কোচবিহারেও রাম মন্দিরের উদ্বোধন করলেন নিশীথ প্রামানিক

কোচবিহারেও রাম মন্দিরের উদ্বোধন করলেন নিশীথ প্রামানিক

একদিকে যখন অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় সেই সঙ্গেই কোচবিহার জেলার টেঙ্গন মারি এলাকায় রাম মন্দিরেও প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। উল্লেখ্য, কোচবিহার ২নং ব্লকের অন্তর্গত টেঙ্গন মারি ছড়ারকুঠী এলাকায় অযোধ্যার রাম মন্দিরের আদলে মাত্র ১৫ দিনে রাম মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই মন্দিরে ভিড় জমায় ভক্তরা। অযোধ্যার রাম মন্দিরের পাশাপাশি একইসঙ্গে এই রাম মন্দিরেও রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়।
Read More
অবশেষে ধূপগুড়ি মহকুমা গঠনের প্রস্তাবে শিলমোহর

অবশেষে ধূপগুড়ি মহকুমা গঠনের প্রস্তাবে শিলমোহর

জলপাইগুড়ির পর এবার মহকুমার তকমা পেল ধুপগুড়ি। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দারা।মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্য়ায় হস্তক্ষেপে 'আইনি জট' কাটল অবশেষে। ব্যবধান মাস খানেকের। মুখ্যমন্ত্রী ঘোষণা করার মাস খানেকের ব্যবধানে ধূপগুড়ি মহকুমা গঠনের সিদ্ধান্তে সিলমোহর পড়ে মন্ত্রিসভার বৈঠকেও।   বৈঠক শেষে  উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জানান, 'ধুপগুড়ি মহকুমা, যেটা এর আগে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। আজকে সেটা ক্যাবিনেটে পাশ হল। দুটি ব্লক নিয়ে, একটি ধূপগুড়ি আর একটি বানারহাট। ধূপগুড়ি মহকুমা কাজ শুরু করল। অবিলম্বে সবরকম পরিকাঠামো তৈরি করে, রাজ্য সরকার মহকুমার সব রকম সুবিধা ধূপগুড়িবাসীকে তুলে দেবে।‘দেরি হবার কারণ হিসেবে বলা হয়েছে, আইনি জটিলতার কারণে অনুমোদন প্রক্রিয়া আটকে…
Read More
আলাদা কামতাপুর রাজ্যের দাবিতে রেল অবরোধ ময়নাগুড়িতে

আলাদা কামতাপুর রাজ্যের দাবিতে রেল অবরোধ ময়নাগুড়িতে

আলাদা রাজ্য ও কামতাপুর ভাষার স্বীকৃতি এবং জীবন সিংহর সঙ্গে শান্তি চুক্তির দাবিতে কেপিপি ইউনাইটেড এবং ছাত্র সংগঠন আকসুরের ডাকে ১২ ঘন্টার রেল রোকো কর্মসূচি আয়োজিত হয় আজ। ময়নাগুড়ি বেতগারা স্টেশন সংলগ্ন এলাকার রেললাইনে রেল রোকো কর্মসূচি কামতাপুর আন্দোলনকারীদের। প্রায় ৩ ঘন্টা অবরোধ চলার পর রেল আধিকারিকের আশ্বাসে উঠলো অবরোধ। আলাদা রাজ্য ও কামতাপুর ভাষার স্বীকৃতি এবং জীবন সিংহর সঙ্গে শান্তি চুক্তির দাবিতে কেপিপি ইউনাইটেড এবং ছাত্র সংগঠন আকসুর সদস্যরা রেললাইনে বসে বিক্ষোভ দেখায়, চলে স্লোগান। অবরোধের জেরে বন্দে ভারত সহ একাধিক দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে থাকে বিভিন্ন স্টেশনে। আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের আধিকারিক বিনোদ ভাদোরিয়ার আশ্বাসে সকাল ১০ টা নাগাদ অবরোধ…
Read More
বেঙ্গল সাফারি পার্কে এবার সিংহ আসছে ত্রিপুরা থেকে

বেঙ্গল সাফারি পার্কে এবার সিংহ আসছে ত্রিপুরা থেকে

বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথি আসছে ত্রিপুরা থেকে। আসছে দু’টি বিশেষ প্রজাতির বাঁদর ও দুটি সিংহ।আবার এই চিড়িয়াখানা থেকেও পাঠানো হবে রয়্যাল বেঙ্গল টাইগার ও চিতাবাঘ। নতুন বছরে নতুন প্রাণীদের দেখতে পাবে দর্শকেরা। জানা গেছে, প্রায় ৪০ হেক্টর জমিতে সিংহ রাখার জন্য উপযুক্ত বাসভূমি করা হচ্ছে। প্রাণীবিশেজ্ঞরা জানালেন, যেখানে-সেখানে সিংহ রেখে দিলে চলে না ,উপযোগী বাসভূমি তৈরি করতে হয়। সেটাই হচ্ছে বেঙ্গল সাফারির পার্কে। তৈরি হচ্ছে নাইট শেল্টারও।  তাই এবার থেকে উত্তরবঙ্গে বেড়াতে গেলে পর্যটকদের বাড়তি পাওনা হবে এই সিংহ-দর্শন। বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ অনুযায়ী, শুধু সিংহ নয়, আরও ৫-৬ ধরনের প্রাণীও আনা হবে বেঙ্গল সাফারি পার্কে। তার সঙ্গেই বেঙ্গল সাফারির…
Read More
লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ সারছেন হর্ষবর্ধন শৃঙ্লা

লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ সারছেন হর্ষবর্ধন শৃঙ্লা

লোকসভা নির্বাচনের এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে তার আগে প্রতিনিয়ত দার্জিলিং জেলার বিভিন্ন জায়গাতে জনসংযোগ সারছেন দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তথা G20 এর চিফ কর্ডিনেটর হর্ষবর্ধন শৃঙ্লা। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে শিলিগুড়ির মাল্লাগুড়ি এলাকায় অবস্থিত হনুমান মন্দিরে এসে পূজো দেওয়ার পাশাপাশি এলাকার মানুষের সাথে জনসংযোগ সারেন তিনি। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, তিনি দার্জিলিং জেলারই বাসিন্দা। দার্জিলিং এর মানুষের দীর্ঘদিনের দাবী পূরণ হওয়া উচিত।
Read More
গ্রাম বাংলায় ঘরে ঘরে চলছে মকর সংক্রান্তির পুজো

গ্রাম বাংলায় ঘরে ঘরে চলছে মকর সংক্রান্তির পুজো

গ্রাম বাংলায় ঘরে ঘরে চলছে মকর সংক্রান্তির পুজো। এই বিশেষ দিনটি পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ নামে পরিচিত। গ্ৰাম বাংলার বিভিন্ন বাড়িতে আলপনা দেওয়া হয় ও বিশেষ পুজো করা হয়। এছাড়াও ঘরে ঘরে রকমারি পিঠে- পুলি-পায়েস তৈরি করে নতুন মাসকে স্বাগত জানানো হয়। এই পৌষ সংক্রান্তিতে মূলত চালের গুড়ো, ময়দা, নারকেল, দুধ, গুড় দিয়ে বিভিন্ন পিঠে তৈরি হয়। জলপাইগুড়ি জেলা জুড়ে এদিন কাকভোর থেকেই প্রত্যেক বাড়িতে বাড়িতে সপরিবারে স্নান সেরে সূর্য পূজোয় মগ্ন হয়েছেন প্রত্যেকে। যদিও এদিন সকাল থেকে সূর্যের দেখা নেই কুয়াশা চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি। ঠান্ডায় জুবুথবু জেলাবাসী।
Read More
জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় দারুন সাফল্য অর্জন করলো শিলিগুড়ির খেলোয়াড়রা

জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় দারুন সাফল্য অর্জন করলো শিলিগুড়ির খেলোয়াড়রা

হাওড়ায় ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় দারুন সাফল্য অর্জন করলো শিলিগুড়ির খেলোয়াড়রা৷ সম্প্রতি হাওড়ায় আয়োজিত ওই প্রতিযোগিতায় শিলিগুড়ির একটি সংস্থার ১৫ জন খেলোয়াড়েদের মধ্যে ১৪ জন খেলোয়াড় শীর্ষস্থান অধিকার করেছে। যার মধ্যে চার জন সোনা, দুজন সুপার গোল্ড, চারজন ব্রোঞ্জ ও চার জন রূপার পদক অর্জন করেছে। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দেয় সংস্থার সদস্যরা৷ কোচ সুবির সরকার বলেন, ৮ থেকে ২৬ বছর বয়সিদের নিয়ে আয়োজিত ওই খেলায় আমার ছাত্রছাত্রীরা যে সাফল্য লাভ করেছে তার জন্য আমি গর্বিত।
Read More
ঘন কুয়াশার চাদরে ঢাকলো গোটা আলিপুরদুয়ার জেলা

ঘন কুয়াশার চাদরে ঢাকলো গোটা আলিপুরদুয়ার জেলা

ঘন কুয়াশার চাদরে ঢাকলো গোটা আলিপুরদুয়ার জেলা। মঙ্গলবার রাত থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে জেলার শহর ও শহরতলি। বুধবার ভোর থেকেই জেলায় বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা ছিল অনেকটাই কম। ঘন কুয়াশার জেরে জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়ক সবটাই ঢেকে গেছে। যার কারনে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের গতিও ছিল কম। কনকনে শীতের হাত থেকে বাঁচতে জীবন জীবিকার সন্ধানে ঘরের বাইরে আসা মানুষের সম্বল আগুন, তাই এদিন জেলার বিভিন্ন স্থানে পথের ধারে আগুন জ্বেলে শরীরকে সচল রাখাতে দেখা যায় অনেককে।
Read More
জল্পেশ মন্দিরে নির্মিত হচ্ছে স্কাইওয়াক, জোর কদমে চলছে কাজ

জল্পেশ মন্দিরে নির্মিত হচ্ছে স্কাইওয়াক, জোর কদমে চলছে কাজ

ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে নির্মিত হচ্ছে স্কাইওয়াক। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানের পাঁচ কোটি টাকায় নির্মিত হচ্ছে পূর্ন্যার্থীদের জন্য স্কাইওয়াক। আগামী দুই মাসের মধ্যেই সেই কাজ সমাপ্ত হয়ে যাবে বলে জানা গিয়েছে মন্দির সূত্রে। জল্পেশের সবচেয়ে বড় মেলা হলো শ্রাবণী মেলা। এই মেলায় দূরদূরান্ত থেকে ভক্তের ঢল লক্ষ্য করা যায়। সেই কথা ভেবে মুখ্যমন্ত্রীর অনুদানের টাকায় নির্মিত হচ্ছে স্কাইওয়াক। যার ফলে মন্দির চত্বরে অনেকটা ভিড় এড়ানো সম্ভব বলে জানা গিয়েছে। এই স্কাইওয়াকে দুটি মূল সিড়ি প্রবেশ এবং প্রস্থানের জন্য থাকবে এবং দুটি ছোট সিড়ি থাকবে। স্কাইওয়াকে থাকবে পানীয় জল এবং চায়ের ব্যবস্থাও। গোটা এলাকায় থাকবে সিসিটিভি ক্যামেরা, থাকবে এলইডি স্ক্রিন এবং জয়ান্ট স্ক্রিন।…
Read More
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আয়োজিত হল  রক্তদান শিবির ‘উৎসর্গ’

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির ‘উৎসর্গ’

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৪৪ তম 'উৎসর্গ' রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মেডিকেল আউট পোস্টে। শনিবার সকাল থেকেই মেডিকেল আউট পোস্টে এই শিবিরকে ঘিরে উন্মাদনা দেখা গিয়েছে পুলিশ কর্মীদের মধ্যে। এই শিবিরের উদ্বোধন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনারের এডিসিপি শুভেন্দু কুমার। এই রক্তদান শিবিরের মাধ্যমে তরাই ব্লাড ব্যাংক এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালকে ২১০ ইউনিট রক্ত তুলে দেওয়া হয়।এছাড়াও বেশ কিছু স্কুল পড়ুয়ার হাতে স্কুল ব্যাগ এবং গরিব দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
Read More