ফালাকাটায় তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন কর্মসূচির সূচনা

ফালাকাটায় তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন কর্মসূচির সূচনা

ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী প্রচারের দেওয়াল লিখন কর্মসূচি শুরু হলো সোমবার থেকে, জানা গেছে এখনো তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়নি তার আগেই প্রচারে নেমে পড়েছে তৃণমূল। সোমবার তৃণমূলের ফালাকাটার দলীয় কার্যালয় থেকে টাউনব্লক কমিটির সকল শাখা সংগঠন এবং তৃণমূল কংগ্রেস তারা সঙ্ঘবদ্ধভাবে এসে ফালাকাটার ৮ নম্বর ওয়ার্ডের মুক্তিপাড়ার কালী মন্দিরের পাশে দেওয়াল লিখন কর্মসূচি শুরু করলো। তৃণমূলের যে সকল জনকল্যাণমুখী প্রকল্প গুলো রয়েছে সেগুলোই তুলে ধরা হয়েছে এই দেওয়াল লিখনের মধ্য দিয়ে, এবং তাদের যে জোড়া ফুল সেই চিহ্ন লিখে এবং তৃণমূলের পক্ষ থেকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে এই দেওয়াল লিখন বলে জানায় ফালাকাটা টাউন ব্লক তৃণমূল…
Read More
ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলার জন্য ভক্তদের ভীড় লোকাল ট্রেনে

ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলার জন্য ভক্তদের ভীড় লোকাল ট্রেনে

চলছে হলদিবাড়ির ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা। উত্তরবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে লোকসমাগম হয়েছে। যার জেরে লোকাল ট্রেনে বাঁদরঝোলা করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত হলদিবাড়ি- নিউ জলপাইগুড়িগামী ট্রেনে। সোমবার সকাল থেকে দেখা গেল ভক্তদের ভীড় লোকাল ট্রেনে। সপ্তাহের কাজের প্রথম দিনেই কর্মস্থলে যেতে বিড়ম্বনার মুখে রেলের নিত্যযাত্রীরা।সকাল থেকে সুন্দর মিলে যায় লোকাল ট্রেনের টাইমিংও। গতকাল শিলিগুড়ি,এনজেপি সহ উত্তরবঙ্গের মুসলিম ধর্মাবলম্বী মানুষদের বড় অংশই গিয়েছিলেন হলদিবাড়ির হুজুর সাহেবের মেলায়। সোমবার সকালে তারা ফেরেন হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি গামী লোকাল ট্রেনে৷ আর এতেই চাপে পড়ে যান জলপাইগুড়ি স্টেশন সহ বিভিন্ন স্টেশনে অপেক্ষারত নিত্যযাত্রীরা। ঠেলেঠুলে কোনরকমে ট্রেনে ওঠা, ভেতরে বসার জায়গা আগে থেকেই ভক্তদের দখলে।…
Read More
নদী বাঁধ সংস্কারের দাবিতে ভোট বয়কটের ডাক তুফানগঞ্জে

নদী বাঁধ সংস্কারের দাবিতে ভোট বয়কটের ডাক তুফানগঞ্জে

নদী বাঁধ সংস্কারের দাবিতে ভোট বয়কটের ডাক দিল তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের ভানুকুমারী এক গ্রাম পঞ্চায়েতের বড়লাউকুঠি এলাকার বাসিন্দারা। এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ প্রতিবছর বন্যায় প্লাবিত হয় এই বড় লাউকুঠি এলাকা। বহুবার প্রশাসনকে জানানোর পর গত বছর কাজ শুরু হলেও ১৫০০ মিটার বাঁধ এর মধ্যে ২০০ মিটার বাঁধ নির্মাণের পর বন্ধ হয়ে যায় কাজ। এখন নতুন করে নদী প্লাবিত হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে এই বড়লাউকুঠি এলাকার বাসিন্দারা। তাই শনিবার ভোট বয়কোটের ডাক দিলেন এলাকাবাসীরা।  দ্রুত বাঁধ নির্মাণ না হলে বড়লাউকুঠি এলাকার সমস্ত সরকারি স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদের সামিল হওয়ার হুঁশিয়ারি দিলেন গ্রামবাসীরা।
Read More
কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তর ঘেরাও কর্মসূচি বিজেপি কর্মীদের দ্বারা

কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তর ঘেরাও কর্মসূচি বিজেপি কর্মীদের দ্বারা

সন্দেশখালি তে যাওয়ার পথে বিজেপির রাজ্য নেতৃত্বদের আটকে দেওয়ার প্রতিবাদে আজ কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তর ঘেরাও কর্মসূচিতে সামিল হয় কোচবিহার জেলা বিজেপি কর্মীরা। পুলিশ সুপারের দপ্তরের সামনে ব্যারিকেড করে বিজেপি কর্মীদের আটকে দেয় পুলিশ। বিজেপি কর্মীদের আটকে দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।
Read More
আলিপুরদুয়ার জেলায় খাঁচা বন্দী হলো পূর্ণবয়স্ক চিতাবাঘ

আলিপুরদুয়ার জেলায় খাঁচা বন্দী হলো পূর্ণবয়স্ক চিতাবাঘ

খাঁচা বন্দী হলো পূর্ণবয়স্ক চিতাবাঘ।বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার জেলার দলগাঁও চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হয় চিতাবাঘটি।জানা গিয়েছে, এদিন স্থানীয়রা খাঁচাবন্দী চিতাবাঘটিকে দেখতে পান। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে।পরবর্তীতে বনকর্মীরা পৌছে খাঁচাবন্দী চিতাবাঘটিকে উদ্ধার করে।আপাতত ওই চিতাবাঘটিকে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে রাখা হবে বলে জানিয়েছে বন দপ্তর। চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তিতে এলাকাবাসী।তবে খাঁচাবন্দি চিতাবাঘটি সেই মানুষখেকো কিনা, তা নিয়ে সংশয়ে বাসিন্দারা।একইসঙ্গে বন দপ্তরের তরফে টহলদারিরও দাবি জানান তাঁরা।
Read More
উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে চলছে পেট্রোল পাম্প ধর্মঘট, সমস্যায়‌ পড়েছেন অসংখ্য গ্রাহক‌

উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে চলছে পেট্রোল পাম্প ধর্মঘট, সমস্যায়‌ পড়েছেন অসংখ্য গ্রাহক‌

গোটা উত্তরবঙ্গের পাশাপাশি জলপাইগুড়িতেও চলছে পেট্রোল পাম্প ধর্মঘট।বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ রয়েছে পেট্রোল পাম্পগুলো। এর‌ ফলে পেট্রোল পাম্পে এসে তেল‌ না পেয়ে সমস্যায়‌ পড়েছেন অসংখ্য গ্রাহক‌।গত নির্বাচনে ভোটের ডিউটিতে‌ আসা কেন্দ্রীয় বাহিনীরকে তেল দিয়েছিল পাম্প মালিকরা।অভিযোগ, এখনও সেই বকেয়া মেটানো হয়নি।সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। এজন্য অবিলম্বে আগের বকেয়া মেটানোর দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন পেট্রোল পাম্পগুলোর মালিকপক্ষ। নর্থ বেঙ্গল পেট্রোল পাম্প ডিলার অ্যাসোসিয়েশনের ডাকা পেট্রোল পাম্প ধর্মঘটে ব্যাপক সারা পড়েছে এদিন।যদিও পাম্প‌ বন্ধ থাকায় খুব‌ই সমস্যায় পড়েছেন বাইক ও ছোট‌ গাড়ি‌ চালক‌রা। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরাও। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাথে জলপাইগুড়িতেও পেট্রোল পাম্পগুলো বন্ধ রাখা হয়েছে। আজ সারাদিন ধরে সমস্ত পেট্রোল পাম্পগুলো…
Read More
কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে শ্রমিক সংগঠনগুলির বিক্ষোভ মিছিল

কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে শ্রমিক সংগঠনগুলির বিক্ষোভ মিছিল

শ্রমিক সংগঠন গুলির পক্ষ থেকে আজ একটি মিছিল আলিপুরদুয়ার শহর পরিক্রমা করে।কেন্দ্র ও রাজ্যের বাজেট পুড়িয়ে তারা প্রতিবাদ জানান।ক্ষেত মজুর শ্রমিক সংগঠন সহ বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের কর্মীরা এই মিছিলে অংশ নেয়। আইএনটিটিইউসির নেতা মনি কুমার ডার্নাল বলেন,কেন্দ্র ও রাজ্যের বাজেটে শ্রমিক ও কর্মচারীদের সুবিচার নেই।কোনো চাকরির সংস্থান নেই।তিনি বলেন রাজ্য জমির মালিক আর কেন্দ্র টি বোর্ডের মালিক।কেন্দ্র রাজ্যের সঙ্গে কথা বলেনা। আগে বন্ধ চাবাগান নিয়ে বৈঠক করে খোলা হয়েছে।এখন টি বোর্ড পঙ্গু হয়ে গেছে।এর পুনর্গঠন জরুরি। তানাহলে চা সেক্টর বাঁচবেনা।কেন্দ্র ও রাজ্যের শ্রম বোর্ড নিয়ে তিনি সমালোচনা করেন।কেউ শ্রমিকের পক্ষে নেই।কৃষক দের ভর্তুকি ও প্রোটেকশনের কোনো ব্যাবস্থা নেই।
Read More
আশা কর্মীদের ওপর পুলিশী হেনস্থার প্রতিবাদে পথ অবরোধ

আশা কর্মীদের ওপর পুলিশী হেনস্থার প্রতিবাদে পথ অবরোধ

২০২৪ সালে কেন্দ্র বা রাজ্য তাদের পেশ করা কোনো বাজেটেই আশা কর্মীদের নিয়ে কোনো ভাবনা নেয়নি। ২৪ ঘন্টা কাজ করার পরেও মেলে সামান্য অর্থ,যা দিয়ে পরিবার চলানোই দায় হয়ে ওঠে। কেন তাদের নিয়ে ভাবা হচ্ছে না? এ বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে জানতে গেলে পুলিশী হেনস্থার মুখে পড়তে হয় আশা কর্মীদের। কলকাতায় বেশ কয়েকজন আশা কর্মী এখনো পুলিশ হেফাজতে। আশা কর্মীদের ওপর এমন পুলিশী হেনস্থার প্রতিবাদে আন্দোলনে সরব হয় পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দার্জিলিং জেলা কমিটি। এদিন সংগঠননের পক্ষ থেকে বাঘাযতীন পার্ক  থেকে মিছিল সংগঠিত করে হাসমিচকে এসে পথ অবরোধে সামিল হয় তারা।বাজেট পেপারও পোড়ানো হয়। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের…
Read More
পঞ্চায়েতে দূরবর্তী গ্রাম পঞ্চায়েত এলাকায় বদলির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

পঞ্চায়েতে দূরবর্তী গ্রাম পঞ্চায়েত এলাকায় বদলির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কর্মচারীদের দূরবর্তী গ্রাম পঞ্চায়েত এলাকায় বদলির প্রতিবাদ জানিয়ে আজ কোচবিহার জেলা পরিষদের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোচবিহার শাখার সদস্যরা। তাদের অভিযোগ কোচবিহার জেলায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত গুলির কর্মীদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বদলি করা হয়েছে। তাদের দাবি যে সমস্ত কর্মীদের বাড়ি কোচবিহার শহরে অথবা কোচবিহার শহর সংলগ্ন এলাকায় তাদেরকে হলদি বাড়িতে বদলি করা হয়েছে। আবার যাদের বাড়ি হলদিবাড়িতে তাদের বদলি করা হয়েছে কোচবিহার শহর সংলগ্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে।যে সমস্ত কর্মীদের বদলি করা হয়েছে তাদের ৯৫ শতাংশ কর্মীদের এই ধরনের দূরবর্তী গ্রাম পঞ্চায়েতে বদলি করা হয়েছে। সেই জায়গায় যাতে গ্রাম পঞ্চায়েতের কর্মীদের…
Read More
আলিপুরদুয়ার জেলার রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরীক্ষা

আলিপুরদুয়ার জেলার রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরীক্ষা

আলিপুরদুয়ার জেলার ২৯ জন ছাত্র-ছাত্রী রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বহরমপুর যাচ্ছে,রাজ্য পর্যায় ক্রীড়া বহরমপুরে হবে আগামী ১৬ এবং ১৭ই ফেব্রুয়ারি।এই সকল ছাত্র-ছাত্রীদের পাঁচ দিনের প্রশিক্ষণ চলছে ফালাকাটার ভুটানীর ঘাট উচ্চ বিদ্যালয়ে। শনিবার এই সকল ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হলো।স্বাস্থ্য পরীক্ষা করছেন ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক।উপস্থিত ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান পরিতোষ বর্মন।
Read More