ছাত্র আন্দোলন চলছে বাংলাদেশে, ফিরছেন ভিনদেশের পড়ুয়া থেকে ভারতীয়রা

ছাত্র আন্দোলন চলছে বাংলাদেশে, ফিরছেন ভিনদেশের পড়ুয়া থেকে ভারতীয়রা

বাংলাদেশে চলছে ছাত্র আন্দোলন।সেই আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ।খারাপ পরিস্থিতির জন্য ফুলবাড়ি সীমান্ত চেকপোস্ট দিয়ে ভারতে ফিরছেন ভিনদেশের পড়ুয়া থেকে ভারতীয়রা।সরকারি চাকরিতে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন চলছে বাংলাদেশে। সেই আন্দোলনের জেরে বন্ধ ইন্টারনেট পরিষেবা। সেইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।এই পরিস্থিতির জেরে ভারত ও নেপাল সহ বিভিন্ন দেশের পড়ুয়ারা বাংলাদেশ থেকে নিজের দেশে ফিরছেন। এছাড়া বাংলাদেশে যারা বেড়াতে গিয়েছেন তারাও ঘরে ফিরে আসছেন।শনিবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত চেকপোস্ট দিয়ে অনেক পড়ুয়া এবং পর্যটককে ফিরে আসতে দেখা যায়। তাদের মধ্যে কেউ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির, কেউ বাংলাদেশে পড়াশোনা করতে যাওয়া নেপালের বাসিন্দা। এছাড়া ভারতের অন্যান্য রাজ্যের বাসিন্দারাও রয়েছেন।বাংলাদেশ…
Read More
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ৪৯ তম উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ৪৯ তম উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন

বাগডোগরা থানায় ৪৯ তম উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন।শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ৪৯ তম উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হলো।শুক্রবার বাগডোগরা থানা চত্বরে উৎসর্গ রক্তদান শিবির আয়োজন করা হয়।এদিনের শিবিরে পুলিশ কর্মীরা থেকে শুরু করে সাধারণ মানুষ রক্তদান করেন। উপস্থিত ছিলেন এসিপি দেবাশীষ বোস, বাগডোগরা থানার ওসি পার্থ সারথী দাস সহ অন্যান্যরা।
Read More
কোচবিহারে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের

কোচবিহারে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের

দীর্ঘদিন ধরে বেহাল কোচবিহার শহরের দুর্গাবাড়ি চৌপতি থেকে ধর্মতলা মোড় পর্যন্ত রাস্তাটি।তুফানগঞ্জ,দিনহাটা ,মাথাভাঙ্গা থেকে শহরে ঢোকার সমস্ত বড় ট্রাক অথবা বাস গুলি ওই রাস্তা দিয়ে শহরে প্রবেশ করে। যার ফলে বেহাল পরিস্থিতি হয়েছে রাস্তাটির।সেই রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই প্রশাসনের।প্রতিনিয়ত গাড়ি চলাচল করায় প্রচন্ড ধুলায় নাজেহাল পরিস্থিতি এলাকাবাসীর।অবশেষে রাস্তা সংস্কারের দাবিতে সেই রাস্তা আটকে দিয়ে অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত রাস্তা সংস্কার করতে হবে।
Read More
এক ব্যক্তির টোটো চার্জ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে  হলো মৃত্যু

এক ব্যক্তির টোটো চার্জ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে  হলো মৃত্যু

টোটো চার্জ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে মর্মান্তিক ভাবে মৃত্যু হলো তুফানগঞ্জ দোলমেলা মাঠ সংলগ্ন কামাতফুলবাড়ী এলাকার এক টোটো চালকের। মৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩০)।জানা যায় তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের দোলমেলা মাঠ সংলগ্ন কামাতফুলবাড়ী এলাকার বাসিন্দা আলমগীর হোসেন পেশায় টোটো চালক।প্রত্যেক দিনের মতোই গতকাল রাতে টোটো চার্জ করতে যান আলমগীর, সেখানে ইলেকট্রিক শক লেগে ঘরে পড়ে থাকতে দেখতে পারেন পরিবারের সদস্যরা। পরবর্তীতে তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।হাসপাতাল থেকে দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।ময়নাতদন্তের পর দেহটি পরিবারের…
Read More
ই রিক্সা চালক ইউনিয়ন ছয় দফা দাবিতে মহকুমা শাসকের দপ্তরের স্মারকলিপি প্রদান করলো

ই রিক্সা চালক ইউনিয়ন ছয় দফা দাবিতে মহকুমা শাসকের দপ্তরের স্মারকলিপি প্রদান করলো

টোটো চালকদের উপর পুলিশের অত্যাচার এবং বিভিন্ন সময়ে তাদের হয়রানি করার প্রতিবাদে মোট ছয় দফা দাবি নিয়ে কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের স্মারকলিপি প্রদান করলো সারা বাংলা ই রিক্সা (টোটো) চালক ইউনিয়ন। এই সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সদস্যরা আজ কোচবিহার শহরে একটি মিছিল করে এবং সদর মহকুমা শাসকের দপ্তরে এটি স্মারকলিপি প্রদান করে।
Read More
বাসে ডাকাতি কাণ্ডের ঘটনায় গ্রেপ্তার পাঁচ

বাসে ডাকাতি কাণ্ডের ঘটনায় গ্রেপ্তার পাঁচ

গত ১ জুলাই ঘোকসাডাঙ্গা জাতীয় সড়কে বেসরকারি বাসে ডাকাতি কাণ্ডের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।অবশেষে উন্মোচন হলো ডাকাতি কাণ্ডের রহস্য।পুলিশের পক্ষ থেকে জানানো হয় রানাঘাট থেকে কোচবিহারের উদ্দেশ্যে আসা বেসরকারি বাসটিতে আনা হচ্ছিল 5 কেজি রুপোর গয়না। আর সেই রুপোর গয়না লুট করতেই দুষ্কৃতীরা বাসে উঠে এই ডাকাতির ঘটনা ঘটায়। গত পয়লা জুলাই ঘোকসাডাঙ্গা রাইস মিল এলাকায় একটি বেসরকারি বাসে কয়েকজন দুষ্কৃতি উঠে পড়ে এবং বাসের ড্রাইভার এর কেবিনে থাকা কয়েকটি ব্যাগ তুলে নিয়ে চম্পট দেয়। দুষ্কৃতীদের হাতে ছিল ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র। অবশেষে আজ পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানান সেই ব্যাগে ছিল ৫ কেজি রুপোর…
Read More
জলপাইগুড়ি শহরে লাঠি খেলায় মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা

জলপাইগুড়ি শহরে লাঠি খেলায় মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা

 আজ মহরম উৎসব। এই উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় লাঠি খেলায় মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়ের কিশোর ও যুবকেরা।জলপাইগুড়ি শহরের কদমতলা, মার্চেন্ট রোড, আনন্দপাড়া, দিনবাজার ও সমাজপাড়া সহ বিভিন্ন জায়গায় লাঠি খেলায় অংশগ্রহণ করেন তারা। লাঠি খেলার আনন্দদায়ক দৃশ্য উপভোগ করেন শহরের সর্বস্তরের মানুষ। মঙ্গলবার রাতেও বিভিন্ন জায়গায় লাঠিখেলার প্রদর্শন নজরে‌ আসে। আজ‌ সন্ধ্যায় জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম‌ পঞ্চায়েতের কারবালা‌ প্রান্তরে‌ রয়েছে লাঠিখেলার বিরাট‌ প্রদর্শন। রাতভর সেখানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করেন প্রদর্শনকারীরা।
Read More
উত্তরবঙ্গের রুপালি শস্য, বোরোলি দীর্ঘ প্রায় আট মাস পর তিস্তায় ফিরলো

উত্তরবঙ্গের রুপালি শস্য, বোরোলি দীর্ঘ প্রায় আট মাস পর তিস্তায় ফিরলো

দীর্ঘ প্রায় আট মাস পর তিস্তায় ফিরলো বোরোলি। প্রতি বছর বর্ষা এলেই তিস্তায় উঠে আসে সুস্বাদু বোরোলি মাছ, শীতের আগ পর্যন্ত ভালো মাত্রায় দেখা মেলে তাদের।উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় মাছ এই বোরোলি। মূলত তিন থেকে চার মাস এই মাছের পরিমাণ বেশি থাকে তিস্তায়।তবে, বর্ষা এলেই বেড়ে যায় বোরোলি মাছের আগমন।উত্তরবঙ্গবাসী তো বটেই, পাশাপাশি এখানে ঘুরতে আসা বাঙালি পর্যটকেরাও এই মাছের স্বাদে মুগ্ধ। তাই এই ভরা বর্ষায় এখানে ঘুরতে এলেই বোরলি মাছ চেখে দেখেন না এমন কেউ নেই। এ কারণেই প্রত্যেক বছর তিস্তার বোরোলি মাছের চাহিদা থাকে তুঙ্গে। এবছর জুন থেকেই বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। তবে একনাগাড়ে বৃষ্টির কারণে এবং পাহাড় থেকে…
Read More
ফালাকাটায় ফের হাতির হানায় ভাঙলো ঘর

ফালাকাটায় ফের হাতির হানায় ভাঙলো ঘর

ফের হাতির হানায় ঘর ভাঙলো ফালাকাটায়। খাবারের লোভে বুধবার রাতে ফালাকাটা ব্লকের ছোট শালকুমারের উমাচরণপুর এলাকায় হাতি হানা দিয়ে গোপাল ওরাও ও দেবারু বর্মন দুটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ঘরের বেড়া ভেঙে ঘরে মজুত রাখা ধান খেয়ে সাবার করে গজরাজ। এলাকায় হাতির হানায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। সরকারি সহযোহিতার আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।পাশাপাশি হাতির হামলা থেকে বাঁচার সুনির্দিষ্ট কোনও ব্যবস্থা করারও আর্জি জানিয়েছেন তাঁরা। বনদপ্তর জানিয়েছে নিয়ম মেনে আবেদন করলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
Read More
জেলার বাজারগুলিতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অভিযানে নামলো টাস্ক ফোর্স

জেলার বাজারগুলিতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অভিযানে নামলো টাস্ক ফোর্স

জেলার বাজারগুলিতে আকাশ ছুয়েছিল সবজির দাম। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অবশেষে জেলার বাজারগুলিতে অভিযানে নামলো টাস্ক ফোর্স। আজ কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে টাস্ক ফোর্স এর প্রতিনিধিরা অভিযানের নামে। যাচাই করা হয় শাকসবজির দাম।ভবানীগঞ্জ খুচরো বাজার এবং পাইকারি বাজারে ব্যবসায়ীদের সঙ্গে তারা কথা বলেন। এবং টাস্ক ফোর্স এর পক্ষ থেকে জানানো হয় আজ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হয়েছে আগামী দিনে বিভিন্ন হাট গুলিতেও যাবেন তারা। যাতে কোনভাবেই বাজারে সবজির দাম অসামঞ্জস্য জায়গায় না পৌঁছে তা দেখা হবে।
Read More