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের ধলপল ১নং গ্রাম পঞ্চায়েতের ধলপল বাজারে তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হলো। প্রায় ১ এক ঘন্টা ধরে চলে এই অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ।পরবর্তীতে…
Read More
প্রশাসনের উদ্যোগে শুরু হলো নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণ শিবির

প্রশাসনের উদ্যোগে শুরু হলো নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণ শিবির

আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে আলিপুরদুয়ার পৌরসভা শুরু হলো হলে নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণ শিবির। মূলত জেলার ৬৪ টি গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের গ্রাম পঞ্চায়েতের পরিকাঠামো ও পরিষেবা সম্পর্কে তাদের অবগত করাতে এই প্রশিক্ষণ শিবির। আলিপুরদু়য়ার জেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিন ধরে এই প্রশিক্ষণ শিবির চলবে আলিপুরদুয়ার পৌরসভা হলে।
Read More
১৭ দিন টানেলে আটকে থাকার পর উদ্ধার, অবশেষে আজ বাড়ি ফিরছেন কোচবিহারের মানিক

১৭ দিন টানেলে আটকে থাকার পর উদ্ধার, অবশেষে আজ বাড়ি ফিরছেন কোচবিহারের মানিক

টানা ১৭ দিন টানেলে আটকে থাকার পর উদ্ধার এবং আজ অবশেষে ঘরে ফিরছেন কোচবিহারের তুফানগঞ্জের মানিক তালুকদার। শুক্রবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এদিন বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছাতেই মানিককে সংবর্ধনা দেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ও বলরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ গ্রামের মানুষেরা।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বাড়ি ফিরতে পেরে ভালো লাগছে। পরিস্থিতি খুবই খারাপ ছিল তবে আমরা ভয় পাইনি। প্রথম ১৮ ঘন্টা আমরা অক্সিজেন পাইনি। পাম্প দিয়ে জল বের করে দেওয়ার পর বাইরের লোকেরা বুঝতে পারেন আমরা ঠিক আছি। তারপর আমাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করা হয়। ১০ দিন মুড়ি খেয়ে কাটিয়েছিলাম।‌‌ তবে মনোবল…
Read More
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সাত সকালে মাঠে হাজির আলিপুরদুয়ারের পুলিশ সুপার

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সাত সকালে মাঠে হাজির আলিপুরদুয়ারের পুলিশ সুপার

মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার সকালে জটেশ্বরে উচ্চ বিদ্যালয়ের মাঠে নামলেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। এদিন তিনি নিজে ছাত্রছাত্রীদের সঙ্গে মাঠে নামেন এবং শরীর চর্চা করেন। এদিন জেলা পুলিশ সুপার বলেন, "এর আগেই জেলা পুলিশের পক্ষ থেকে ঘোষণা করেছিলাম পুলিশের শীর্ষকর্তারা বিভিন্ন মাঠে যাবেন। সেই মতো আজ আমরা জটেশ্বরে মাঠে এসেছি।" তিনি আরোও বলেন, "মাঠের প্রতি ছেলেমেয়েদের আগ্রহ বাড়াতে পারলে তারা নেশার বস্তু থেকে দূরে থাকবে। যারা মাদক দ্রব্য ব্যবহার করেন তাদের সংখ্যা কমিয়ে আনতে হবে। আমরা সচেতন হলে তা অবশ্যই কমে যাবে। যুব সমাজ মাঠমুখী হলে তাদের ভুল পথে যাবার প্রবণতা কমে যাবে।"এদিন উপস্থিত ছিলেন, ফালাকাটা থানার…
Read More
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তিন দিনের পুরনো খিচুড়ি খাওয়ানোর অভিযোগে ধুন্ধুমার কান্ড উত্তর দিনাজপুরে

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তিন দিনের পুরনো খিচুড়ি খাওয়ানোর অভিযোগে ধুন্ধুমার কান্ড উত্তর দিনাজপুরে

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তিন দিনের পুরনো খিচুড়ি খাওয়ানোর অভিযোগে ধুন্ধুমার কান্ড। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মহিলা কর্মীদের টেনে হিঁচড়ে মাথায় খিচুড়ি ঢেলে বিক্ষোভ স্থানীয়দের। মঙ্গলবার রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের গৈতর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায়ই শিশুদের পুরনো খিচুড়ি দেওয়া হয়। এমনকি শনিবার থেকে পাত্রে জমে থাকা খিচুড়ি সোমবারও বিতরণ করা হয় বলে অভিযোগ। এরপর মঙ্গলবারও সেই ৩ দিন ধরে পাত্রে জমে থাকা খিচুড়ি বিতরণ করতে গেলে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসীরা। এরপর কর্মীদের সাথে গ্রামবাসীদের বচসা বাধে। বাসি খিচুড়ি ফেলে দিতে গেলে ওই খিচুড়ির বালতি কেড়ে নিয়ে হাতা দিয়ে কর্মীদের মাথায় ও শরীরে ঢেলে দেন বিক্ষোভকারীরা। যদিও…
Read More
উদ্বোধন হলো কোচবিহারের ঐতিহ্যবাহী রাস উৎসবের

উদ্বোধন হলো কোচবিহারের ঐতিহ্যবাহী রাস উৎসবের

রাজ আমলের নিয়ম নিষ্ঠা মেনে ই উদ্বোধন হলো ঐতিহ্যবাহী রাস উৎসবের। রাস উৎসবের উদ্বোধন করলেন কোচবিহার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। রাজ আমল থেকে হয়ে আসছে এই রাস উৎসব।  কোচবিহারের মদনমোহন মন্দির স্থাপনের পর থেকে এই মদনমোহনের রাস উৎসব হয়ে আসছে। এই রাস উৎসবের উদ্বোধনে এক সময় কোচবিহারের মহারাজা নিজেই পুজোয় অংশগ্রহণ করতেন এবং কোচবিহারবাসির মঙ্গল কামনা করতেন।বর্তমানে কোচবিহারের জেলাশাসক  রাস উৎসবের উদ্বোধন করেন এবং কোচবিহার বাসির মঙ্গল কামনায় রাস উৎসবের পুজোয় অংশগ্রহণ করেন।বর্তমানে রাজা নেই তাই এই মন্দিরের দেখাশোনা করেন দেবত্রট্রাস্ট বোর্ড। দেবত্র ট্রাস্টবোর্ডের সভাপতি হিসেবে কোচবিহার জেলা শাসক এই রাস উৎসবের উদ্বোধন করেন। রাজ আমলের এই ঐতিহ্যবাহী রাস উৎসব…
Read More